রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: রাষ্ট্রদ্রোহ মামলায় রিমি, আয়াসসহ ৪ জনের রিমান্ড

শিল্পকলা একাডেমির সামনে দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দিয়ে মোছার চেষ্টার ঘটনায় করা রাষ্ট্রদ্রোহ মামলায় ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ এর সদস্যসচিব আ ন ম আয়াসসহ ৪ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন আদালত।
রোববার (১১ অক্টোবর) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন মাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
এর মধ্যে আ ন ম আয়াস ও সাকিবুল হাসানকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। অপরদিকে আসামি মারজিয়া খন্দকার রিমি ও সুজন মিয়াকে দুই দিন রিমান্ডে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গাফফার হিমেল আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
