শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) চিফ প্রসিকিউশনের অফিসে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, তিনি ৫ আগস্ট থেকে পলাতক আছেন। একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি যিনি ফেরারি জীবনযাপন করছেন, তিনি বাংলাদেশ সরকারের কাছে এয়ারক্রাফট চাচ্ছেন এবং তার জনৈক মুখপাত্র এটি বিবৃতি আকারে প্রচার করছেন, এটি একটি হাস্যকর ঘটনা এবং আমি মনে করি যে, এয়ারক্রাফট চাওয়ার যে বিষয়টি যে মুখপাত্র, যিনি এই দাবি করেছেন, এই বিবৃতিটা তার উন্মাদনা ছাড়া কিছু না।
কারণ হচ্ছে, একজন পলাতক আসামির পক্ষে অন্য কেউ এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল দাবি। অতএব এ ধরনের দাবি মোটেও গ্রহণযোগ্য হতে পারে না- যোগ করেন তিনি।


