সময় টিভির এমডিসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি

বেসরকারি টেলিভিশন সময় টিভির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) আহমেদ জোবায়েরসহ ৬ জনকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে।
গত ১০ মে ইস্যু করা এই সমনে তাদের আগামী ১৭ জুন সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আহমেদ জোবায়েরের ছাড়া সমনপ্রাপ্ত অন্য পাঁচজন হলেন তার স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী, দুই সন্তান সারাফ নাওয়ার জয়ীতা ও আহমেদ রাফিদ কাদের ঋভু এবং শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরী।
আদালত সূত্রে জানা গেছে, আহমেদ জোবায়েরসহ এই ছয়জনের বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় একটি বিশ্বাসভঙ্গের মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার প্রেক্ষিতেই তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের আইনি জবাব দেওয়ার জন্য আদালত এই সমন জারি করেছেন। নির্ধারিত তারিখে বিবাদীদের আদালতে উপস্থিত হয়ে তাদের অবস্থান পরিষ্কার করতে বলা হয়েছে।