আজ আপনার ভাগ্যে কী থাকতে পারে, জেনে নিন রাশিফলে

কর্মক্ষেত্রের ব্যস্ততা, নতুন সিদ্ধান্ত, অর্থনৈতিক চড়াই-উতরাই কিংবা সম্পর্কের টানাপোড়েন; প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি নিয়ে আসতে পারে ভিন্ন ভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতা। কারও বাণিজ্যিক উন্নতির জোরালো সম্ভাবনা থাকলেও, কারও ক্ষেত্রে অর্থব্যয় কিংবা পারিবারিক অস্বস্তি দেখা দিতে পারে। অন্যদিকে প্রেমের সম্পর্কে যেমন শুভসূচনার আভাস রয়েছে, তেমনই রয়েছে সতর্ক থাকার বার্তাও।
একনজরে দেখে নেওয়া যাক বুধবারের (২১ অক্টোবর) রাশিফলে আপনার ভাগ্যে কী থাকতে পারে:
মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল)
ব্যবসায় দুপুরের পরে লাভের সম্ভাবনা আছে। ঋণ নিতে পারবেন বা নতুন কোনো কাজ করার জন্য পুঁজি জোগাড় করতে পারেন। বাবার সঙ্গে কোনো বিষয়ে আলোচনা করতে পারেন। মেজাজ খারাপ থাকায় সন্তানের দ্বারা বিরক্ত বোধ করতে পারেন। কোনো বন্ধুর জন্য বড় কোনো সমস্যা থেকে বাঁচতে পারেন। স্বামী বা স্ত্রীর খারাপ স্বাস্থ্যের কারণে একটু ভোগান্তি থাকতে পারে।
বৃষ (২০ এপ্রিল – ২০ মে)
আপনার কিছু কাজকর্মে বাড়ির লোক খুব বিরক্ত হতে পারে। ভালোবাসার মানুষের সঙ্গে বেড়াতে যাওয়ার সম্ভাবনা আছে। বাড়িতে স্বামী বা স্ত্রীর কারণে মেজাজ খারাপ হবে এবং মূল্যবান সময়ও নষ্ট হবে। আয়ের দিকটা ভালো থাকতে পারে। নতুন ব্যবসায় উন্নতির সম্ভাবনা আছে।
মিথুন (২১ মে – ২০ জুন)
দূরের আত্মীয়দের কাছ থেকে পাওয়া ভালো সংবাদ পুরো পরিবারের জন্য খুশির কারণ হবে। সন্তানের পড়াশোনার ব্যাপারে আলোচনা হতে পারে। বাবার চিকিৎসার জন্য কিছু খরচ বাড়তে পারে। রাগ নিয়ন্ত্রণ করা উচিত কারণ ব্যবসায় এর প্রভাব পড়তে পারে। অর্থ সঞ্চয়ের প্রচেষ্টা ব্যর্থ হতে পারে। তবে তা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না, কারণ পরিস্থিতি দ্রুতই ভালো হবে।
কর্কট (২১ জুন – ২২ জুলাই)
বাড়িতে কিছু পুরোনো কথা শুনে খুশি হতে পারেন। প্রেমের ব্যাপারে বাড়িতে জানাতে পারবেন। ব্যবসার ভবিষ্যতের বিষয়ে চিন্তা বাড়তে পারে। শেয়ারে বিনিয়োগ করবেন না। ব্যবসার কাজে মহাজনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ছোটখাটো অসুস্থতাকেও উপেক্ষা করবেন না।
সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট)
ব্যবসায় আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। অতীতে শত্রুতা করেছে এমন কাউকে বিশ্বাস করবেন না। মহাজনের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে যতটা সম্ভব সতর্ক থাকা উচিত। ব্যবসার ছোট সমস্যাটি পরবর্তীতে বড় সমস্যার দিকে নিয়ে যেতে পারে। ভাইয়ের সঙ্গে কিছু আলোচনা হওয়ার সম্ভাবনা আছে।
কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর)
শিক্ষার্থীদের জন্য খুব ভালো সময়। শিল্পীরা প্রতিভাকে কাজে লাগাতে পারেন। প্রতিবেশীর থেকে একটু সাবধান থাকুন। পরিবারের সঙ্গে আশেপাশে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুজনদের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন। দীর্ঘমেয়াদি বিনিয়োগে উল্লেখযোগ্য লাভ পেতে পারেন।
তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর)
নতুন কোনো ব্যবসার পরিকল্পনা করতে পারেন। আর্থিক সমস্যা সমাধানের জন্য অভিজ্ঞ ব্যক্তি বা বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারেন। বাবার কোনো কাজের জন্য আনন্দ পেতে পারেন। নতুন অতিথির আগমনের সুসংবাদ পরিবারে আনন্দের পরিবেশ আনতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পাবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর)
নারীদের পারিবারিক জীবন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা খুব ভালো থাকতে পারে। নতুন যানবাহন কেনার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। অফিসের কোনো সমস্যায় পরামর্শদাতাদের কাছে সাহায্য চাইতে দ্বিধা করবেন না। স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন। অনেকদিন আগের কিছু সম্পত্তি-সম্পর্কিত লেনদেন সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর)
সহকর্মীদের সঙ্গে ভেবেচিন্তে কথা বলুন। আর্থিক পরিস্থিতি ভালো নাও থাকতে পারে। অর্থ সঞ্চয় করতে পারবেন না, যা মানসিক চাপ বাড়িয়ে তুলতে পারে। বাড়ির কাজে অংশগ্রহণ করুন। পরিবারের কোনো সদস্য বিয়ের জন্য যোগাযোগ করতে পারে। কোনো কাজের জন্য আত্মীয়দের মধ্যে সম্মানিত হতে পারেন। পড়াশোনায় খুব ভালো ফলাফল অর্জন করতে পারেন। বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটতে পারে।
মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি)
কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের দায়িত্ব আসতে পারে। অফিসে কোনো কাজ মানসিক চাপের কারণ হবে। শেয়ারে পরামর্শদাতাদের কথাকে গুরুত্ব দিন। কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার সময় সব দিক ভেবে দেখুন। সন্তান কোনো কাজে আপনাকে বিব্রত করতে পারে। পারিবারিক জীবনে উত্তেজনা থাকতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
আর্থিক দিকটা বেশ ভালো হতে পারে। বন্ধুবান্ধবদের বাড়িতে আমন্ত্রণ জানাতে পারেন। ব্যবসার ব্যাপারে পরিবারের সঙ্গে আলোচনা করতে পারেন। কর্মক্ষেত্রে যে অসুবিধার সম্মুখীন হয়েছিলেন, তা সন্ধ্যার পরে সমাধান হতে পারে। আদালতের মামলায়ও সাফল্য পেতে পারেন। সম্পত্তি বা জমি সম্পর্কিত আদালতের যেকোনো মামলা সমাধান করতে সক্ষম হবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শিক্ষাক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। ধৈর্য্য রাখতে হবে। বাড়িতে একটু খিটখিটে হয়ে উঠতে পারেন, এমনকি ছোটখাটো বিষয় নিয়েও ঝগড়া হতে পারে। অফিসে কাজের চাপ কিছুটা বাড়তে পারে। তবে সব পড়ে থাকা কাজ সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হবেন। ব্যবসার সব দায়িত্ব ভালো ভাবে পালন করতে পারবেন।
