logo
১৩ অক্টোবর

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল
ফাইল ছবি

ইতিহাসের ক্যানভাসে প্রতিটি দিনই কোনো না কোনো গুরুত্ব বহন করে। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। আবার সৃষ্টিজগতের নিয়মে পৃথিবী ছেড়ে চলে গেছেন তারা।

আজ মঙ্গলবার, ১৩ অক্টোবর। ইতিহাসের পাতায় এই দিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনাবলি, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম ও মৃত্যুর তথ্য নিচে তুলে ধরা হলো-

গুরুত্বপূর্ণ ঘটনাবলি

৫৪ – রোমান সম্রাট ক্লডিয়াস রহস্যজনক পরিস্থিতিতে বিষক্রিয়ায় মারা যান, তার দত্তক পুত্র নিরো তার স্থলাভিষিক্ত হন।

৪০৯ – ভ্যান্ডাল ও অ্যালানরা পিরেনিজ পর্বত অতিক্রম করে হিসপানিয়ায় প্রবেশ করে।

৬৩৫ – খালিদ বিন ওয়ালিদ সিরিয়ার রাজধানী দামেস্ক জয় করেন।

১৩০৭ – ফ্রান্সে শত শত নাইটস টেম্পলারকে রাজা চতুর্থ ফিলিপ গ্রেপ্তার করেন।

১৩৯৯ – ওয়েস্টমিনস্টার অ্যাবিতে ইংল্যান্ডের রাজা চতুর্থ হেনরির অভিষেক হয়।

১৫৫৬ – মোগল সম্রাট আকবরের রাজত্বকালের সূচনা হয়।

১৭৭০ – তামার পয়সার বদলে ‘আনি’র প্রচলন শুরু হয়।

১৭৭৫ – মহাদেশীয় কংগ্রেস মহাদেশীয় নৌবাহিনী প্রতিষ্ঠা করে, যা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পূর্বসূরি।

১৭৯২ – যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

১৮১৫ – সিসিলির রাজা জোয়াকিম মুরার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

১৮২১ – মেক্সিকান সাম্রাজ্যের স্বাধীনতার ঘোষণা প্রকাশ্যে ঘোষণা করা হয়।

১৮৮১ – এলিয়েজার বেন-ইয়েহুদা ও তার বন্ধুদের দ্বারা আধুনিক হিব্রু ভাষায় প্রথম কথোপকথন অনুষ্ঠিত হয়।

১৮৮৪ – ওয়াশিংটন সম্মেলনে গ্রিনিচকে সার্বজনীন মূল মধ্যরেখা হিসেবে গ্রহণ করা হয়।

১৮৮৫ – আটলান্টায় জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি প্রতিষ্ঠিত হয়।

১৮৯২ – এডওয়ার্ড এমারসন বার্নার্ড প্রথম ফটোগ্রাফির মাধ্যমে ধূমকেতু আবিষ্কার করেন।

১৯১৫ – প্রথম বিশ্বযুদ্ধ: হোহেনজোলার্ন রেডাউটের যুদ্ধ লুসের যুদ্ধের সমাপ্তি চিহ্নিত করে।

১৯২৩ – আঙ্কারাকে তুরস্কের নতুন রাজধানী ঘোষণা করা হয়।

১৯৪৩ – ইতালি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে সোভিয়েত রিগা আক্রমণে শহরটি দখল করে।

১৯৪৬ – ফ্রান্স চতুর্থ ফরাসি প্রজাতন্ত্রের সংবিধান গ্রহণ করে।

১৯৪৬ – মোহাম্মদ আলী জিন্নাহ ও লর্ড ওয়াভেল এর ফলপ্রসূ আলোচনার পর নিখিল ভারত মুসলিম লীগ ওয়ার্কিং কমিটি কর্তৃক অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রীর পদে যোগদানের প্রস্তাব গ্রহণ করেন।

১৯৬২ – যুক্তরাষ্ট্রের অধীনে পানামা খাল অঞ্চলে নতুন পানামা খালের সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার জন্যে একটি উদযাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

