logo
Advertisement

ইশতিয়াক আহমেদের হাতে আমি নির্যাতনের শিকার হয়েছি: রাশেদ খান

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
ইশতিয়াক আহমেদের হাতে আমি নির্যাতনের শিকার হয়েছি: রাশেদ খান
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম (বামে) ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি: এশিয়া পোস্ট

২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে পুলিশি নির্যাতনের অভিযোগে সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের তদন্তের অগ্রগতি জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

এ সময় তিনি বলেন, সাবেক এডিসি ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে আমি যে অভিযোগ দিয়েছিলাম, সেটির তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে এসেছি। ইশতিয়াক আহমেদের দ্বারা আমি নির্যাতনের শিকার হয়েছিলাম।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে রাশেদ খাঁন সাংবাদিকদের এ কথা জানান।

তিনি আরও জানান, ট্রাইব্যুনাল থেকে তাকে জানানো হয়েছে যে এই মামলার জন্য একজন সাক্ষী প্রয়োজন। তিনি এই ঘটনার ন্যায়বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন।

এদিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম নিশ্চিত করে জানান, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাশেদ খানকে নির্যাতনের অভিযোগে সাবেক এডিসি ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়েছে।