ব্যবসায় উন্নতি করবে মকর, লোকসান হতে পারে কর্কটের

কর্মক্ষেত্রের ব্যস্ততা, নতুন সিদ্ধান্ত, অর্থনৈতিক চড়াই-উতরাই বা সম্পর্কের টানাপোড়েন; প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি নিয়ে আসতে পারে ভিন্ন ভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতা। কারও বাণিজ্যিক উন্নতির জোরালো সম্ভাবনা থাকলেও কারও ক্ষেত্রে অর্থব্যয় বা পারিবারিক অস্বস্তি দেখা দিতে পারে। অন্যদিকে প্রেমের সম্পর্কে যেমন শুভসূচনার আভাস রয়েছে, তেমনই রয়েছে সতর্ক থাকার বার্তাও।
একনজরে দেখে নেওয়া যাক শনিবারের (৭ নভেম্বর) রাশিফলে আপনার ভাগ্যে কী থাকতে পারে:
মেষ (২১ মার্চ–১৯ এপ্রিল)
নতুন সম্পর্কের বিষয়ে খুব বেশি গুরুত্ব দেবেন না, সাবধান থাকুন। কাজের কারণে ভ্রমণের প্রয়োজন হতে পারে। ব্যবসার কারণে বাড়িতে খুব কম সময় দিতে পারবেন। দুপুরের পরে বাড়িতে শান্ত থাকাই ভালো হবে।
সহকর্মীরা আপনার আচরণে খুশি হতে পারে। ব্যাংকের লোকের সঙ্গে কথা বলার জন্য খুব ধৈর্য ধরতে হবে। স্বামী বা স্ত্রীর সঙ্গে মতবিরোধ হতে পারে।
বৃষ (২০ এপ্রিল–২০ মে)
অফিসের কোনো কথায় খুব বেশি মনোযোগ দেবেন না, কোনো অশান্তির মুখে পড়তে পারেন। কর্মচারীদের একটু আঘাত থেকে সাবধান থাকার দরকার। অংশীদারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাইলে ভেবেচিন্তে কথা বলুন। ছোটখাটো ঝগড়াও মারাত্মক রূপ নিতে পারে। পড়াশোনায় মনোযোগ দিন। ধার দেওয়া থেকে বিরত থাকুন।
মিথুন (২১ মে–২০ জুন)
বাড়িতে অনেক অতিথি আসায় খরচ বাড়তে পারে। দূরে কাজের সম্ভাবনা আছে। ব্যবসার আর্থিক অবস্থার উন্নতি করার চেষ্টা করুন। এ বিষয়ে গুরুজনের কথা শোনা উচিত।
প্রেমজীবনে তৃতীয় ব্যক্তির কথায় কান দেবেন না। সন্তানের কাজে আনন্দ পেতে পারেন। নিজের মনের কথা শুনুন এবং আত্মসম্মান বজায় রাখার চেষ্টা করুন।
কর্কট (২১ জুন–২২ জুলাই)
কোনো বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, আগে ভালো করে ভেবেচিন্তে নিন। ব্যবসার পথে আসা সব সুযোগের সর্বোচ্চ ব্যবহার করুন। ব্যবসার বিষয়গুলোতে মনোযোগ না দেওয়ার জন্য কিছু ক্ষতি হতে পারে।
সঙ্গীকে সঠিক ভাবে বুঝতে পারবেন না। দুপুরের পরে কারও সঙ্গে তর্ক করবেন না।
সিংহ (২৩ জুলাই–২২ আগস্ট)
আর্থিক বিষয়ে কোনো সমস্যা বাড়তে পারে। আর্থিক ভাবে লাভবান হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও বাধা আসতে পারে। কঠোর পরিশ্রমের সঙ্গে যে কাজ করবেন তা সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা কম।
বাড়িতে কোনো বিষয়ে যেচে কথা বলতে যাবেন না। আত্মীয়ের সঙ্গে একটু বুঝে চলুন। কোনো কূটনীতিকের সঙ্গে ঘনিষ্ঠতা ও বন্ধুত্ব বাড়তে পারে। কর্মজীবন সংক্রান্ত বিষয়ে সুবিধা পেতে পারেন।
কন্যা (২৩ আগস্ট–২২ সেপ্টেম্বর)
সন্ধ্যার সময় বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে কাটাতে পারেন। শিক্ষার্থীদের পড়ার চাপ কমবে, মানসিক বোঝা থেকে মুক্তি পাবেন। বাবার সঙ্গে বিশেষ আলোচনা হতে পারে।
