logo

জুয়েলকে হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
জুয়েলকে হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

চব্বিশের জুলাই আন্দোলনে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে জুয়েল নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. নূর মোহাম্মদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

রোববার (১১ অক্টোবর) কারাগার থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।

শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ পুলিশের আবেদন মঞ্জুর করেন।

একই সঙ্গে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগ বলা হয়, ২০২৪ সালের ৩ আগস্ট তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নেন জুয়েল। এ সময় তিনি গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসা শেষে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন তিনি।