logo

রাশিফলে দেখুন আজ দিনটি কেমন কাটতে পারে

আনন্দবাজার
আনন্দবাজার
রাশিফলে দেখুন আজ দিনটি কেমন কাটতে পারে
রাশিফলের প্রতীকী চিত্র। ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

কারও জন্য দিনটি বয়ে আনতে পারে নতুন সুযোগ ও কাঙ্ক্ষিত সুসংবাদ, আবার কারও ক্ষেত্রে বাড়তে পারে অর্থচিন্তা কিংবা সম্পর্কের টানাপোড়েন। ব্যবসা, চাকরি, পরিবার, প্রেম ও অর্থ; সব মিলিয়ে ১২ রাশির জাতক-জাতিকাদের জন্য আজ দিনটি কেমন যাবে, কোথায় সতর্ক থাকতে হবে এবং কোথায় মিলতে পারে সাফল্যের চাবিকাঠি, তা দেখে নিন আজকের রাশিফলে:

মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল)

বাড়িতে নতুন কিছু কেনাকাটার দারুণ যোগ রয়েছে। আত্মীয় কিংবা বন্ধুর বাড়িতে বেড়াতে যেতে পারেন। প্রেমিক-প্রেমিকাদের মধ্যে কিছু মানসিক দূরত্ব বা সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা আছে। তবে মোটামুটি আনন্দের মধ্য দিয়েই দিনের অধিকাংশ সময় কাটবে। ব্যবসা নিয়ে খানিকটা দুশ্চিন্তা থাকলেও অর্থাগম মন্দ হবে না; তবে খরচের হাত একটু লাগামছাড়া হতে পারে। বাবার সঙ্গে ব্যবসার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।

বৃষ (২০ এপ্রিল – ২০ মে)

সকালের দিকে বাড়িতে আত্মীয়ের আগমন ঘটতে পারে। নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। কোনো গুণী ব্যক্তির পরামর্শে শেয়ার বাজারে লাভের মুখ দেখতে পারেন। অনিচ্ছা সত্ত্বেও সম্পর্কের খাতিরে কোনো কাজে অর্থ ব্যয় করতে হতে পারে। শুভকর্মে পরিবারের সবাইকে নিয়ে অংশ নিতে পারেন। প্রেমে অশান্তি ও সন্তানের পড়াশোনার খরচ বাড়ায় মানসিক চাপ বাড়তে পারে।

মিথুন (২১ মে – ২০ জুন)

জীবনসঙ্গীর কোনো কথায় মন ভারাক্রান্ত হয়ে থাকতে পারে। যেকোনো বিষয়ে স্থির সিদ্ধান্তে আসতে না পারলে বাবার পরামর্শ নিন। কর্মক্ষেত্রে বিবাদের আশঙ্কা রয়েছে এবং দিনের শেষে আয় আশানুরূপ না হওয়ায় কিছুটা হতাশা আসতে পারে। অফিসে ছোট কোনো ঘটনা নিয়ে অশান্তি দেখা দিতে পারে। বাড়িতে অনেক আত্মীয়ের সমাগম হতে পারে। প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্য এড়িয়ে চলুন।

কর্কট (২১ জুন – ২২ জুলাই)

সকালের দিকে কাছাকাছি কোথাও বেড়িয়ে আসতে পারেন। বন্ধুর অনুরোধ রক্ষা করতে গিয়ে অনিচ্ছা সত্ত্বেও সমঝোতা বজায় রাখতে হবে। ব্যবসায় হঠাৎ কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে; কাজের গতিতে কিছুটা বাধা আসতে পারে। তবে শিক্ষার্থীদের জন্য অপ্রত্যাশিত কোনো সুখবর অপেক্ষা করছে। হঠাৎ কিছু অর্থ বা বস্তু প্রাপ্তির যোগ রয়েছে। সন্তানের ব্যাপারে দুর্ভাবনা কমলেও দাম্পত্য কলহ এড়িয়ে চলুন।

সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট)

সকালের দিকে শরীর ও মন বেশ প্রফুল্ল থাকবে। তবে রাস্তাঘাটে কোনো অনভিপ্রেত বিতর্কে জড়ানো থেকে নিজেকে বিরত রাখুন। কর্ম, অর্থ ও আয়ভাগ্য মোটামুটি ভালোই চলবে। দিনের শেষের দিকে নতুন ব্যবসার সুযোগ তৈরি হতে পারে। বন্ধুর কোনো আচরণে হতাশা আসতে পারে। জমি বা বাড়ি কেনার বিষয়ে নতুন যোগাযোগ হতে পারে। দুপুরের পর হঠাৎ অর্থলাভের সুযোগ রয়েছে।

কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর)

