logo

৬ জুন: ইতিহাসের পাতায় দেখুন আজকের দিনটি

৬ জুন: ইতিহাসের পাতায় দেখুন আজকের দিনটি
ছবি : সংগৃহীত

সময় তার নিজস্ব গতিতে অবিরাম এগিয়ে চলে, আর সেই স্রোতের সঙ্গে সঙ্গে বিকশিত হয় মানবসভ্যতা। নানা ঘটনা-দুর্ঘটনা, প্রজ্ঞাবান মনীষী থেকে শুরু করে সাধারণ মানুষের জন্ম ও মৃত্যু—সব মিলিয়েই ধীরে ধীরে গড়ে ওঠে ইতিহাসের দীর্ঘ অধ্যায়।

প্রতিটি দিনই তাই বয়ে আনে নতুন গল্প, উন্মোচন করে অজানা সম্ভাবনার দুয়ার। আজ শুক্রবার, ৬ জুন ২০২৬। এই দিনেই ঘটেছে বহু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম নিয়েছেন কিংবা পৃথিবী ছেড়েছেন এমন অনেক আলোচিত ও স্মরণীয় ব্যক্তি।

ঘটনাবলি

১৬৫৪ - সুইডেনের রানি ক্রিস্টিনার রাজসিংহাসন ত্যাগ।

১৬৬০ - সুইডেন ও ডেনমার্কের দীর্ঘদিনের যুদ্ধাবসান।

১৭৫২ - একটি ভয়ংকর অগ্নিকাণ্ডের ফলে মস্কোর ১৮ হাজার ঘরবাড়িসহ প্রায় এক-তৃতীয়াংশ শহর পুড়ে ধ্বংস হয়ে যায়।

১৮০১ - স্পেন ও পর্তুগালের মধ্যে বাদাহস চুক্তি স্বাক্ষর।

১৮০৮ - নেপোলিয়নের ভাই জোসেফ বোনাপার্ট স্পেনের রাজা হন।

১৮০৯ - সুইডেনের সংবিধান প্রনয়ণ করা হয়।

১৮৩৩ - আমেরিকার প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনই প্রথম প্রেসিডেন্ট, যিনি ট্রেনে চড়েন।

১৮৪৪ - খ্রিস্টীয় যুবাদের দেহমন চেতনা বিকাশের জন্য এক আন্তর্জাতিক সংস্থা ওয়াই এম সি এ বা YMCA লন্ডনে প্রতিষ্ঠিত হয়।

১৮৮২ - আরব সাগরে উত্থিত সাইক্লোনের আঘাতে বোম্বে শহরে লক্ষাধিক মানুষের মৃত্যু ঘটে।

১৮৮৪ - ভারতের সেনাবাহিনী সেদেশের পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরে শিখদের বৃহৎ স্বর্ণ মন্দিরে অভিযান চালায় এবং প্রায় এক হাজার শিখ গেরিলাকে হত্যা করে।

১৯০৩ - হীরালাল সেন প্রথম আলিবাবা ও চল্লিশ চোর নামের থিয়েটার চলচ্চিত্রায়িত করেন এবং জবাকুসুম হেয়ার অয়েল' আর 'এডওয়ার্ডস টনিক'-এর ওপর বিজ্ঞাপনী ছবি তৈরি করেন।

১৯১৯ - সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ফিনল্যান্ডের যুদ্ধ ঘোষণা।

১৯৩৬ - ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম হয় অল ইন্ডিয়া রেডিও। ১৯৫৬ সালে এর পাশাপাশি আকাশবাণী হিসাবে পরিচিতি পায়।

১৯৬৪ - ব্রিটেনের কাছ থেকে মালাবির স্বাধীনতা লাভ। কামুজাবান্দা প্রধানমন্ত্রী নিযুক্ত।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ইকুয়েডর।

১৯৭৫ - বাংলাদেশে সকল বেসরকারি সংবাদপত্রের প্রকাশনা বন্ধ ঘোষণা করা হয়।

১৯৮২ - দখলদার ইসরাইলী বাহিনী আবারও লেবাননে হামলা চালায়।

১৯৮৩ - কলকাতা দূরদর্শন থেকে রঙিন অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়।

১৯৮৯ - সোভিয়েত ইউনিয়নে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডে শতাধিক লোক নিহত।

