প্রেমে পড়ার শুভ দিন কন্যার, ঝামেলায় পড়তে পারে কর্কট

কর্মক্ষেত্রের ব্যস্ততা, নতুন সিদ্ধান্ত, অর্থনৈতিক চড়াই-উতরাই কিংবা সম্পর্কের টানাপোড়েন; প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি নিয়ে আসতে পারে ভিন্ন ভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতা। কারও বাণিজ্যিক উন্নতির জোরালো সম্ভাবনা থাকলেও, কারও ক্ষেত্রে অর্থব্যয় কিংবা পারিবারিক অস্বস্তি দেখা দিতে পারে। অন্যদিকে প্রেমের সম্পর্কে যেমন শুভসূচনার আভাস রয়েছে, তেমনই রয়েছে সতর্ক থাকার বার্তাও।
একনজরে দেখে নেওয়া যাক শুক্রবারের (২৩ অক্টোবর) রাশিফলে আপনার ভাগ্যে কী থাকতে পারে:
মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল)
সকাল থেকে মন-মেজাজ ভালো থাকবে। কথা ও ব্যবহার আকর্ষণীয় হওয়ায় ব্যবসা ভালো হবে। বাড়িতে উৎসবের মতো পরিবেশ থাকবে। তবে অতিথি আগমনের জন্য একটু খরচ বাড়তে পারে। সামাজিক জনপ্রিয়তা বাড়ার সম্ভাবনা আছে। অংশীদারি ব্যবসায় লাভজনক পরিস্থিতি বজায় থাকতে পারে।
বৃষ (২০ এপ্রিল – ২০ মে)
সকাল থেকেই ব্যবসায় খুব ভালো ফল পেতে পারেন। রপ্তানি ব্যবসা থেকে সুসংবাদ পেতে পারেন। বাণিজ্যিক পরিকল্পনাগুলো নিয়ে আলোচনা করতে পারেন। পড়াশোনার চেষ্টাকে এগিয়ে নিয়ে যান। আদালতে সম্পত্তির বিষয়গুলো আপনার পক্ষে থাকার সম্ভাবনা আছে। ব্যাংক থেকে আর্থিক সুবিধা নিতে পারেন। বাবার সঙ্গে দূরে বেড়াতে যাওয়ার বিষয়ে আলোচনা হতে পারে। প্রেমে বিশ্বাস অর্জন করতে পারবেন।
মিথুন (২১ মে – ২০ জুন)
আপনজনদের সহযোগিতা করার জন্য কিছু খরচ হতে পারে। তবে অতিথি আপ্যায়নে আনন্দ পাবেন। সন্তানদের দিকে নজর দিন। সকাল থেকেই আনন্দে থাকার সম্ভাবনা আছে। ব্যবসায়িক কোনো সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন। বিনিয়োগের ওপর জোর দিতে পারেন। দিনের শেষে সঞ্চয় বাড়তে পারে। কর্মীরা উৎসাহের সঙ্গে কাজ করুন।
কর্কট (২১ জুন – ২২ জুলাই)
কর্মস্থানে উন্নতির সম্ভাবনা আছে। ব্যবসার বিষয়ে সহযোগিতা বাড়াতে পারেন। পড়াশোনায় মনোযোগ দিন। ভাইয়ের সঙ্গে সম্পর্ক মজবুত রাখুন, না হলে প্রতিবেশীরা ক্ষতি করার সুযোগ নিতে পারে। দুপুরের পরে বাড়িতে ঝামেলা হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। পরিজনদের সঙ্গে হৃদ্যতা বজায় রাখুন। সুস্বাস্থ্য বজায় থাকতে পারে।
সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট)
বাড়িতে অশান্তির জন্য সাহসী সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা থাকতে পারে। প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে। গবেষণার কিছু বিষয়ে উন্নতি হবে। মহাজনের সঙ্গে আর্থিক লেনদেন ভালো হতে পারে। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। ব্যবসার জন্য দিনটি ভালো। নতুন পরিকল্পনাগুলো সফল হতে পারে। শেয়ারে সাফল্য পেতে পারেন।
কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর)
