logo
৩০ সেপ্টেম্বর

পারস্যের কবি জালালুদ্দিন রুমির জন্মবার্ষিকীসহ ইতিহাসের এই দিনে

পারস্যের কবি জালালুদ্দিন রুমির জন্মবার্ষিকীসহ ইতিহাসের এই দিনে
কোলাজ। ছবি: এশিয়া পোস্ট

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই প্রবাহমান সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্মে ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের দেখায় নতুন নতুন দিগন্তের পথ। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী ব্যক্তিত্ব। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ বহু ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই পায় না।

আজ ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার। ১৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৬৬৭: মুঘল সম্রাট আওরঙ্গজেবের সাম্রাজ্যের সাথে গোলকুণ্ডা সংযুক্ত হয়।

১৮৬০: ব্রিটেনে প্রথমবারের মতো ট্রাম চালু হয়।

১৮৮২: থমাস এডিসনের উদ্ভাবিত বিশ্বের প্রথম হাইড্রো-ইলেকট্রিক পাওয়ার প্লান্ট চালু হয়।

১৯২২: বেনিতো মুসোলিনি ইতালিতে প্রথম ফ্যাসিবাদী সরকার গঠন করেন।

১৯২৮: পেনিসিলিন আবিষ্কারের কথা প্রথমবারের মতো ঘোষণা করা হয়।

১৯২৯: বিবিসি প্রথম পরীক্ষামূলক টেলিভিশন সম্প্রচার শুরু করে।

১৯৩৮: জার্মানিতে ঐতিহাসিক মিউনিখ সম্মেলন অনুষ্ঠিত হয়।

১৯৩৯: পোল্যান্ডের বিভক্তি স্বীকার করে জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন একটি চুক্তিতে উপনীত হয় এবং রাশিয়াও এতে সহমত পোষণ করে।

১৯৩৯: ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু হয়।

১৯৪৭: পাকিস্তান ও ইয়েমেন জাতিসংঘে যোগদান করে।

১৯৬৬: বোতসোয়ানা ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করে এবং দিনটিকে তারা জাতীয় দিবস হিসেবে উদযাপন করে।

১৯৯২: বাংলাদেশে কার্ড ফোন ব্যবস্থা চালু হয়।

১৯৯৩: ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে প্রচণ্ড ভূমিকম্পে ২০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান।

জন্ম:

১২০৭: জালালুদ্দিন রুমি, পারস্যের প্রখ্যাত কবি।

১৪৪৪: ডোনাটো ব্রামান্তে, ইতালির প্রখ্যাত স্থাপত্যশিল্পী।

১৭০০: স্টানিস্লাও কনারস্কি, পোলিশ সন্ন্যাসী, কবি ও নাট্যকার।

১৮৭০: জঁ-বাতিস্ত পেরাঁ, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ।

১৯০৫: নেভিল ফ্রান্সিস মট, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিদ।

১৯২৮: এলি ওয়িয়েসেল, নোবেল পুরস্কার বিজয়ী রোমানিয়ান বংশোদ্ভূত আমেরিকান লেখক, অধ্যাপক ও সমাজকর্মী।

১৯৩১ ও ১৯৩৯: জঁ-মারি লেঁ (বা লেহন), নোবেলজয়ী ফরাসি রসায়নবিদ।

১৯৩৩: অজিতেশ বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট বাঙালি নাট্যকার ও অভিনেতা।

১৯৪৩: যোহান ডেইসেনহফের, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান প্রাণরসায়নী।

১৯৪৪: আবুল কাসেম ফজলুল হক, বাংলাদেশের প্রখ্যাত প্রাবন্ধিক ও রাষ্ট্রচিন্তাবিদ।

১৯৫১: ব্যারি মার্শাল, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান চিকিৎসক।

১৯৬২: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জনপ্রিয় ভারতীয় বাঙালি চিত্রনায়ক।

১৯৭২: শান্তনু মুখার্জী (শান), খ্যাতিমান ভারতীয় গায়ক।

১৯৮৫: টি-পেইন, আমেরিকান র‍্যাপার, প্রযোজক ও অভিনেতা।

মৃত্যু:

১৮৭৫: প্যারীচরণ সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসংস্কারক ও উনিশ শতকের বাংলার পাঠ্যপুস্তক রচয়িতা।

১৯৪৩: রামানন্দ চট্টোপাধ্যায়, ব্রিটিশ ভারতীয় শিক্ষাবিদ ও সাংবাদিক।

১৯৫৩: আবদুল করিম, ‘সাহিত্য বিশারদ’ উপাধিতে ভূষিত পুঁথি সংগ্রাহক ও লেখক।

১৯৫৫: জেমস ডিন, আমেরিকান অভিনেতা।

১৯৮৫: সিমন সিগ্নরেট, জার্মান বংশোদ্ভূত ফরাসি অভিনেত্রী।

১৯৯০: প্যাট্রিক হোয়াইট, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান লেখক।

১৯৯৮: রবার্ট লুইস টেলর, আমেরিকান লেখক।

২০০৪: মাইকেল রেলফ, ইংরেজ পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

২০১৩: রাম্বলিন ‘টমি স্কট’, আমেরিকান গায়ক ও গিটারবাদক।