১৯৯১ - ক্রোয়েশিয়া ও স্লোভেনিয়া স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হওয়ার ঘোষণা দেয়।

১৯৯৩ - সাইবেরিয়ায় ৪৬০ শরণার্থীকে গণহত্যা, যাদের অধিকাংশই নারী ও শিশু।

১৯৯৪ - কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ১ হাজার মানুষ নিহত।

জন্ম

৬৭৯ - হজরত উম্মে সালমা (রা.)।

১৫৯৯ - দিয়েগো বেলাসকেস, বিখ্যাত স্পেনীয় চিত্রশিল্পী।

১৭৯৯ - আলেক্সান্দ্‌র পুশকিন, আধুনিক রাশিয়ান সাহিত্যের জনক হিসাবে আখ্যায়িত।

১৮৫০ - কার্ল ফের্ডিনান্ড ব্রাউন, জার্মান পদার্থবিজ্ঞানী এবং উদ্ভাবক।

১৮৭৫ - পাউল টমাস মান, জার্মান ঔপন্যাসিক, ছোট গল্প লেখক, প্রাবন্ধিক, সমাজ সমালোচক ও মানব-হিতৈষী।

১৮৭৯ - উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী ও সাংবাদিক।

১৮৯৩ - ভারতপ্রেমিক, রবীন্দ্রস্নেহধন্য ও শ্রীনিকেতনের রূপকার লিওনার্ড নাইট এলমহার্স্ট।

১৯০১ - সুকর্ণ, ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি।

১৯১১ - নীহাররঞ্জন গুপ্ত, ভারতের বাঙালি চর্ম চিকিৎসক ও ঔপন্যাসিক।

১৯১৮ - এডুইন জি ক্রেবস, মার্কিন প্রাণরসায়নবিদ।

১৯২৯ - সুনীল দত্ত, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক ও রাজনীতিবিদ।

১৯৩০ - ফ্রাঙ্ক টাইসন, বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৪০ - টাইগার ল্যান্স, দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৪৩ - আসিফ ইকবাল (ক্রিকেটার), ব্রিটিশ ভারতের হায়দ্রাবাদে জন্মগ্রহণকারী পাকিস্তানের সাবেক ক্রিকেটার।

১৯৪৪ - ফিলিপ এ শার্প, মার্কিন জিনবিজ্ঞানী এবং আণবিক জীববিজ্ঞানী।

১৯৭০ - সুনীল জোশী, ভারতীয় ক্রিকেটার।

১৯৮৫ - ড্রু ম্যাকইন্টায়ার, স্কটিশ পেশাদার কুস্তিগির।

মৃত্যু

১৭৫৫ - ফরাসি লেখক লুই সেন সিমুন।

১৭৭৭ - দীনহীন অবস্থায় অজ্ঞাতপরিচয় মুসাফিররূপে আজমীর শরীফের বাইরে বাংলার ভাগ্য বিলম্বিত নবাব মীর কাসিম আলী।

১৮৩২ - জেরেমি বেন্থাম, ইংরেজ দার্শনিক, আইনতত্ত্ববিদ এবং সমাজ সংস্কারক।

১৮৬৭ - কলকাতা হাইকোর্টের প্রথম বাঙালি বিচারপতি শম্ভুনাথ পণ্ডিত।

১৯১৯ - রামেন্দ্রসুন্দর ত্রিবেদী বাঙালি বিজ্ঞান লেখক ও অধ্যাপক।

১৯৬৮ - রবার্ট এফ কেনেডি, আমেরিকান রাজনীতিক এবং আইনজীবী।

১৯৭১ - ভারতীয় উপমহাদেশে স্বাধীনতা সংগ্রামের এক অন্যতম ব্যক্তিত্ব ও অগ্নিকন্যা লাবণ্যপ্রভা দত্ত।

১৯৭২ - হুমায়ুন কবির, বিশ শতকের বাংলা ভাষার কবি।

১৯৭৪ - সুধীররঞ্জন খাস্তগীর, বঙ্গীয় শিল্পকলার ভারতীয় চিত্রকর।

২০১৪ - বিশিষ্ট সাংবাদিক মাহবুবুল আলম

২০১৬ - ভিক্টর কর্চনই, সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত গ্র্যান্ডমাস্টার দাবাড়ু ও লেখক ছিলেন।