সকালে হাঁটলে যেসব স্বাস্থ্য উপকারিতা পাবেন

সকালে ঘুম থেকে উঠে অনেকেরই প্রথম কাজ হিসেবে হাঁটাহাটি করার কথা মাথায় আসে না। কিন্তু দিনের শুরুতে অল্প সময় হাঁটাহাঁটি করলে শরীর ও মন দুটোরই জন্যই এটি দারুণ উপকারী।
হাঁটা হলো একটি সহজ, স্বাভাবিক এবং কার্যকর অ্যারোবিক ব্যায়াম। এতে শরীরের বড় পেশিগুলো সুন্দরভাবে কাজ করে আর এর উপকারিতাও অনেক। পাশাপামি পার্শ্বপ্রতিক্রিয়া খুবই কম। কোনো বিশেষ দক্ষতা বা সরঞ্জাম ছাড়াই যে কেউ এটি করতে পারে, যখন ইচ্ছা।
সকালে হাঁটা কীভাবে শরীরের উপকার করে
নিয়মিত হাঁটলে শরীরের ভঙ্গি (posture) উন্নত হয়। এছাড়া এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ইনসুলিন ও গ্লুকোজের ভারসাম্য ঠিক রাখে। পাশাপাশি এর ফলে শরীরে ভালো কোলেস্টেরল (HDL) বাড়ে।
গবেষণায় দেখা গেছে, দ্রুত হাঁটা আয়ু বৃদ্ধিতেও সহায়ক হতে পারে।
সকালে হাঁটার উপকারিতা
- নিয়মিত সকালে হাঁটলে
- আপনার মন ভালো থাকবে
- হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস ও কিছু ক্যানসারের ঝুঁকি কমবে
- মনকে সতেজ থাকবে
- রক্তচাপ কমাবে
- শক্তি ও কর্মক্ষমতা বাড়বে
- স্মৃতিশক্তি ভালো থাকবে এবং ডিমেনশিয়ার ঝুঁকি কমবে
- মানসিক ও আবেগগত স্বাস্থ্যের উন্নতি হবে
- ওজন বাড়া প্রতিরোধ করা সহজ হবে
সর্বোচ্চ উপকার পেতে সপ্তাহে অন্তত ১৫০ মিনিট হাঁটার লক্ষ্য রাখুন।
আরও কিছু গুরুত্বপূর্ণ উপকার
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় : প্রতিদিন ২০ মিনিট হাঁটা সর্দি-কাশি বা ফ্লু হওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে। অসুস্থ হলেও উপসর্গ তুলনামূলক হালকা হতে পারে।
রক্ত সঞ্চালন উন্নত করে : হাঁটার সময় হৃদস্পন্দন বাড়ে, যা রক্তচাপ কমাতে এবং হার্ট ভালো রাখতে সাহায্য করে। প্রতিদিন প্রায় ২ মাইল হাঁটলে স্ট্রোকের ঝুঁকি কমতে পারে।
জয়েন্ট (গাঁট) সুস্থ রাখে : হাঁটার সময় জয়েন্টে চাপ পড়ে, যা জয়েন্ট ফ্লুইড চলাচল বাড়ায়। এতে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ ভালো হয়।
পেশি শক্তিশালী করে : নিয়মিত হাঁটা পায়ের ও পেটের পেশি মজবুত করে, ফলে শরীরের ভারসাম্য ও শক্তি বাড়ে।
মানসিক স্বাস্থ্যের জন্য উপকার
সকালের হাঁটা শুধু শরীর নয়, মনের জন্যও খুব উপকারী। এর ফলে মন পরিষ্কার ও ফোকাসড থাকে, সৃজনশীলতা বাড়ে, সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ে এবং হালকা থেকে মাঝারি বিষণ্নতা কমাতে সহায়তা করে।
হাঁটার সময় শরীরে কিছু ভালো হরমোন নিঃসৃত হয়, যেমন - ডোপামিন (স্ট্রেস কমায়), সেরোটোনিন (ঘুম ভালো করে, মুড উন্নত করে), পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন (শক্তি ও পেশি বাড়ায়) ও নারীদের ক্ষেত্রে ইস্ট্রোজেন (হরমোনজনিত সমস্যা কমাতে সাহায্য করে)।
ভালো ঘুমে সাহায্য করে
নিয়মিত হাঁটা ঘুমের মান উন্নত করে, ফলে পরের দিন আপনি আরও সতেজ অনুভব করেন।
সকালের হাঁটা শুরু করার কিছু টিপস
- আগের রাতেই জামা ও জুতা প্রস্তুত রাখুন
- পছন্দের গান বা প্লেলিস্ট তৈরি করুন
- হাঁটার আগে ও পরে হালকা স্ট্রেচিং করুন
- অন্ধকারে হাঁটলে রিফ্লেকটিভ কাপড় পরুন
- প্রতিদিন ৩০ মিনিট লক্ষ্য রাখুন (ধীরে ধীরে বাড়াতে পারেন)
কোনো দিন মিস করলে হতাশ হবেন না, পরের দিন আবার নতুন করে শুরু করুন।
হাঁটাকে আরও উপভোগ্য করুন। একই রাস্তা না ধরে মাঝে মাঝে নতুন রুট বেছে নিন। নতুন পরিবেশ আপনার হাঁটাকে আরও আনন্দদায়ক করে তুলবে।
সকালের হাঁটা একটি সহজ কিন্তু শক্তিশালী অভ্যাস। এটি শরীরকে ফিট রাখে, মন ভালো রাখে এবং দীর্ঘমেয়াদে সুস্থ থাকতে সাহায্য করে। প্রতিদিন অল্প সময় দিলেই আপনার দিন, আপনার মন, আর আপনার স্বাস্থ্য - সবকিছুই বদলে যেতে পারে।
সূত্র : ওয়েব এমডি