রাশিফলে দেখুন আজ দিনটি কেমন কাটতে পারে

নতুন সিদ্ধান্ত, কর্মক্ষেত্রের ব্যস্ততা, অর্থনৈতিক বিষয় ও সম্পর্কের ক্ষেত্রে প্রতিটি রাশির জন্য দিনটি বয়ে আনতে পারে ভিন্ন অভিজ্ঞতা। কারও ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে, আবার কারও ক্ষেত্রে অর্থব্যয় বা পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। প্রেমের সম্পর্কেও কারও জন্য সুখবর থাকলেও কারও ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ রয়েছে।
দেখে নেওয়া যাক সোমবারের (৫ অক্টোবর) রাশিফলে কার ভাগ্যে কী আছে।
মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল)
অন্যের উপকার করতে গিয়ে নিজের বিপদ ঘটতে পারে। প্রিয় কোনো বস্তু নষ্ট হতে পারে। পড়াশোনার জন্য বিদেশযাত্রা হতে পারে। গৃহনির্মাণের সুযোগ হাতছাড়া না করাই ভালো হবে। প্রতিবাদী মনোভাব ত্যাগ করুন। বয়সে ছোট কারও জন্য দুশ্চিন্তা হতে পারে। মাথার যন্ত্রণা বাড়তে পারে। কোনো সমস্যার সমাধান হতে পারে।
বৃষ (২০ এপ্রিল – ২০ মে)
কর্মস্থানে সুনাম বৃদ্ধি পেতে পারে। ভালো যুক্তির জন্য তর্কে জিততে পারেন। লটারি জেতার সম্ভাবনা আছে। কোনো কারণে মন চঞ্চল থাকবে। কারও কাছ থেকে খুব মূল্যবান কোনো বস্তু পেতে পারেন। সমাজসেবার কাজে শান্তি পাবেন। তবে পারিবারিক সমস্যায় অবসাদগ্রস্ত লাগতে পারে। গুরুজনদের সঙ্গে তর্কে না যাওয়াই ভালো হবে। এছাড়া বন্ধুদের দিক থেকে বদনাম রটতে পারে।
মিথুন (২১ মে – ২০ জুন)
প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। একটু সংযত থাকতে পারলে নিজের ইচ্ছে পূরণ হতে পারে। প্রেমে জটিলতা কেটে যেতে পারে। স্ত্রীর কথা রাখার চেষ্টা করুন। পেটের সমস্যা হতে পারে। সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। পরিচিত কেউ বাড়িতে আসতে পারে। দরকারি কাজ সেরে নিন। অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই ভালো।
কর্কট (২১ জুন – ২২ জুলাই)
আজ কর্মক্ষেত্রে বা বাড়িতে; সর্বত্র মানসিক চাপ সহ্য করতে হতে পারে। সংসারের দায়িত্ব দ্বিগুণ হতে পারে। বাড়িতে মনোমালিন্য হওয়ার আশঙ্কা রয়েছে। দাম্পত্যজীবন সুখকর হলেও কিছু ক্লেশ থাকবে। তবে দাম্পত্যকলহ মিটে যাবে। উচ্চশিক্ষার ভালো সুযোগ আছে। পুরোনো পাওনা আদায় করতে গিয়ে নাজেহাল হতে হবে। কারও দরকারি কাজে সাহায্য করতে হতে পারে। খেলাধুলায় নাম করার সুযোগ পেতে পারেন। পেটের সমস্যা এবং থাইরয়েডের সমস্যা বাড়তে পারে। সন্তানের ব্যাপারে খরচ বাড়বে।
সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট)
আগুন থেকে সাবধান থাকুন। বাড়িতে কোনো বিপদ ঘটতে পারে। সামান্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। মানুষের সেবায় শান্তি পাবেন। প্রিয়জনের কাছ থেকে স্নেহ পেতে পারেন। তবে ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে। মানসিক অস্থিরতার মধ্য দিয়ে দিনটি কাটলেও জীবনে কোনো শুভ পরিবর্তন ঘটতে পারে।
কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর)
শত্রুর সঙ্গে আপস করুন। সংসারে শান্তি বজায় থাকবে। চোখের সমস্যা বাড়তে পারে। পাওনা আদায়ের জন্য মাথা গরম হতে পারে। সৎসঙ্গে থাকার চেষ্টা করুন। ভাই-বোনের মধ্যে বিবাদ বাড়তে পারে। ব্যবসার ব্যাপারে চিন্তা বাড়বে। চাকরি পেতে পারেন। এ ছাড়া গুরুজনদের পরামর্শে ব্যবসায় উন্নতির আশা রাখতে পারেন। কিছু ভোগান্তিতে পড়তে পারেন। তবে নিজের চেষ্টায় কর্মক্ষেত্রে উন্নতি করবেন।
তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর)
আজ কোনো ঘটনা আপনার মনকে নাড়া দেবে। কাজের জায়গায় অল্পতেই সন্তুষ্ট থাকুন। বন্ধুদের সঙ্গে বিলাসিতার কারণে সংসারে অশান্তি হতে পারে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। প্রিয়জনের সঙ্গে তর্ক করার জন্য মানসিক যন্ত্রণা পেতে পারেন। ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ হতে পারে। কোনো অস্ত্রোপচার হতে পারে। গৃহনির্মাণের জন্য অর্থব্যয় হতে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর)
সকালের দিকে বাইরের লোকের সঙ্গে বিবাদ হতে পারে। ব্যবসায় অতিরিক্ত লোভের কারণে বিপদ হতে পারে। তাই সাবধান থাকুন। সন্তানের বিষয়ে নিশ্চিন্ত হবেন। কর্মক্ষেত্রে জনপ্রিয়তা পেতে পারেন। হাত-পায়ে খুব ব্যথা হতে পারে এবং হাড় ও দাঁতের সমস্যা বাড়তে পারে। কিছু কেনার জন্য খরচ হতে পারে। প্রচুর পরিশ্রমের কারণে শারীরিক দুর্বলতা দেখা দেবে।
ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর)
আইন সংক্রান্ত কাজে জড়িয়ে পড়তে পারেন। কাছাকাছি স্থানে ভ্রমণে যেতে পারেন। তবে গাড়ি চালানো বা গাড়িতে ওঠার সময় একটু সতর্ক থাকতে হবে। বুদ্ধির ভুলে হাতে আসা কাজ পণ্ড হয়ে যেতে পারে। উচ্চশিক্ষা এবং গবেষণার কাজে সফল হবেন। কোনো বন্ধুর সৌজন্যে কর্মে জটিলতা কেটে যেতে পারে। ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে। বাড়িতে অশান্তির জন্য মানসিক যন্ত্রণা বাড়তে পারে।
মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি)
পারিবারিক বিষয়ে বেশি না থাকাই ভালো হবে। সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে। খুব নিকট কোনো বন্ধু ঠকাতে পারে এবং প্রতিবেশীদের হিংসার কারণে কাজে বাধা পড়তে পারে। এসব বিষয়ে সতর্ক থাকুন। প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে যেতে পারেন। সহকর্মীর সাহায্যে কাজে সাফল্য পাবেন। অতিরিক্ত খরচের কারণে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে। গুরুজনদের কথায় মনোযোগ দিন। কাজের চাপ বাড়তে পারে। তবে কোনো ভালো কাজের জন্য পুরস্কার পেতে পারেন। প্রেমের জন্য গুরুজনদের সঙ্গে অশান্তি হতে পারে। পড়াশোনায় অমনোযোগী হতে পারেন।
কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
সাংবাদিকদের উন্নতির সম্ভাবনা আছে। কোনো উচ্চপদস্থ ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে। পুলিশদের জন্য দিনটি অনুকূল। স্ত্রীর সঙ্গে বিবাদ থাকলে মিটে যাবে। পারিবারিক শান্তি বজায় থাকবে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তির ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে। রাস্তাঘাটে কোনো প্রকার ঝুঁকি নেবেন না।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
চাকরির জন্য প্রচুর কষ্ট করতে হবে। পড়াশোনার খরচ বৃদ্ধি পাবে। শিক্ষার ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। সামাজিক কাজের দায়িত্ব নিতে হতে পারে। উত্তেজনার কারণে বিপদ ঘটতে পারে। স্ত্রীর জন্য আয় বাড়তে পারে। সন্তানের জন্য সুনাম লাভ। শত্রুর সঙ্গে আপসের সম্ভাবনা রয়েছে। শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। ব্যবসা নিয়ে কারো সঙ্গে বিবাদ ঘটতে পারে।
