logo

সাপ্তাহিক ছুটির দিনে রাশিফলে দেখে নিন কার ভাগ্যে কী আছে

আনন্দবাজার
আনন্দবাজার
সাপ্তাহিক ছুটির দিনে রাশিফলে দেখে নিন কার ভাগ্যে কী আছে
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

নতুন সিদ্ধান্ত, কর্মক্ষেত্রের ব্যস্ততা, অর্থনৈতিক চড়াই-উতরাই কিংবা সম্পর্কের টানাপোড়েন; প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি বয়ে আনতে পারে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা। কারও বাণিজ্যিক উন্নতির জোরালো সম্ভাবনা থাকলেও, কারও ক্ষেত্রে অর্থব্যয় কিংবা পারিবারিক অস্বস্তি দেখা দিতে পারে। আবার প্রেমের সম্পর্কে যেমন সুখবরের আভাস রয়েছে, তেমনি রয়েছে সতর্ক থাকার বার্তাও।

একনজরে দেখে নেওয়া যাক শুক্রবারের (৩০ অক্টোবর) রাশিফলে আপনার ভাগ্যে কী থাকতে পারে:

মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল)

আর্থিক অবস্থা ভালো না হওয়ার সম্ভাবনাই বেশি। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে। অফিসে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বসের মতামত নিন। একতরফা সিদ্ধান্ত কিছু সমস্যার সৃষ্টি করতে পারে। ব্যবসার অংশীদারের থেকে ধার নিয়ে থাকলে ফিরিয়ে দেওয়াই ভালো। আপনার নির্ভীক মতামত বাড়ির লোককে আঘাত করতে পারে।

বৃষ (২০ এপ্রিল – ২০ মে)

বন্ধুদের সঙ্গে বাইরে গেলে পথে কোনো বিবাদ হতে পারে। প্রতিবেশীরা মতামত চাইলে সংকোচ করবেন না, এতে প্রশংসাই পেতে পারেন। দুপুরের পরে আর্থিক ব্যবস্থা খুব ভালো হওয়ার সম্ভাবনা আছে। স্বামী বা স্ত্রীর সঙ্গে তর্ক থেকে সাবধান থাকা দরকার। ব্যবসা উন্নতি করতে অংশীদারদের সঙ্গে সুসম্পর্ক রাখুন। বাবার সঙ্গে সম্পত্তির ব্যাপারে কিছু আলোচনা হতে পারে।

মিথুন (২১ মে – ২০ জুন)

স্বাস্থ্যের দিকে নজর দেওয়া দরকার। রপ্তানি ব্যবসায় কোনো নতুন পদক্ষেপ করার সময় সতর্ক থাকুন। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তোলার সুযোগ পেতে পারেন। মহাজনকে এমন প্রতিশ্রুতি দেবেন না যা রাখা কঠিন হবে।

কর্কট (২১ জুন – ২২ জুলাই)

দিনের শেষে কাজের চাপ বাড়বে। তবে কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূল থাকবে,আর্থিক সমস্যা মিটে যেতে পারে। অফিসে অযথা কোনো বিতর্কে জড়িয়ে সময় নষ্ট হতে পারে। ব্যবসার দক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি কাজে লাগাতে পারেন। যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তার লভ্যাংশ ফেরত পাওয়ার সম্ভাবনা আছে।

সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট)

কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন। নতুন কাজে উন্নতি হতে পারে। মনের মানুষ খুঁজে পাওয়ার সম্ভাবনা প্রবল। এতে আনন্দ বাড়তে পারে। সকালের দিকে ব্যবসার অংশীদারের কোনো আচরণে খুব বিরক্ত হবেন। আদালতের রায় আপনার পক্ষে থাকতে পারে।

কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর)

পড়াশোনার জন্য খুব ভালো সময়। অফিসে আচরণ ঠিক রাখুন এবং সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করুন। প্রতিযোগিতামূলক খেলাধুলায় অংশ নিতে পারেন। অবসর সময় ব্যবসার কাজে ব্যয় হতে পারে। অসুস্থতা থেকে সেরে উঠতে পারেন।

তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর)

আপনার আচরণে পরিবারের সদস্যরা হতাশ হতে পারে। প্রেমের সম্পর্কে ভাঙন ধরবে। ব্যবসার আর্থিক অবস্থা খুব ভালো থাকবে না। আর্থিক পরিস্থিতির অবনতি ঘটবে। সন্তানের প্রতি কঠোর হবেন না।

যদি বেড়াতে যেতে চান, তাহলে খুব বেশি চিন্তা করবেন না। বাবার সঙ্গে কোনো কাজের ব্যাপারে কথা হতে পারে। শেয়ারে সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ নিন।

বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর)

প্রেমের জন্য দিনটি শুভ। দুপুরের পরে ব্যবসায় লাভের সম্ভাবনা আছে। তবে ব্যবসায় হঠাৎ অর্থের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। সঞ্চয়ের গুরুত্ব বুঝতে পারবেন। মন ভালো রাখার জন্য ভালো কিছু পড়তে পারেন। কোনো বিয়ের অনুষ্ঠানে গিয়ে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে দেখা হতে পারে।

ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর)

বৈবাহিক জীবনে অশান্তির আশঙ্কা আছে। ব্যবসার কিছু ঋণ শোধ হতে পারে। আর্থিক কোনো কারণে দুশ্চিন্তা বাড়তে পারে। তবে সন্তানের জন্য আনন্দ পাবেন। কাজে সহকর্মীর সাহায্য পেতে পারেন। বিনিয়োগে লাভবান হবেন।

মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি)

ব্যবসায় উন্নতির সম্ভাবনা আছে। আর্থিক সমস্যা মিটে যাবে। তবে ব্যবসার কাজে অন্যদের কথা বিশ্বাস করার আগে সতর্ক থাকুন। স্বামী বা স্ত্রীর সঙ্গে সামান্য বিষয় নিয়ে ঝগড়া হতে পারে। প্রেমের ক্ষেত্র শুভ। আকাশপথে ভ্রমণে একটু সমস্যা হতে পারে।

কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

রপ্তানি ব্যবসায় আর্থিক ক্ষতির আশঙ্কা আছে, তাই কোনো পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে চিন্তা করুন। বাড়ি সম্পর্কিত কথা বা ব্যবসার কথা কাউকে বলবেন না। এর ফলে বড় সমস্যায় পড়তে পারেন। কাজের চাপ থাকবে।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

কোনো ব্যক্তিকে যদি ধার দিয়ে থাকেন তবে সেই টাকা ফেরত পেতে পারেন। সন্তানের কোনো কাজ পরিবারের জন্য খুশির খবর বয়ে আনবে। দিনের মধ্য ভাগে আঘাত লাগতে পারে। তবে আর্থিক অবস্থা খুব ভালো থাকবে। মন ভালো রাখার জন্য খেলাধুলা করতে পারেন। ব্যবসার উন্নতির সম্ভাবনা আছে।