আয়ভাগ্য ভালো ধনুর, সংকটে পড়তে পারে বৃষ

কর্মক্ষেত্রের ব্যস্ততা, নতুন সিদ্ধান্ত, অর্থনৈতিক চড়াই-উতরাই কিংবা সম্পর্কের টানাপোড়েন; প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি নিয়ে আসতে পারে ভিন্ন ভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতা। কারও বাণিজ্যিক উন্নতির জোরালো সম্ভাবনা থাকলেও কারও ক্ষেত্রে অর্থব্যয় কিংবা পারিবারিক অস্বস্তি দেখা দিতে পারে। অন্যদিকে প্রেমের সম্পর্কে যেমন শুভসূচনার আভাস রয়েছে, তেমনই রয়েছে সতর্ক থাকার বার্তাও।
একনজরে দেখে নেওয়া যাক বৃহস্পতিবারের (২৯ অক্টোবর) রাশিফলে আপনার ভাগ্যে কী থাকতে পারে:
মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল)
কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা আছে। আর্থিক ব্যাপারে খুব ভালো সুযোগ আসতে পারে। কোনো কাজের জন্য পরিবারের সবার সঙ্গ পাবেন। ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটিয়ে আনন্দ পাবেন। কোনো বন্ধুর সঙ্গে বেড়াতে যেতে পারেন। মদ্যপান না করাই ভালো। পেটের সমস্যার রোগীদের সাবধান থাকতে হবে। বেশি ভাজাপোড়া খাওয়া ঠিক হবে না।
বৃষ (২০ এপ্রিল – ২০ মে)
ব্যবসায় অর্থ উপার্জনে একটু চাপ থাকবে। বাবার সঙ্গে রপ্তানি ব্যবসার ব্যাপারে আলোচনা করতে পারেন। অযথা অর্থ ব্যয় করবেন না, সঞ্চয়ের চেষ্টা করুন। বৈবাহিক জীবনের শান্তির জন্য রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে। ছোটরা আনন্দে থাকবে। বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে।
মিথুন (২১ মে – ২০ জুন)
দাম্পত্যকলহের আশঙ্কা আছে। অবসর সময়ে কোনো পছন্দের কাজ করতে পারেন। সন্তানের জন্য কাজের ব্যবস্থা হতে পারে। মায়ের চিকিৎসার জন্য কিছু খরচ বাড়তে পারে। কোমরের ব্যথা বাড়তে পারে, শরীরচর্চা করুন।
কর্কট (২১ জুন – ২২ জুলাই)
অফিসে পরিস্থিতি অনুকূল থাকতে পারে। প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলা উচিত। ব্যবসার বিষয়ে বেশি দুশ্চিন্তা করলে শান্তি বিঘ্নিত হতে পারে। মন শান্ত রাখার চেষ্টা করুন। ব্যবসার অংশীদারেরা আপনার মতামতে গুরুত্ব দেবেন না।
সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট)
আপনার কোনো কাজে পরিবারের সদস্যরা খুশি হবেন আর আপনিও সন্তুষ্ট থাকবেন। পরিবারের সদস্যদের সময় দিন। ব্যবসায় লাভ হওয়ায় আর্থিক সমস্যা কম হতে পারে। আকস্মিক সুযোগে চমকে যেতে পারেন, কিন্তু হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। অফিসের কাজ সময়ে শেষ করার চেষ্টা করুন।
কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর)
পুরোনো প্রেমের কারণে সমস্যার সৃষ্টি হতে পারে। সিদ্ধান্তগ্রহণের ক্ষেত্রে একটু চাপ বাড়তে পারে। তবে একাধিক উত্স থেকে আর্থিক লাভের সম্ভাবনা আছে। সন্ধ্যার পরে ব্যবসার দিকটা খুব ভালো। মজার কোনো আলোচনায় বাড়ির লোকেরা খুব আনন্দ পাবেন। কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার আগে অংশীদারের সঙ্গে আলোচনা করুন। সময় থাকলেও হয়তো দরকারি কিছু কাজ করতে পারবেন না।
তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর)
পরিবারকে কম সময় দেওয়ায় অশান্তি হতে পারে। অফিসে একটি পুরোনো সমস্যার বিষয়ে আলোচনা হতে পারে, যা ঘটনাচক্রে আরও জটিল হয়ে উঠতে পারে। প্রেমের জন্য দিনটি ভালো। ব্যবসার অর্থ কোথায় ব্যয় হচ্ছে সেদিকে নজর রাখা দরকার, নয়তো ভবিষ্যতে সমস্যার মুখোমুখি হতে পারেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর)
প্রেমের বিষয়ে অশান্তি এড়িয়ে চলুন। অফিসে বুঝেশুনে কথা বলুন। কর্মীর আলস্য অনেক কাজে ব্যাঘাত ঘটাতে পারে। দুপুরের পরে ব্যবসায় মিশ্র ফল পাবেন। যদি নতুন ব্যবসার পরিকল্পনা করেন, তা হলে কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন। পরিবারের সদস্যেরা উৎসাহিত করবেন।
ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর)
চাকরিজীবীদের জন্য সময়টা খুব ভালো। কর্মীরা পরিশ্রমের ফল পাবেন। ঊর্ধ্বতন আপনার কাজের প্রশংসা করতে পারেন। আয়ভাগ্য ভালো। সন্তানের জন্য কাজের ব্যবস্থা হতে পারে। তবে স্বাস্থ্যের সমস্যা হতে পারে।
মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি)
দিনের শুরুতে গবেষকেরা কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন। ব্যবসায়ীদের দীর্ঘকালীন পরিকল্পনা সফল হতে পারে। কঠোর পরিশ্রমের ফল পাবেন। স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ হতে পারে। পেটের স্বাস্থ্যের ব্যাপারে সাবধান থাকা দরকার।
কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
প্রেমের সম্পর্ক মিশ্র ফলাফল দিতে পারে। পারিবারিক জীবনে ভালো থাকার আশা করতে পারেন। চাকরিতে বদলি হতে পারে। দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা প্রবল। বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন। বাবার সঙ্গে মতবিরোধ হতে পারে। কাজের চাপ বাড়তে পারে। ব্যবসা ভালো চলার সম্ভাবনা রয়েছে।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
যারা অফিসে কাজ করেন তাদের কাজের প্রতি আরও মনোযোগ দিতে হবে, নয়তো সমস্যা দেখা দিতে পারে। ব্যবসার পরিবর্তনে সাফল্যের সম্ভাবনা প্রবল। ব্যবসায়ীরা ব্যবসায়িক ভ্রমণ থেকে উপকৃত হতে পারেন। ব্যবসার প্রতি যত বেশি মনোযোগ দেবেন, লাভের পরিমাণ তত বাড়বে। আগুন থেকে একটু সাবধান থাকা দরকার।
