logo

জুলাইয়ের ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন পলক: আইনজীবী

জুলাইয়ের ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন পলক: আইনজীবী
আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি। ছবি : এশিয়া পোস্ট

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাইয়ের ছাত্র আন্দোলনের দাবির পক্ষে ছিলেন বলে দাবি করেছেন তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি।

সোমবার (২৬ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ আদালতে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে সংঘটিত একটি হত্যা মামলার শুনানি শেষে সাংবাদিকদের সামনে এ দাবি করেন তিনি।

ফারজানা ইয়াসমিন রাখি বলেন, সংশ্লিষ্ট মামলার এজাহারে জুনাইদ আহমেদ পলকের নাম ছিল না। তার দাবি, পলক এ মামলায় নির্দোষ। জুলাইয়ের ছাত্র আন্দোলনের সময় কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষেই অবস্থান নিয়েছিলেন তিনি।