logo

সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির প্রবেশ গেট থেকে ককটেল উদ্ধার

সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির প্রবেশ গেট থেকে ককটেল উদ্ধার

বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির প্রবেশ গেট থেকে ছয়টি ককটেল উদ্ধার করা হয়েছে। রোববার (৮ মার্চ) দুপুরে ককটেলগুলো অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, বিচারপতিদের মূল প্রবেশ ফটকের ডান পাশে অবিস্ফোরিত অবস্থায় কালো রঙের ছয়টি ককটেল পড়েছিল। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ককটেলগুলো নিষ্ক্রিয় করার কাজ করছে। 

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) খোকন মিয়া বলেন, ককটেলগুলো অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। সেগুলো নিষ্ক্রিয়ের কাজ চলছে। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ।