logo

হযরত শাহজালাল (র.) এর ব্যবহৃত সামগ্রী মাজারেই জাদুঘর করে সংরক্ষণের নির্দেশ

হযরত শাহজালাল (র.) এর ব্যবহৃত সামগ্রী মাজারেই জাদুঘর করে সংরক্ষণের নির্দেশ

হযরত শাহজালাল (র.) এর ব্যবহৃত জিনিস মাজারেই জাদুঘর করে সংরক্ষণের নিদেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৫ মার্চ) এই নির্দেশ দেন আদালত।

বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি আনোয়ার ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

রিটকারী আইনজীবী বলেন, হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতে গিয়ে অনেকে ওনার ব্যবহৃত শত বছরের পুরোনো ও ঐতিহাসিক মূল্যবান জিনিসপত্র দেখতে চান। কিন্তু অনেকদিন ধরে এগুলো বিক্ষিপ্তভাবে থাকার কারণে কেউ দেখতে পেতেন না। যেহেতু মাজার সংলগ্ন আমার বাসা সেই দায়বদ্ধতা এবং জনস্বার্থে একটি রিট দায়ের করি। আজ আদালত সেই রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

তিনি বলেন, আদালত বলেছেন, ঐতিহাসিক ও পবিত্র সামগ্রীগুলো যেন যথাযথভাবে সংরক্ষণ থাকে এবং এগুলো যেন কোনো অবস্থাতেই স্থানান্তরিত না হয়। পাশাপাশি থার্ড পার্টি কারো কাছে যেন এগুলো হস্তান্তর না হয়। 

এর আগে ২৪ ফেব্রুয়ারি মাজার শরিফে থাকা শত বছরের পুরোনো ও ঐতিহাসিক মূল্যবান জিনিসপত্র যথাযথভাবে সংরক্ষণ এবং জাদুঘর প্রতিষ্ঠার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।