logo

আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবিতে হাইকোর্টে রিট

আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবিতে হাইকোর্টে রিট
আওয়ামী লীগের লোগো। ছবি : গ্রাফিকস

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে দলটির সব ফেসবুক ও ইউটিউব পেজ বন্ধ করার নির্দেশনাও চাওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়।

Advertisement

এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করার ব্যর্থতার বিষয়ে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছিল।

অন্যদিকে আওয়ামী লীগকে আন্তর্জাতিকভাবে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ আহ্বান জানান তিনি।