ঘুমানোর আগে লবঙ্গ ভেজানো পানি পান করলে যেসব উপকার পাবেন

রান্নায় মসলা হিসেবে লবঙ্গের ব্যবহার পরিচিত। তবে খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি শরীরের বেশকিছু সমস্যার সমাধানও দিতে পারে লবঙ্গ। কাশি হলে অনেকে লবঙ্গ খান, দাঁতে ব্যথা হলে দাঁতের গোড়ায় লবঙ্গ চেপে ধরে থাকেন।
এগুলো ছাড়াও লবঙ্গের আরও কিছু সম্ভাব্য স্বাস্থ্যগুণ আছে। বিশেষ করে রাতে ঘুমানোর আগে লবঙ্গ ভেজানো পানি পান করলে হজম, রোগ প্রতিরোধক্ষমতা ও মুখের স্বাস্থ্যের ক্ষেত্রে উপকার পেতে পারেন। লবঙ্গের পানি পান করার ৫টি সম্ভাব্য উপকারিতা জেনে নিন।
ঠান্ডা লাগা কমাতে
সর্দি-কাশি কমাতেও লবঙ্গ খুবই কার্যকরী। যাদের ঠান্ডা লাগার সমস্যা আছে, তারা নিয়মিত লবঙ্গের পানি পান করলে উপকৃত হতে পারেন। এর পাশাপাশি শুষ্ক কাশি থাকলে লবঙ্গ চিবালে কাশি কিছুটা কমতে পারে।
হজমে সহায়তা করে
রাতে অনেকের পেট ফাঁপা, গ্যাস ও হজমের সমস্যা দেখা দেয়। লবঙ্গের পানি এসব অস্বস্তি কমাতে পারে। হজমে প্রয়োজনীয় এনজাইম নিঃসরণে ভূমিকা রাখতে পারে। পাশাপাশি ডায়রিয়া ও পাকস্থলীর অস্বস্তি কমাতেও এর সম্ভাব্য উপকারের কথা বলা হয়।
রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সহায়ক
লবঙ্গে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এটি শরীরকে ক্ষতিকর উপাদানের প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করে। নিয়মিত পরিমিত পরিমাণে লবঙ্গের পানি পান করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে।
প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে ২টি লবঙ্গ চিবিয়ে খেয়ে নিন। এরপর এক গ্লাস হালকা গরম পানি পান করতে পারেন। চাইলে লবঙ্গ ভিজিয়ে রেখে সেই পানিও পান করতে পারেন।
মানসিক চাপ কমাতে সাহায্য করে
লবঙ্গে ইউজেনল নামের একটি প্রাকৃতিক উপাদান আছে। এটি মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সহায়ক হতে পারে। তাই রাতে হালকা গরম লবঙ্গের পানি পান করলে শরীর ও মন কিছুটা স্বস্তি পেতে পারে।
দাঁতের ব্যথায়
লবঙ্গ দিয়ে গরম পানি খেলে দাঁতের ব্যথায় উপকার পাওয়া যায়। এ ছাড়া দাঁতের গোড়ায় লবঙ্গ চেপে রাখলেও কিছুটা উপকার পাওয়া যায়। লবঙ্গের অ্যান্টি-সেপ্টিক গুণ দাঁতের ব্যথা ও মাড়ির ইনফেকশন দূর করতে সাহায্য করে।
মুখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে
লবঙ্গের ইউজেনল উপাদানে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য আছে। এটি মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারে। মুখের স্বাস্থ্য ভালো রাখতে লবঙ্গ বেশ কার্যকরী।
যকৃতের সুরক্ষায় ভূমিকা রাখতে পারে
লবঙ্গে থাকা ইউজেনল যকৃতের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে। পাশাপাশি শরীরের প্রদাহ ও অক্সিডেটিভ স্ট্রেস কমাতেও এর ভূমিকা আছে। এসব কারণে যকৃতের সুরক্ষায় লবঙ্গের সম্ভাব্য উপকারিতা নিয়ে গবেষণা হয়েছে।
রক্ত সঞ্চালন বাড়ায়
লবঙ্গ শরীরের রক্ত সঞ্চালন ব্যবস্থাকে উন্নত করতে পারে। এটি হৃদরোগের ঝুঁকি কমায় এবং শরীরকে সক্রিয় রাখে।
তবে লবঙ্গের পানি কোনো রোগের চিকিৎসা না। এর উপকারিতা নিয়ে আরও গবেষণা করা দরকার। তাই নিয়মিত পান করার আগে নিজের শারীরিক অবস্থা বিবেচনা করা জরুরি।

