আজকের রাশিফল: কর্মক্ষেত্র থেকে প্রেম, কার ভাগ্যে কী?

নতুন সিদ্ধান্ত, কর্মক্ষেত্রের ব্যস্ততা, অর্থনৈতিক চড়াই-উতরাই কিংবা সম্পর্কের টানাপোড়েন; প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি বয়ে আনতে পারে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা। কারো বাণিজ্যিক উন্নতির জোরালো সম্ভাবনা থাকলেও, কারো ক্ষেত্রে অর্থব্যয় কিংবা পারিবারিক অস্বস্তি দেখা দিতে পারে। আবার প্রেমের সম্পর্কে যেমন সুখবরের আভাস রয়েছে, তেমনি রয়েছে সতর্ক থাকার বার্তাও।
একনজরে দেখে নেওয়া যাক শনিবারের (১০ অক্টোবর) রাশিফলে আপনার ভাগ্যে কী রয়েছে:
মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল)
অনেক দিন ধরে করা ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমের ক্ষেত্রে ঝামেলা থাকলে তা মিটে যাবে। ব্যয়ের দিকে একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। শারীরিক সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে।
অতিরিক্ত আশার জন্য বিবাদ হতে পারে। অফিসে দায়িত্ব পালন নিয়ে অশান্তির সৃষ্টি হতে পারে। ব্যবসার দিকে বাধার জন্য মাথাগরম হবে। তবে হাতে কিছু অর্থ আসার সম্ভাবনা রয়েছে। প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে।
বৃষ (২০ এপ্রিল – ২০ মে)
বাড়িতে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভালো হবে। ভাইয়ের সঙ্গে বিরোধ বাড়তে পারে। স্ত্রীকে নিয়ে চিন্তা থাকবে। ধর্মীয় বিষয়ে খরচ হতে পারে। ব্যবসায় ভালো কিছু আশা করতে পারেন।
মামলায় জড়িয়ে পড়তে পারেন। তবে সম্পত্তির ব্যাপারে আইনি সাফল্য আসতে পারে। স্নেহভাজন কারো সঙ্গে ঝামেলা হতে পারে। প্রেমে নতুন মোড় আসবে। বাড়িতে অতিথি আগমনের সম্ভাবনা রয়েছে। নতুন কাজের চিন্তাভাবনা করতে পারেন। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটবে।
মিথুন (২১ মে – ২০ জুন)
সম্পত্তি কেনাবেচার জন্য ভালো সময়। যানবাহনে ওঠার সময় সতর্ক থাকুন। কোনো বিবাদ মারামারি পর্যন্ত যেতে পারে। তাই বিবাদ এড়িয়ে চলুন। সারা দিন ব্যবসা ভালো চলা সত্ত্বেও চিন্তা থাকবে। অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কারো জিনিসের দায়িত্ব নেবেন না।
সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশান্তি হতে পারে। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। বাড়তি খরচের জন্যও চিন্তা বৃদ্ধি পাবে। প্রিয়জনের ওপর ঘৃণা বৃদ্ধি পেতে পারে। অনেক দিনের আশা পূরণ হতে পারে। আর্থিক ব্যাপারে ভালো চাপ থাকবে।
কর্কট (২১ জুন – ২২ জুলাই)
সকালের দিকে কোনো অশান্তির জন্য মন ভালো থাকবে না। কাজের ক্ষেত্রে জনপ্রিয়তা পেতে পারেন। তবে কর্মস্থানে নিন্দাও বৃদ্ধি পেতে পারে। বিবাদে জড়িয়ে পড়ার জন্য ক্ষতি হতে পারে। গবেষণায় ভালো ফলের আশা করতে পারেন।
বাড়িতে মাথা ঠান্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি আপনার বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে। শরীরে খুব যন্ত্রণার সৃষ্টি হতে পারে। কিছু কেনাবেচার জন্য অর্থব্যয় হবে।
সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট)
প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় কষ্ট পাবেন। মাতৃস্থানীয়া কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। বাবার সম্পত্তি পেতে পারেন। স্বামীর সঙ্গে বিবাদের জন্য চিন্তা বাড়বে। অন্যের শরীর খারাপের জন্য খরচ বাড়তে পারে। বাড়িতে ভালো খবর আসতে পারে।
নতুন কাজের সন্ধান করতে হতে পারে। অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। সঙ্গীতচর্চার দিকে নতুন পথ খুলতে পারে।
কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর)
কারো প্ররোচনায় পা দেবেন না। পরিবারে অশান্তি মিটে যেতে পারে। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। প্রেমের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার আশঙ্কা আছে। মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন।
