logo
Advertisement

রাশিফলে দেখুন আজ কেমন কাটতে পারে আপনার দিনটি

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
রাশিফলে দেখুন আজ কেমন কাটতে পারে আপনার দিনটি
রাশিফলের প্রতীকী চিত্র। ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

দৈনন্দিন জীবনের নানা উত্থান-পতন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ কিংবা আগাম সতর্কতার জন্য অনেকেই গ্রহ-নক্ষত্রের অবস্থানের ওপর নজর রাখেন। রাশিভেদে কেমন যেতে পারে আজকের (০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার) দিনটি—চলুন একনজরে জেনে নেওয়া যাক।

Advertisement

মেষ (২১ মার্চ–১৯ এপ্রিল)

বাড়িতে দায়িত্ব কিছুটা বাড়তে পারে। অফিসেও কাজের চাপ বাড়বে। শেয়ার বাজারে লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসার অবস্থান শক্তিশালী হওয়ার পাশাপাশি সঞ্চয় বৃদ্ধি পাবে; বিশেষ করে দিনের মধ্যভাগে কাঙ্ক্ষিত লাভের মুখ দেখতে পাবেন। বিয়ের ব্যাপারে পরিবারের সমর্থন মিলবে, যা মানসিক চাপ অনেকটাই কমাবে। এছাড়া বেড়াতে যাওয়ার ক্ষেত্রে বন্ধু বা সহকর্মীদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন।

বৃষ (২০ এপ্রিল–২০ মে)

কঠোর পরিশ্রমের সুফল পাবেন। অফিসে অনেক দিন ধরে আটকে থাকা কাজ আজ সফলভাবে সম্পন্ন হতে পারে। তবে নেশায় আসক্ত ব্যক্তিদের সঙ্গ থেকে দূরে থাকুন। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। সামাজিক নানা কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ আসতে পারে। ঘর ও ব্যবসার মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি। ব্যবসায়িক জটিলতা থেকে মুক্তির পথ খুঁজে পাবেন।

মিথুন (২১ মে–২০ জুন)

ব্যবসায় ধীরে ধীরে অগ্রগতি হবে। যেকোনো কাজে প্রতিবেশীদের সহযোগিতা পাবেন। সংসারের পরিবেশ স্বাভাবিক থাকবে, তবে বজায় রাখতে মনোযোগ দিন। ব্যবসায় নতুন বিনিয়োগের বিষয়ে ভাবা প্রয়োজন। ব্যবসায় বড় পরিবর্তন না এলেও প্রয়োজনীয় অর্থ হাতে চলে আসবে। বাবার কাছ থেকে আর্থিক সহায়তা মিলতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে।

কর্কট (২১ জুন–২২ জুলাই)

বাড়িতে কিছুটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হতে পারে, যার প্রভাব মনের ওপর পড়বে। অফিসে কোনো বিশেষ দায়িত্বের ভার আসতে পারে। পূরণে সংশয় থাকলে কাউকে আগ বাড়িয়ে কথা দেবেন না। পথচলার সময় মূল্যবান কিছু কুড়িয়ে পাওয়ার যোগ রয়েছে। ব্যবসায়িক প্রতিযোগীদের থেকে সতর্ক থাকুন। সন্তানের কোনো ভালো খবর মন আনন্দিত করবে। দুপুরের পর কর্মক্ষেত্রে নতুন সমস্যা দেখা দিতে পারে। বাবার সঙ্গে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে।

সিংহ (২৩ জুলাই–২২ আগস্ট)

ব্যবসায় নতুন যোগাযোগের সম্ভাবনা রয়েছে। শেয়ার বাজারে আয়ের ক্ষেত্র আগের চেয়ে কিছুটা উন্নত হবে। স্বাভাবিক আয়ের পাশাপাশি আকস্মিক কিছু অর্থাগম হতে পারে। প্রয়োজনে বন্ধুর কাছ থেকে সহযোগিতা পাবেন। পরিবারে কোনো আনন্দদায়ক সংবাদ আসতে পারে। শারীরিক ক্লান্তি বোধ করলেও ব্যবসার চাকা সচল থাকবে। নবদম্পতিদের আজকের দিনটি আনন্দে কাটবে।

কন্যা (২৩ আগস্ট–২২ সেপ্টেম্বর)

জমি বা বাড়ি কেনার বিষয়ে নতুন কোনো প্রস্তাব আসতে পারে। ব্যবসায় হঠাৎ ঝামেলা দেখা দেওয়ায় মেজাজ বিগড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। শেয়ারে সামান্য উন্নতির যোগ রয়েছে। তবে পেশাগত দিক খুব একটা অনুকূল নাও থাকতে পারে। নিজের জিনিসপত্র সামলে রাখুন, চুরি বা ক্ষতির আশঙ্কা আছে। অহেতুক কারও সমালোচনা করে নিজের সমস্যা ডেকে আনবেন না। রাস্তায় অচেনা কারও সাহায্য পেতে পারেন। সন্ধ্যার দিকে বন্ধুর বাড়িতে নিমন্ত্রণের সুযোগ আসবে।

তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)

পরিবারের সবাইকে নিয়ে কাছাকাছি কোথাও ঘুরে আসার পরিকল্পনা হতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে অকারণ ভুল বোঝাবুঝি বা কথা-কাটাকাটির আশঙ্কা রয়েছে। ব্যবসায় আয় কিছুটা বাড়বে। দূরের কোনো আত্মীয়ের কাছ থেকে শুভ সংবাদ পেতে পারেন। সন্তানের কোনো কর্মকাণ্ডে মনের শান্তি বিঘ্নিত হতে পারে। কর্মস্থলে অহেতুক সমালোচনার মুখোমুখি হয়ে মানসিক চাপে থাকতে পারেন।

বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর)

আজ স্বাস্থ্য বেশ ভালো থাকবে। তবে প্রেম-ভালোবাসার ক্ষেত্রে অশান্তির মেঘ জমে উঠতে পারে। কর্মক্ষেত্রে নতুন কোনো প্রকল্পের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার পর আচমকা তৈরি হওয়া পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন। আর্থিক সঞ্চয়ের পরিমাণ আগের চেয়ে উন্নত হবে। ছোটখাটো পারিবারিক মতভেদের সৃষ্টি হতে পারে। মায়ের সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আলোচনা হবে।

ধনু (২২ নভেম্বর–২১ ডিসেম্বর)

ব্যবসায়িক ক্ষেত্রে কিছু জটিলতা বা ঝামেলার সম্মুখীন হতে পারেন। কোনো সামাজিক বা মানবিক কাজের সূত্রে প্রতিবেশীদের কাছে সম্মানিত হবেন। পরিবারের প্রবীণ কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। কোনো আধ্যাত্মিক ব্যক্তির সান্নিধ্য লাভ ও ধর্ম আলোচনায় অংশ নেওয়া মনে প্রশান্তি আনবে। অনিচ্ছা সত্ত্বেও কাউকেও অর্থ ধার দিতে হতে পারে। দাম্পত্য অভিমান সাময়িক অশান্তি তৈরি করলেও দ্রুত তা কেটে যাবে।

মকর (২২ ডিসেম্বর–১৯ জানুয়ারি)

ব্যবসায়িক দিক থেকে কিছুটা অস্বস্তির মধ্য দিয়ে দিনটি শুরু হলেও পরবর্তীতে কোনো শুভ যোগাযোগে অর্থ আগমনের পথ সুগম হবে। মায়ের স্বাস্থ্য নিয়ে মানসিক উদ্বেগ বজায় থাকবে। প্রতিবেশীর কোনো কর্মকাণ্ড নিয়ে বিবাদে জড়াতে পারেন। অফিসে বিশেষ কাজের কারণে প্রশংসা ও সম্মান মিলবে। সন্ধ্যায় হাতে কিছু অর্থ আসবে। ভাই-বোনের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা পাবেন।

কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)

সকালের দিকে কারও বিশেষ অনুরোধ রক্ষা করতে গিয়ে অনেকটা সময় অপচয় হতে পারে। পিতা-মাতার সঙ্গে ধর্মীয় স্থানে ভ্রমণের যোগ রয়েছে। পারিবারিক বিষয় নিয়ে অতিরিক্ত বাদানুবাদ ক্ষতির কারণ হতে পারে। বন্ধুদের আড্ডায় ভুল বোঝাবুঝি বা সাময়িক উত্তেজনায় বিচ্ছেদ দেখা দিতে পারে। নতুন চাকরি নিয়ে দুর্ভাবনা থাকলেও তা কেটে যাবে। ব্যবসায় আয় বৃদ্ধির পাশাপাশি অপ্রত্যাশিত অর্থলাভ হতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)

ব্যবসায় কোনো অভিজ্ঞ বা প্রবীণ ব্যক্তির পরামর্শে উন্নতির সম্ভাবনা রয়েছে। নবদম্পতিরা কোনো সুসংবাদ পেতে পারেন। পেশাগত নতুন কোনো যোগাযোগ লাভজনক প্রমাণিত হবে। অকারণে পরচর্চা বা কারও পরনিন্দা করে আইনি বা সামাজিক ঝামেলায় পড়বেন না। প্রেমের সম্পর্কে সাময়িক টানাপোড়েন দেখা দিতে পারে। জমিজমা কেনাবেচার নতুন পথ সুগম হবে। কারো সঙ্গে অহেতুক মতবিরোধ এড়িয়ে চলুন।

সূত্র: আনন্দবাজার