logo
Advertisement

রাশিফলে দেখে নিন আজ আপনার দিনটি কেমন কাটতে পারে

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক,ডেস্ক
রাশিফলে দেখে নিন আজ আপনার দিনটি কেমন কাটতে পারে
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

দিনটি কারও জন্য বয়ে আনতে পারে নতুন সুযোগ ও সুসংবাদ, আবার কারও ক্ষেত্রে বাড়তে পারে অর্থচিন্তা কিংবা সম্পর্কের টানাপোড়েন। ব্যবসা, চাকরি, পরিবার, প্রেম ও অর্থ—সব মিলিয়ে ১২ রাশির জাতক-জাতিকাদের জন্য সোমবার (৭ সেপ্টেম্বর) দিন কেমন যাবে, কোথায় সতর্ক থাকতে হবে এবং কোথায় মিলতে পারে সাফল্য, তা জেনে নিন আজকের রাশিফলে।

Advertisement

মেষ (২১ মার্চ–১৯ এপ্রিল)

বড় পরিকল্পনা না করে, ছোট পরিকল্পনায় বেশি সাফল্য পেতে পারেন। দয়ালু ভাব মনে ধরে রাখতে পারলে সারা দিন খুব সুখে কাটবে।

পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে স্ত্রীর সঙ্গে মতবিরোধ হতে পারে। স্পষ্টবক্তা হওয়া সত্ত্বেও, নিজের কথা বলতে পারবেন না। আত্মবিশ্বাস ভালো থাকলেও, কাজের অগ্রগতিতে খানিকটা কমতি থাকবে।

বৃষ (২০ এপ্রিল–২০ মে)

সন্তানদের নিয়ে দীর্ঘ দিনের কোনো চিন্তা মিটে যেতে পারে। সমাজে মান-সম্মান বৃদ্ধি পাওয়ার মতো দিন। দিনের শেষে বেশ কিছু প্রাপ্তিযোগ রয়েছে। আর্থিক দিকে কাউকে সহায়তা করতে হতে পারে। বাড়ির কোনো মূল্যবান জিনিস আপনার হাতে ক্ষতিগ্রস্ত হতে পারে। ধর্মীয় কাজে যাওয়ার পরিকল্পনা থাকলে, তা বাতিল করবেন না।

মিথুন (২১ মে–২০ জনু )

মনের কথার ওপর একটু ভরসা করে চলতে পারেন, মনের কথা অনেক সময় ঠিকও হয়ে যায়। পড়ে থাকা ছোট ছোট অনেক কাজ সেরে ফেলতে পারবেন। পরিবারের সুখের দিকে তাকিয়ে নিজেকে ব্যস্ততায় রাখতে হবে। দিনের গতি ধীর থাকলেও, সন্ধ্যায় সাফল্য আসবে। মায়ের সঙ্গে সময় কাটানোর জন্য শুভ।

কন্যা (২৩ আগস্ট–২২ সেপ্টেম্বর)

সকাল থেকে কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে। বন্ধুদের মধ্যে আপনার বেশি গুরুত্ব থাকবে। কাউকে অপ্রিয় সত্য কথা বলতে যাবেন না। পরিবারের কোনো একজন সদস্যের সমর্থন পাবেন না। মনের ইচ্ছা পূরণ হওয়ার খুব ভালো দিন। বাড়িতে অতিথি আসতে পারে। বাবার পরামর্শ লাভদায়ক হতে পারে।

তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)

কর্মক্ষেত্রে সংঘবদ্ধ হয়ে কাজ করলে খুব ভালো হবে। গোপন কথা বলার জন্য সঠিক মানুষ নির্বাচন করুন। কেউ সাহায্য চাইলে দ্রুত সাহায্য করুন। যানবাহনে চড়ার সময় সাবধানে থাকুন। মা আপনার কাছে কিছু আবদার করতে পারেন। দুঃখ ভাগ করে নেওয়ার সঙ্গী পাবেন। ব্যবসায় সামান্য মন্দা থাকবে।

বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর)

ছোট হোক বা বড়, যদি কোনো পরিকল্পনা থাকে, তা সকালের দিকে মিটিয়ে নিন। কোনো কিছু শেখার জন্য খুব উপযুক্ত দিন।

স্বাস্থ্যের বিষয়ে অবহেলা করবেন না। পারিবারিক দিকে মনে আনন্দ থাকবে। সন্তানদের সিদ্ধান্ত অবশ্যই শুনবেন এবং তার সঠিক বিচার করবেন। খরচ কম হবে, স্ত্রীর শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে।

ধনু (২২ নভেম্বর–২১ ডিসেম্বর)

অতিরিক্ত স্পষ্টবক্তা হওয়ার জন্য কর্মক্ষেত্রে খুব বেশি সুনাম অর্জন করতে পারবেন। পরিবারের আনন্দ বজায় রাখতে নিজের ইচ্ছাকে কম গুরুত্ব দিন। কারও হিংসার স্বীকার হতে পারেন। সামাজিক কাজকর্মের প্রতি আকর্ষণ বাড়বে। কারও সঙ্গে অর্থ বিনিময় করতে যাবেন না। পায়ে চোট লাগতে পারে, খুব সাবধানে থাকতে হবে।

মকর (২২ ডিসেম্বর–১৯ জানুয়ারি)

প্রত্যেকটা বিষয়ে নিজেকে শান্ত রাখতে চেষ্টা করুন। ভুল ওষুধ খেয়ে শরীর খারাপ হতে পারে, সাবধান থাকুন। গুরুজনেরা খুব ভালো উপদেশ দেবেন। সন্তানদের নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে। ব্যবসায় লাভ বৃদ্ধি পেতে পারে। ঋণ শোধ হওয়ার দিন। বন্ধুরা ঠকানোর চেষ্টা করতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব মিটে যেতে পারে।

কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি )

কর্মক্ষেত্রে কোনো প্রকার বিভ্রান্তি এলে, ঠান্ডা মাথায় তা মেটানোর চেষ্টা করুন। পুরনো কর্মচারী তার মনোভাবে মুগ্ধ করবে। মায়ের কথায় মিষ্টতা না থাকলেও, আপনার পক্ষে তা ভীষণ উপকারী প্রমাণিত হবে। অবিবাহিতেরা কোনো সুসংবাদ পেতে পারেন। বন্ধুমহলে মনের কথা বলতে যাবেন না। পড়ুয়াদের বেশ খানিকটা চিন্তা বাড়তে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)

আপনার সহজ ভাবনাকে সবাই জটিল করে নেবে। বিনোদনে বেশি আগ্রহ দেখানো ঠিক হবে না। খুব সামান্য পরিমাণে হলেও সঞ্চয় করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে খুব সতর্কতার সঙ্গে পদক্ষেপ করুন। খুব পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ায় আনন্দের উদয় হবে। রাজনৈতিক কাজে নিপুণতা বাড়াতে হবে। আপনি সহায়তা করলে স্ত্রীর উন্নতি হবে।

সূত্র: আনন্দবাজার