অফিসে জনপ্রিয়তা বৃদ্ধি পেতে পারে এবং সর্বত্র আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হতে পারে। ব্যবসার জন্য অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে পারেন। এতে অনেক লাভ হবে।
তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)
কাজের চাপ থাকবে। গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করতে পারবেন। স্বামী বা স্ত্রীর সহযোগিতায় সফল হতে পারেন। দুপুরের পরে আর্থিক অবস্থা খুব ভালো হতে পারে। তবে সন্তানের জন্য খরচ বাড়তে পারে।
ব্যবসার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন। ব্যবসার অগ্রগতিতে খুশি হবেন এবং অনেক উন্নতি করবেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর)
যে কাজই করুন না কেন, তা সহজেই সম্পন্ন হবে। অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করবেন না। অফিসে সম্মান পাবেন। হাতে অনেক অর্থ আসতে পারে। ভালো কাজের ধরন এবং ভদ্র আচরণের জন্য সুনাম হতে পারে।
স্ত্রীর কোনো কাজের খবর আসতে পারে। পেটের সমস্যা নিয়ে চিন্তা থাকবে। ব্যবসার জন্য কাছাকাছি বা দূরে কোথাও ভ্রমণে যেতে হতে পারে।
ধনু (২২ নভেম্বর–২১ ডিসেম্বর)
শেয়ারে আর্থিক বিষয়ে লাভবান হবেন। প্রতিবেশীর কাছে সম্মান বৃদ্ধি পেতে পারে। সব কাজ সঠিক সময়ে শেষ হতে পারে। খরচ কমিয়ে সঞ্চয় করতে সক্ষম হবেন।
সম্পত্তির জন্য একটি চুক্তি হতে পারে। আটকে থাকা অর্থ ফেরত পাবেন এবং আয়ের নতুন পথ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। পেটের সমস্যার জন্য কাজে ক্ষতি হতে পারে।
মকর (২২ ডিসেম্বর–১৯ জানুয়ারি)
গবেষকদের সাফল্যের সম্ভাবনা আছে। সন্তানের জন্য ভালো কাজের খবর পেতে পারেন। কাজের ভুলগুলো শুধরে নিতে পারবেন। স্বামী বা স্ত্রীর সঙ্গে কিছু বিষয়ে আলোচনা হতে পারে।
ব্যাংকের অফিসারের সঙ্গে দেখা করার সুযোগ পেতে পারেন। ব্যবসায় সাফল্য অর্জন করবেন, ঝুঁকি নেওয়ার সাহস বৃদ্ধি পাবে। অন্যদের সাহায্য করা আপাতত বন্ধ রাখুন।
কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)
অফিসে সম্মান অনেক বাড়তে পারে। বস্ আপনার কথায় মনোযোগ দেবেন। সকালের দিকে অর্থের লেনদেনের সময় সতর্ক থাকুন। কাউকে ধার দেবেন না। নতুন ব্যবসায় সতর্ক থাকতে হবে।
বাড়ির লোকের সমর্থন পাবেন, তবে কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন। স্বামী বা স্ত্রীর প্রতি একটু রাগ হতে পারে। বেড়াতে যাওয়ার সময় একটু বাধা আসতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
অফিসে পরিবেশ অনুকূলে থাকবে। কোনো উপহার পেতে পারেন। ব্যবসায় লাভবান হবেন। পুরোনো মহাজনের কাছ থেকে অপ্রত্যাশিত সুবিধা পেতে পারেন। পেশার দিক থেকে সাফল্য আসতে পারে। তবে মায়ের শরীরের জন্য খরচ বাড়তে পারে। কোনো গুরুত্বপূর্ণ কাজ দুপুরের পরে করা ভালো হবে। বন্ধুর সহযোগিতা পেতে পারেন।