পরিবারের সম্পদের দিকে নজর দিন। বাড়ির পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ বাড়বে। সন্তানের ব্যাপারে সুসংবাদ পেতে পারেন। ব্যবসার বিষয়গুলোতে উন্নতি হতে পারে। প্রতিবেশী ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠতা থাকবে। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক রাখুন। আপনার কোনো কাজে সবাই খুশি হতে পারে। প্রেমের জন্য দিনটি শুভ।
তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর)
কর্মক্ষেত্রে আপনার মতামত গুরুত্ব পেতে পারে। নতুন অফিসে বসের বিশ্বাস অর্জন করতে পারবেন। প্রতিবেশীর সঙ্গে সহযোগিতার মনোভাব বাড়তে পারে। শরীরের যত্ন নিন। বাড়িতে সুখ-স্বাচ্ছন্দ্য বজায় থাকবে। তবে বাবার স্বাস্থ্য খারাপ হতে পারে। দুপুরের পরে বাড়িতে সময় দেওয়ার মানসিকতা থাকবে। নতুন প্রেমের সম্পর্কে মাধুর্য বজায় রাখুন।
বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর)
কর্মক্ষেত্রের পরিস্থিতি খুব একটা ভালো থাকবে না। চাকরির চেষ্টা বাড়ান। শেয়ারে কিছু বিনিয়োগের আগে অভিজ্ঞদের পরামর্শ নিতে পারেন। ব্যবসার সুযোগ-সুবিধার ওপর নজর রাখুন। বিনয়ের সঙ্গে কাজ করুন। দুপুরের পরে আর্থিক লাভ স্বাভাবিক থাকতে পারে। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে। ব্যক্তিগত বিষয়ে কোনো বিবাদ হতে পারে।
ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর)
ব্যবসার ক্ষেত্রে চিন্তাভাবনা বড় করুন। পুরোনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হতে পারে। পড়াশোনার বিষয়ে মনোযোগ দিন। গাড়ি কেনার সম্ভাবনা আছে। কোনো বিষয়ে অহংকার করবেন না। সন্তানের সাফল্যের খবর পেতে পারেন। অফিসে মিলেমিশে কাজ করুন। ব্যবসায় সঠিক পরিবেশ বজায় থাকবে। প্রতিবেশীর সহযোগিতা পেতে পারেন। গবেষণার চেষ্টায় গতি আনুন।
মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি)
বাড়ির কোনো ব্যাপারে আবেগপ্রবণ হবেন না। স্বামী-স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে মতভেদ এড়িয়ে চলুন। গুরুত্বপূর্ণ লোকের সঙ্গে সাক্ষাৎ হতে পারে। কর্মীদের প্রতি সম্মান বজায় রাখুন। প্রেমে আবেগের ওপর নিয়ন্ত্রণ বাড়ান। স্বাস্থ্য ও মনোবল ভালো থাকার সম্ভাবনা আছে। বসের কথা মন দিয়ে শুনুন। হকারেরা কথা ও ব্যবহারে নিয়ন্ত্রণ বাড়ান।
কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
বাড়ির বিষয়ে পরিস্থিতি খারাপ হতে পারে। তবে ব্যবসায় সাফল্য পেতে পারেন। সহকর্মীদের সঙ্গে বোঝাপড়া ভালো থাকবে। নতুন কোনো কাজে বন্ধুদের সঙ্গ পেতে পারেন। বাড়িতে অনেক অতিথি আসতে পারে। একটু আঘাত পাওয়ার আশঙ্কা আছে। স্ত্রীর সঙ্গে ভ্রমণের সুযোগ তৈরি হবে। বাবার পরামর্শ মেনে চলুন। প্রতিবেশীর সহযোগিতা পেতে পারেন। কোনো আত্মীয়ের ব্যাপারে শুভ সংবাদ পেতে পারেন।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
ব্যবসায় সুযোগের সদ্ব্যবহার করুন। অংশীদারি ব্যবসায় আর্থিক লাভ বৃদ্ধি পেতে পারে। দুপুরের পরে ব্যবসার ক্ষেত্রে আরও ভালো করার চেষ্টা থাকবে। বাড়িতে সম্পর্কের উন্নতি হতে পারে। গুরুত্বপূর্ণ কাজ এগিয়ে নিয়ে যান। প্রতিযোগিতায় জয়ের লক্ষ্য বজায় থাকবে। কর্মক্ষেত্রে আপনার কাজ প্রশংসা পেতে পারে। ব্যবসায় গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন করতে পারবেন।
