২৫ এপ্রিল: ইতিহাসের পাতায় দেখুন আজকের দিনটি

সময় তার নিজস্ব গতিতে অবিরাম এগিয়ে চলে, আর সেই স্রোতের সঙ্গে সঙ্গে বিকশিত হয় মানবসভ্যতা। নানা ঘটনা-দুর্ঘটনা, প্রজ্ঞাবান মনীষী থেকে শুরু করে সাধারণ মানুষের জন্ম ও মৃত্যু—সব মিলিয়েই ধীরে ধীরে গড়ে ওঠে ইতিহাসের দীর্ঘ অধ্যায়।
প্রতিটি দিনই তাই বয়ে আনে নতুন গল্প, উন্মোচন করে অজানা সম্ভাবনার দুয়ার। আজ শনিবার, ২৫ এপ্রিল ২০২৬। এই দিনেই ঘটেছে বহু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম নিয়েছেন কিংবা পৃথিবী ছেড়েছেন এমন অনেক আলোচিত ও স্মরণীয় ব্যক্তি।
ঘটনাবলি
১৭৮৬ - মুর্শিদাবাদ জেলার আত্মপ্রকাশ হয়।
১৭৯২ - প্যারিতে প্রথম গিলেটিন স্থাপিত হয়।
১৮৫৯ - সুয়েজ খাল খননের কাজ শুরু হয়।
১৮৮২ - খুলনা জেলা গঠিত হয়।
১৯০১ - যুক্তরাস্ট্রের প্রথম রাজ্য হিসেবে নিউইয়র্কে অটোমোবাইলের প্লেট চালু হয়।
১৯১৫ - গ্যালিপলির যুদ্ধের সূচনা হয়।
১৯৬৬ - ভয়ানক এক ভূমিকম্পে তাসখন্দ শহর ধ্বংস হয়।
১৯৭১ - ভিয়েতনামে সামরিক অভিযানের বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের প্রায় দুই লাখ জনতা ওয়াশিংটনে ব্যাপক বিক্ষোভ করে।
১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় লাওস।
১৯৭৫ - ৫০ বছর পর পর্তুগালে প্রথম অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৯৮২ - ক্যাম্প ডেভিড চুক্তি অনুসারে ইসরায়েল সিসনাই উপত্যাকা থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করে।
১৯৮৯ - ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে জাপানের প্রধানমন্ত্রী নোবোরু তাকাশিতা পদত্যাগ করেন।
জন্ম
১৮৪৮ - টম আর্মিটেজ, ইংরেজ ক্রিকেটার।
১৮৪৯ - ফেলিক্স ক্লেইন, জার্মান গণিতবিদ ও শিক্ষাবিদ।
১৮৫০ - লুইসে আদলফা লি বেয়াউ, জার্মান সুরকার।
১৮৭২ - চার্লস বার্জেস ফ্রাই, ইংরেজ ক্রিকেটার।
১৮৭৪ - গুলিয়েলমো মার্কোনি, ১৯০৯ সালে নোবেলজয়ী ইতালীয় উদ্ভাবক এবং প্রকৌশলী।
১৮৯২ - জিতেন্দ্রমোহন সেন, বাঙালি শিক্ষাব্রতী।
১৮৯৮ - ভিয়েসনতি আলেসান্দ্র, নোবেলজয়ী স্পেনীয় কবি।
১৯০০ - ভোল্ফগাং পাউলি, অস্ট্রীয় নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী।
১৯০৩ - আন্দ্রেই কোলমোগোরোভ, রাশিয়ান গণিতবিদ ও শিক্ষাবিদ।
১৯১৮ - গেরারড ডে. ভাউচউলেউরস, ফরাসি জ্যোতির্বিজ্ঞানী।
১৯৩০ - রয় মার্শাল, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।
১৯৩৮ - মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি কবি, প্রাবন্ধিক ও অনুবাদক।
১৯৪০ - আল পাচিনো, মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা।
১৯৪৬ - তালিয়া শায়ার, মার্কিন অভিনেত্রী।
১৯৫৫ - পারভিজ পারাস্তুই, ইরানি অভিনেতা ও গায়ক।
১৯৫৯ - অমিত চাকমা, বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় রাসায়নিক প্রকৌশলী ও শিক্ষাবিদ।
১৯৫৯ - আকরাম হোসেন চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক।
১৯৬৯ - রানে জেলওয়েগার, মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক।
১৯৮৭ - অরিজিৎ সিং, খ্যাতনামা ভারতীয় বাঙালি সংগীতশিল্পী ও সংগীত পরিচালক।
১৯৯০ - অ্যান্ড্রু পয়েন্টার, আইরিশ ক্রিকেটার।
১৯৯৩ - রাফায়েল ভারানে, ফরাসি ফুটবলার।
মৃত্যু
১৩৪২- পোপ দ্বাদশ বেনেডিক্ট।
১৪৭২ - লেওন বাতিস্তা অ্যালবার্তি, ইতালীয় লেখক, কবি ও দার্শনিক।
১৮০০ - উইলিয়াম কাউপার, ইংরেজ কবি।
১৮৪০ - সিম্যান ডেনিস পইসন, ফরাসি গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী।
১৮৭৮ - আন্না সেওয়েল, ইংরেজ লেখক।
১৯১১ - এমিলিও সালগারি, ইতালিয়ান লেখক।
১৯২০ - ভারতবর্ষে সর্বপ্রথম পালি ভাষার চর্চা ও বৌদ্ধশাস্ত্রানুরাগী বাঙালি ব্যক্তিত্ব সতীশচন্দ্র আচার্য বিদ্যাভূষণ।
১৯৪০ - প্রখ্যাত সাংবাদিক সাহিত্যিক মৌলভি মুজিবুর রহমান।
১৯৪৮ - ধ্রুপদী রাগসংগীত শিল্পী গিরিজাশঙ্কর চক্রবর্তী।
১৯৬৮ - বাঙালি বিপ্লবী ও প্রখ্যাত চিকিৎসক যতীন্দ্রনাথ ঘোষাল।
১৯৭৩ - বিনোদচন্দ্র চক্রবর্তী, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী।
১৯৭৫ - ফাল্গুনী মুখোপাধ্যায়, বাঙালি লেখক।
১৯৯৫ - জিঞ্জার রজার্স, মার্কিন অভিনেত্রী, নৃত্যশিল্পী ও গায়িকা।
২০০১ - ছায়া দেবী (চট্টোপাধ্যায়), প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী।
২০০৭ - আর্থার মিল্টন, ইংলিশ ফুটবলার এবং ক্রিকেটার।
২০১২ - লুই লি ব্রকিয়, আইরিশ চিত্রকর।
২০১৪ - টিটো ভিলানোভা, স্প্যানিশ ফুটবলার ও ম্যানেজার।