বাড়িতে চুরি হতে পারে। অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা থাকলে মিটে যাবে। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন। তবে বাড়তি ব্যবসায় চিন্তা বাড়তে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর)
পরিবারে আর্থিক অনটন দেখা দিতে পারে। অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। প্রিয়জনের চিকিৎসার কাজে অতিরিক্ত খরচ হতে পারে। দাম্পত্যজীবন সুখেই কাটবে। তবে বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন।
উচ্চশিক্ষার্থীদের সামনে বিশেষ সুযোগ আসতে চলেছে। অকারণে মনে ভয়ের সৃষ্টি হতে পারে। রাস্তাঘাটে চলার সময় বাড়তি সতর্কতার প্রয়োজন। মনোরম স্থানে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। উদ্বেগের জন্য কোনো কাজ হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে।
বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর)
প্রতিযোগিতামূলক কাজে জেতার আশা রাখতে পারেন। কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে। নিজের ভালো বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতি করতে পারবেন। যানবাহন বা জমি কেনার আগে চিন্তাভাবনা করার প্রয়োজন রয়েছে।
স্বামী-স্ত্রীর মধ্যে তিক্ততা বাড়বে। বিশেষ আলোচনা থাকলে সেরে ফেলুন। শারীরিক দুর্বলতায় ভোগান্তির আশঙ্কা রয়েছে। বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। অপরকে সুখী করতে গিয়ে আত্মত্যাগ করতে হবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন।
ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর)
চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন কাজের সুযোগ বা বাড়তি উপার্জন হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে। তবে পেটের সমস্যায় ভোগান্তি হতে পারে। হাঁটাচলা খুব সাবধানে করা উচিৎ।
তৃতীয় ব্যক্তির জন্য সংসারে অশান্তি হতে পারে। অতিরিক্ত লোভ জীবনে বিপদ ডেকে আনতে পারে। ধীরে-সুস্থে বিশেষ কাজের দিকে পা বাড়ানোই শ্রেয়। জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার জন্য অপেক্ষা করুন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে।
মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি)
বন্ধুদের থেকে একটু সাবধান থাকুন, অশান্তি হতে পারে। অপরের সমালোচনা করতে যাবেন না, সমস্যার সৃষ্টি হতে পারে। সহকর্মীদের মিষ্টি কথায় ভুলবেন না। পুরোনো দিনের ঝামেলা মিটে যেতে পারে। কাজে আলস্য থাকলেও সঞ্চয় ভালো হবে।
দীর্ঘমেয়াদি কাজ দ্রুত সেরে ফেলুন। দর্শনশাস্ত্রে স্বীকৃতি বা উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। সেবামূলক কাজে শান্তি মিলবে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। কোথাও ভ্রমণের পরিকল্পনা থাকলে তা বাতিল হতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে। প্রতিকূল পরিবেশে মানিয়ে নিন। উপকারের বিনিময়ে অপমানিত হতে পারেন। বাড়ি নির্মাণের জন্য ভালো সময় আসছে। দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে। সন্তানের ভাগ্যের উপর নির্ভর করে কিছু উপার্জন হতে পারে। বাড়িতে বয়স্ক মানুষদের প্রতি বিশেষ নজর নিন। দামি কিছু হারিয়ে যেতে পারে। খুব সতর্ক থাকুন। ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শরীরে একটু দুর্বলতা দেখা দিতে পারে। কর্মস্থানে উদাসীন ভাব ক্ষতি করবে। বিশেষ ব্যক্তির দ্বারা সংসারে উন্নতির সম্ভাবনা রয়েছে। সন্তানদের পরীক্ষার ফল ভালো হবে। নিজের লোকই শত্রুতা করতে পারে। বাড়িতে অতিথি আসতে পারে। সামাজিক কারণে বীরত্ব দেখানোর সুযোগ পাবেন। দূরের আত্মীয়ের অসুস্থতার খবর পেতে পারেন। যারা রাজনীতি করেন তারা কোনো সমস্যায় পড়তে পারেন।
