স্ত্রীসহ সাবেক বিমানবাহিনী প্রধান হান্নানের আয়কর নথি জব্দের আদেশ

বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৩০ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
আবেদনে বলা হয়েছে, আসামি শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগম একজন করদাতা। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের মূল আয়কর নথি খোলার সময় থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র বা তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন।