Advertisement

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

এশিয়া পোস্ট নিউজ
হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। ছবি: ফেসবুক থেকে

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

Advertisement

বুধবার (১৯ আগস্ট) হলফনামায় তথ্য গোপন ও জালিয়াতির অভিযোগ এনে নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা নাজমুল হোসেন রিটটি করেন।

রিটকারীর আইনজীবী ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আবদুল হান্নান মাসউদের নির্বাচনি হলফনামায় তথ্য গোপনের অভিযোগের ভিত্তিতে তার সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করার আবেদন জানানো হয়েছে।

রিটে আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করার পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে এ নির্দেশনা দেওয়ার আবেদন করা হয়েছে।

আইনজীবী জানান, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হতে পারে।

তবে রিটে করা অভিযোগের বিষয়ে আবদুল হান্নান মাসউদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।