১৯৬৬ – শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ছয় দফা আন্দোলন চলাকালে প্রেসিডেন্ট আইয়ুব খান অস্ত্র প্রয়োগের ভয় দেখালে তিনি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

১৯৭২ – মস্কোর বাইরে এরোফ্লট ফ্লাইট ২১৭ বিধ্বস্ত হয়, ১৭৪ জন নিহত হন।

১৯৭২ – উরুগুয়ের বিমান বাহিনীর ফ্লাইট ৫৭১ আন্দিজ পর্বতমালায় বিধ্বস্ত হয়।

১৯৭৭ – পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন কর্তৃক লুফথানসা ফ্লাইট ১৮১ ছিনতাই করা হয়।

১৯৮৩ – অ্যামেরিটেক মোবাইল কমিউনিকেশনস শিকাগোতে যুক্তরাষ্ট্রের প্রথম সেলুলার নেটওয়ার্ক চালু করে।

১৯৯১ – বাংলার প্রাচীন প্রেক্ষাগৃহ স্টার থিয়েটার আকস্মিক অগ্নিকান্ডে ভস্মীভূত হয়।

১৯৯৪ – মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র প্রমাণ করে যে, যুক্তরাষ্ট্রের সারাদেশে কমপক্ষে কয়েক হাজার লোক যুক্তরাষ্ট্রের একটি ব্যক্তিগত আইসক্রিম কোম্পানির উৎপাদিত আইসক্রিম খাওয়ার ফলে বিষক্রিয়ার ঘটনা ঘটে, কিন্তু কেউ মারা যায় নি।

১৯৯৭ – পাঁচ দিনের সফরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জেমস উলফেনসন ঢাকা আগমন করেন।

১৯৯৯ – ভারতে ভারতীয় জনতা পার্টির নেতা অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন।

২০০১ – ভারতীয় সংসদ ভবনে আতঙ্কবাদী হামলা - সব আতঙ্কবাদী সমেত মোট ১৫ জনের মৃত্যু।

২০০৪ – বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতালে) ইউনিভার্সিটি কার্ডিয়াক সেন্টারের যাত্রা শুরু হয়।

২০০৬ – শান্তিতে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংকের নোবেল পুরস্কার লাভ।

২০১৩ – ভারতের মধ্যপ্রদেশে নবরাত্রি উৎসব চলাকালে পদদলিত হয়ে ১১৫ জন নিহত এবং শতাধিক আহত হন।

২০১৬ – মালদ্বীপ কমনওয়েলথ অব নেশনস থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে।

২০২০ – বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ’ জারি করা হয়।

২০২১ – বাংলাদেশে দুর্গাপূজার অষ্টমীর দিন কুমিল্লা শহরের নানুয়ারদীঘি এলাকার একটি পূজামণ্ডপ থেকে কোরআন পাওয়ার পর দেশের বিভিন্ন জেলায় ধর্মান্ধ গোষ্ঠি কর্তৃক পূজা মণ্ডপ ও মন্দিরে হামলার ঘটনার সূত্রপাত হয়।

জন্ম

১৮৬২ - পর্যটক ও লেখক মেরি কিংসলে।

১৮৯০ - কনরাড রিক্টার, মার্কিন ঔপন্যাসিক।

১৯১১ - অশোক কুমার, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।

১৯২৫ - লেনি ব্রুস, মার্কিন স্ট্যান্ড-আপ কৌতুকাভিনেতা, সামাজিক সমালোচক ও বিদ্রুপাত্মক রচয়িতা।

১৯২৫ - মার্গারেট থ্যাচার, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী।

১৯৪৮ - নুসরাত ফতেহ আলি খান, পাকিস্তানি কাওয়ালি সঙ্গীত শিল্পী।

১৯৬২ - কেলি প্রেস্টন, আমেরিকান অভিনেত্রী।

১৯৭১ - সাশা ব্যারন কোহেন, ব্রিটিশ অভিনেতা, কৌতুকাভিনেতা এবং চিত্রনাট্যকার।

১৯৭৯ - ওয়েস ব্রাউন, ইংরেজ ফুটবল খেলোয়াড়।

১৯৮০ - সোনালী চৌধুরী, বাঙালি ভারতীয় অভিনেত্রী।

১৯৯০ - পূজা হেগড়ে, ভারতীয় অভিনেত্রী।

১৯৯২ - রিয়া শর্মা, ভারতীয় সমাজকর্মী ও ইউনিসেফ গ্লোবাল গোলস পুরস্কারপ্রাপ্ত প্রথম ভারতীয়।