আজ শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা থাকবেন। তবে প্রেমের ক্ষেত্রে উদ্বেগ ও অশান্তি দেখা দিতে পারে। অফিসে কারও মন্তব্য মনে আঘাত দিতে পারে, যদিও শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কোনো শুভ কাজের জন্য দিনটি বেশ অনুকূল। চোখ ও গলার সমস্যায় কষ্ট পেতে পারেন। সাময়িকভাবে আর্থিক সুরাহা হতে পারে। ব্যবসায় নতুন যোগাযোগ ভবিষ্যতে বেশ কাজে দেবে। আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে।

তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর)

ব্যবসার প্রয়োজনে নতুন জিনিস কেনাকাটার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে যোগাযোগ বেশ সুফল দেবে। তবে ব্যবসার কাজে শারীরিক ও মানসিক চাপ বাড়তে পারে। সাংসারিক নানা ঝামেলা নিয়ে কিছুটা নাজেহাল হতে হতে পারে। পড়াশোনার কারণে দূরে ভ্রমণের সম্ভাবনা আছে। প্রেমে মানসিক কষ্ট ও চাপ বৃদ্ধি পেতে পারে। ভাইয়ের সঙ্গে মনোমালিন্য ও সন্তানের কারণে হঠাৎ অর্থ অপচয় হতে পারে। নিকট কোনো আত্মীয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকলেও আপনার নিজের শারীরিক অবস্থা ভালোই থাকবে।

বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর)

পরিবারের সবাইকে নিয়ে কাছেপিঠে ভ্রমণের যোগ রয়েছে। কর্মক্ষেত্র ও পারিবারিক পরিবেশ স্বাভাবিক থাকবে। বন্ধুর কোনো অনুরোধ রাখতে হতে পারে। কোনো আধ্যাত্মিক ব্যক্তির সান্নিধ্যে মানসিক শান্তি মিলবে। জীবনসঙ্গীর কোনো কর্মকাণ্ডে আনন্দ বিঘ্নিত হতে পারে। ব্যবসায় কারও সঙ্গে মতবিরোধ হলেও পরবর্তীতে তা মিটে যাবে। সঞ্চয়ের বিষয়ে বাবার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হতে পারে।

ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর)

পারিবারিক কোনো কারণে মানসিক অস্থিরতা কাজ করতে পারে। নতুন ব্যবসা শুরু করা নিয়ে চিন্তা বাড়বে। আজ ভ্রমণের পরিকল্পনা না করাই ভালো। প্রেমের ক্ষেত্রে মান-অভিমান ও মনোমালিন্য বাড়তে পারে। দুপুরের পর আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বেকারদের কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। বন্ধুদের সঙ্গে কাটানো সময় আনন্দদায়ক হলেও খরচ বাড়বে। কর্ম ও আর্থিক ক্ষেত্র অনুকূলে থাকবে এবং অপ্রত্যাশিত কিছু অর্থাগম হতে পারে।

মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি)

সকালের দিকে পারিবারিক সমস্যায় বিব্রত হতে পারেন। তবে বিবাহসংক্রান্ত আলোচনা বা যেকোনো গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য দিনটি অনুকূল। কর্ম ও আর্থিক ক্ষেত্রের পুরনো যোগাযোগ খুব একটা কাজে নাও আসতে পারে। নতুন ব্যবসার ক্ষেত্রে অভিজ্ঞ কারও পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। ব্যবসার কাজে নতুন পণ্য কেনাকাটা হতে পারে। কাছাকাছি কোনো ধর্মস্থানে ভ্রমণের যোগ রয়েছে। সার্বিকভাবে আর্থিক উন্নতি হবে, তবে অফিসে কিছুটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হতে পারে।

কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

কর্মক্ষেত্রে অকারণে সমালোচনার মুখে পড়তে হতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনায় নতুন সুযোগ আসতে পারে। প্রেমে অভিমান বৃদ্ধি ও সামান্য কথায় অশান্তির সৃষ্টি হতে পারে। কাজের অতিরিক্ত চাপের কারণে বাড়ি ফিরতে দেরি হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে অবদানের জন্য সম্মান বৃদ্ধি পাবে। অফিসে তুচ্ছ বিষয়ে তর্ক এড়িয়ে চলাই শ্রেয়। পারিবারিক পরিবেশ ভালো থাকবে এবং আগের চেয়ে আয় কিছুটা বৃদ্ধি পাবে।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

অফিসে বিশেষ কোনো দক্ষতার জন্য প্রসংসা ও সুনাম পাবেন। কোথাও অতিথি হিসেবে আপ্যায়িত হতে পারেন। ব্যবসার পরিবেশ অত্যন্ত শুভ। অর্থাগম কিছুটা কম হলেও দিনটি সার্বিকভাবে ভালোই কাটবে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো সুসংবাদ পেতে পারেন। তবে সন্ধ্যার দিকে সাময়িক বিষণ্ণতা ও মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। ভ্রমণ নিয়ে আলোচনা হতে পারে।