logo

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস

বিশ্ব স্বাস্থ্য দিবস প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পালন করা হয়। এই দিনটির মূল লক্ষ্য হলো বিশ্বজুড়ে মানুষের স্বাস্থ্যসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে সচেতনতা বাড়ানো।

বিশ্ব স্বাস্থ্য দিবসের ইতিহাস সরাসরি জড়িত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠার সাথে। এই সংস্থাটি ইউনাইটেড ন্যাশনসের একটি বিশেষায়িত সংস্থা, যা বৈশ্বিক জনস্বাস্থ্য নিয়ে কাজ করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা গঠিত হয় আন্তর্জাতিক স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে। সদস্য দেশগুলো একটি সংবিধানে সম্মত হয়, যাতে বিশ্বব্যাপী স্বাস্থ্য উন্নয়নের নীতিমালা নির্ধারিত হয়। আর ১৯৫০ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন শুরু হয়। 

বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ১৯৪টি সদস্য দেশ রয়েছে, যারা এই দিনে বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক কার্যক্রম আয়োজন করে।

বিশ্ব স্বাস্থ্য দিবসের উদ্দেশ্য

এ দিবস উপলক্ষে প্রতি বছর একটি নির্দিষ্ট থিম নির্ধারণ করা হয়, যার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক স্বাস্থ্য সমস্যার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এই থিমের মাধ্যমে - জনসচেতনতা বৃদ্ধি করা হয়, সরকার ও সংস্থাগুলোকে উদ্যোগ নিতে উৎসাহিত করা হয় এবং স্বাস্থ্যখাতে বৈশ্বিক সহযোগিতা বাড়ানো হয়। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা দীর্ঘদিন ধরে বিভিন্ন জনসচেতনতায় কাজ করে আসছে। বিভিন্ন রোগের প্রতিরোধ, বিভিন্ন সমস্যার মোকাবিলাযর পাশাপাশি করোনা মহামারিতে বৈশ্বিক সহায়তায় বড় ভূমিকা ছিল এ সংস্থার।

‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ আমাদের মনে করিয়ে দেয় - স্বাস্থ্য শুধু ব্যক্তিগত বিষয় নয়, এটি একটি বৈশ্বিক দায়িত্ব।