১৯৯৩ - টিফানি ট্রাম্প, ক্যালিফোর্নিয়ার নারী মডেল ও ডোনাল্ড ট্রাম্পের কন্যা।

১৯৯৪ - লিটন দাস, বাংলাদেশি ক্রিকেটার।

১৯৯৫ - অহনা কৃষ্ণা, ভারতীয় অভিনেত্রী এবং সঙ্গীত শিল্পী।

১৯৯৫ - পার্ক জিমিন, দক্ষিণ কোরীয় গায়ক, সংগীত-রচয়িতা এবং নৃত্যশিল্পী।

২০০১ - কেলেব ম্যাকলখলিন, মার্কিন অভিনেতা।

মৃত্যু

৫৪ - ক্লডিয়াস, ছিলেন ৪১ থেকে ৫৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত রোমান সম্রাট।

১৮২২ - আন্তেনিও কানোভা, ইতালীয় ভাস্কর।

১৮৮২ - জোযেফ আর্থার গোবিনো, ফরাসী দার্শনিক ও লেখক।

১৯১১ - ভগিনী নিবেদিতা, (আসল নাম মার্গারেট এলিজাবেথ নোবেল), অ্যাংলো-আইরিশ বংশোদ্ভূত ভারতহিতৈষী সমাজকর্মী, লেখিকা, শিক্ষিকা এবং স্বামী বিবেকানন্দের শিষ্যা।

১৯৬৪ - গোলাম মোস্তফা, বাঙালি কবি।

১৯৬৬ - ক্লিফটন ওয়েব, ছিলেন একজন মার্কিন অভিনেতা, নৃত্যশিল্পী, ও গায়ক।

১৯৭১ - আবদুল মোনেম খান, পূর্ব পাকিস্তানের গভর্নর।

১৯৮৩ - অজিতেশ বন্দ্যোপাধ্যায়, অভিনেতা, নাট্যকার ও নাট্য পরিচালক।

১৯৮৭ - কিশোর কুমার, ভারতীয় বাঙালি অভিনেতা ও গায়ক।

১৯৮৭ - অমলেন্দু বিশ্বাস, বাংলাদেশী যাত্রা অভিনেতা ও পরিচালক।

২০০২ - ইলা মিত্র, বাঙালি মহীয়সী নারী, তেভাগা আন্দোলনের নেত্রী।

২০০৩ - বারট্রাম ব্রকহাউস, একজন কানাডীয় পদার্থবিজ্ঞানী।

২০০৪ - বার্নিস রুবেনস, ছিলেন একজন ওয়েল্স বংশোদ্ভূত ব্রিটিশ লেখিকা।

২০০৪ - নিরূপা রায়, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।

২০০৬ - প্রতিভা বসু, ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোটোগল্পকার ও প্রাবন্ধিক।

২০০৭ - ওবায়েদ উল হক, একজন প্রখ্যাত বাংলাদেশী সাংবাদিক।

২০১৩ - চিত্তরঞ্জন মাইতি, ছিলেন একজন জনপ্রিয় বাঙালি সাহিত্যিক।

২০১৬ - ভূমিবল অতুল্যতেজ, থাইল্যান্ডের রাজা।

২০১৬ - দারিও ফো, ইতালির নোবেলজয়ী নাট্যকার।

২০২০ - রশীদ হায়দার, একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী বাংলাদেশি লেখক, কথাসাহিত্যিক ও মুক্তিযুদ্ধ গবেষক, নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক।

২০২৩ - লুইজ গ্লিক, একজন মার্কিন কবি ও প্রাবন্ধিক।