১১ জুলাই: ইতিহাসের পাতায় দেখুন আজকের দিনটি

সময় তার নিজস্ব গতিতে অবিরাম এগিয়ে চলে, আর সেই স্রোতের সঙ্গে সঙ্গে বিকশিত হয় মানবসভ্যতা। নানা ঘটনা-দুর্ঘটনা, প্রজ্ঞাবান মনীষী থেকে শুরু করে সাধারণ মানুষের জন্ম ও মৃত্যু—সব মিলিয়েই ধীরে ধীরে গড়ে ওঠে ইতিহাসের দীর্ঘ অধ্যায়।
প্রতিটি দিনই তাই বয়ে আনে নতুন গল্প, উন্মোচন করে অজানা সম্ভাবনার দুয়ার। আজ ১১ জুলাই। এই দিনেই ঘটেছে বহু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম নিয়েছেন কিংবা পৃথিবী ছেড়েছেন এমন অনেক আলোচিত ও স্মরণীয় ব্যক্তি।
ঘটনাবলি
৬২১ - হজরত মুহাম্মদ (সা.)-এর কাছে আকাবায় মদিনাবাসীর প্রথম শপথ অনুষ্ঠিত হয়।
৭৫০ - খলিফা দ্বিতীয় মারওয়ান নিহত হওয়ার মধ্য দিয়ে উমাইয়া বংশের খেলাফতের অবসান।
১৫৭৬ - হুসাইন কুলি খান বাংলার শাসক নিযুক্ত হন।
১৮২৩ - ভারতের তৈরি প্রথম জাহাজ ডায়না কলকাতা বন্দর থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
১৮৩২ - সতীদাহ প্রথা বিলোপের বিরুদ্ধে ভারতের গোঁড়া হিন্দুদের আবেদন ব্রিটিশ পার্লামেন্টে নাকচ হয়ে যায়।
১৮৭৮ - ব্রিটেন সাইপ্রাস দখল করে।
১৯১৯ - নেদারল্যান্ডে ৮ ঘণ্টা কর্মদিবস ও রোববার ছুটি আইন হিসেবে প্রতিষ্ঠিত হয়।
১৯২১ - মঙ্গোলিয়া স্বাধীনতা ঘোষণা করে।
১৯৩০ - অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডন ব্রাডম্যান এক দিনে ৩০৯ রান করার রেকর্ড করেন, পরে টেস্ট ম্যাচে তা ৩৩৪ রানের সর্বোচ্চ রেকর্ড হয়েছিল।
১৯৪১ - মস্কোতে ইঙ্গ-রুশ চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৬০ - পাশ্চাত্যের বিভেদ ও শাসন করার নীতির ফসল হিসেবে কঙ্গোয় দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ শুরু হয়।
১৯৭৯ - আমেরিকার প্রথম স্পেস স্টেশন ‘স্কাইল্যাব’ ভারত মহাসাগরে ভেঙে পড়ে।
১৯৮২ - বিশ্বকাপ ফুটবলে পশ্চিম জার্মানিকে পরাজিত করে ইতালির তৃতীয়বার চ্যাম্পিয়নশিপ লাভ করে।
১৯৯০ - বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের খনি আবিস্কৃত হয়।
১৯৯১ - জেদ্দায় ফিরতি বিমান বিধ্বস্ত হয়ে ২৬৬ হাজি নিহত হয়।
১৯৯৫ - ৮ হাজারেরও বেশি বসনীয় মুসলমান সেব্রেনিৎসা শহরে সার্ব রমপন্থীদের হাতে নিহত হয়।
১৯৯৮ - বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স চ্যাম্পিয়ন হয়।
২০০০ - নাইজেরিয়ায় গ্যাসোলিন পাইপ বিস্ফোরিত হয়ে ২০০ নিহত হয়।
২০০৬ - ভারতের মুম্বাইয়ে সিরিজ বোমা হামলায় ২০৯ জন নিহত হয়।
২০২১ - ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকায় দীর্ঘ ২৮ বছর পর পুনরায় শিরোপা লাভ করে আর্জেন্টিনা।
জন্ম
১২৭৪ - রবার্ট ব্রুস, স্কটল্যান্ডের রাজা।
১৫৫৮ - রবার্ট গ্রিনে, ইংরেজ লেখক ও নাট্যকার।
১৭৩২ - ঝসেফ লালাদঁর, ফরাসি জ্যোতির্বিদ।
১৮৮২ - বাবা কাঁশীরাম, ভারতীয় কবি, স্বাধীনতা সংগ্রামী এবং সমাজ সংস্কারক।
১৮৯৭ - শিবনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি শ্রমিক নেতা, সাম্যবাদী স্বাধীনতা সংগ্রামী।
১৯১৬ - আলেক্সান্দ্র মিখাইলোভিচ প্রখরভ, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত রাশিয়ান পদার্থবিদ।
১৯২৭ - থিওডর মেইম্যান, লেজার রশ্মির উদ্ভাবক মার্কিন বিজ্ঞানী।
১৯২৯ - ডেভিড কেলি, আইরিশ অভিনেতা।
১৯৩৩ - সুভাষ চৌধুরী বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিক্ষক গবেষক ও সমালোচক।
১৯৩৬ - বাংলাদেশের প্রখ্যাত কবি ও সাহিত্যিক আল মাহমুদ।
১৯৪৫ - হিরণ মিত্র, ভারতীয় বাঙালি চিত্রশিল্পী।
১৯৪৬ - বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন গেরিলা যোদ্ধা মাগফার আহমেদ চৌধুরী আজাদ।
১৯৫৬ - রবিন রেনুচি, ফরাসি অভিনেতা ও পরিচালক।
১৯৬৩ - লিসা রিনা, আমেরিকান অভিনেত্রী।
১৯৬৭ - ঝুম্পা লাহিড়ী, পুলিৎজার পুরস্কার বিজয়ী ভারতীয় বাঙালি বংশোদ্ভূত লেখিকা।
১৯৭৫ - লিল কিম, আমেরিকান র্যা পার ও অভিনেত্রী।
১৯৮১ - বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী পূর্ণিমা।
১৯৮৬ - ইয়য়ান গউরকুফ্, ফরাসি ফুটবল খেলোয়াড়।
মৃত্যু
১৯৫৭ - সুলতান মুহাম্মদ শাহ আগা খান, তৃতীয় আগা খান নামে পরিচিত শিয়া সম্প্রদায়ের ৪৮তম ইমাম।
১৯৭৪ - পার ফ্যাবিয়ান লেগারকভিস্ট, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ লেখক, কবি ও নাট্যকার।
১৯৮৩ - রস ম্যাকডোনাল্ড, মার্কিন বংশোদ্ভূত কানাডীয় লেখক।
১৯৮৫ - বাংলা সাহিত্যের খ্যাতনামা বাঙালি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়।
১৯৮৯ - লরন্স অলিভিয়ে, ইংরেজ অভিনেতা ও পরিচালক।
২০০৩ - ভীষ্ম সাহনী, ভারতীয় লেখক, নাট্যকার ও অভিনেতা।
২০০৫ - ফ্রান্সেস লাংফরড, মার্কিন অভিনেত্রী ও গায়িকা।
২০১৩ - এগবেরট ব্রিস্কেরন, জার্মান গণিতবিদ।
২০২০ - এবিএম হোসেন, বাংলাদেশি ইতিহাসবিদ, ইসলামি শিল্পকলা বিশেষজ্ঞ, রাজনীতি বিশ্লেষক ও অধ্যাপক।




