logo

আদালত অবমাননা/আওয়ামীপন্থি দুই আইনজীবীর মামলার শুনানি পেছাল

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
আওয়ামীপন্থি দুই আইনজীবীর মামলার শুনানি পেছাল
আওয়ামীপন্থি দুই আইনজীবী। কোলাজ ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের ঘটনায় আওয়ামীপন্থি দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে করা মামলার শুনানি পেছানো হয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী ২৬ অক্টোবর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ট্রাইব্যুনালে দুই আইনজীবীর পক্ষে সময় চান জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। বিষয়টি ট্রাইব্যুনালের পূর্ণ বেঞ্চে শুনানির আর্জিও জানান তিনি। পরে আগামী ২৬ অক্টোবর দিন ঠিক করেন ট্রাইব্যুনাল।