আজকের রাশিফল: কারও অর্থভাগ্য ভালো, কারও পেশায় চাপ

দৈনন্দিন জীবনের উত্থান-পতন, সঠিক সিদ্ধান্ত গ্রহণ কিংবা আগাম সতর্কতার জন্য অনেকেই চোখ রাখেন গ্রহ-নক্ষত্রের অবস্থানের ওপর। আজ আপনার ভাগ্য ঠিক কী বলছে? রাশিভেদে কেমন যেতে পারে আজকের (শনিবার, ২৯ আগস্ট) দিনটি—চলুন একনজরে জেনে নেওয়া যাক।
মেষ
আজ সন্তানদের দিক থেকে ভালো খবর পেতে পারেন। ব্যবসায় নিয়মিত নজর রাখলে নতুন কিছু জানার সুযোগ হবে। গুরুজন বা আধ্যাত্মিক ব্যক্তির সান্নিধ্য আত্মবিশ্বাস বাড়াতে পারে। ব্যবসার জন্য মূলধন গুরুত্বপূর্ণ হলেও অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন। আজ গাড়ি কেনার পরিকল্পনা স্থগিত রাখাই ভালো।
বিবাহযোগ্যদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। বাবার সঙ্গে মতবিরোধ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আর্থিক দিক থেকে দিনটি ভালো—পুরোনো ঋণ পরিশোধের সুযোগ আসতে পারে। তবে প্রতিবেশীদের কারণে পারিবারিক অশান্তি তৈরি হতে পারে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন। পেশাগত কাজে দিনের শুরুতেই চাপ বাড়তে পারে।
বৃষ
কোনও গুরুত্বপূর্ণ বা প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। অফিসের গুরুত্বপূর্ণ আলোচনায় সক্রিয়ভাবে অংশ নিলে নতুন ধারণা পেতে পারেন। আপনার বন্ধুত্বপূর্ণ আচরণ অন্যের মন জয় করবে।
দাম্পত্য জীবনে সঙ্গীর অপ্রত্যাশিত খরচ নিয়ে বিরক্তি তৈরি হতে পারে। বিভিন্ন উৎস থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক ভালো করতে পারলে লাভের সুযোগ বাড়বে।
মিথুন
সঙ্গীর সঙ্গে অযথা বিতর্কে না জড়ানোই ভালো। কর্মক্ষেত্রে নিজের ভুল স্বীকার করলে ঊর্ধ্বতনদের আস্থা অর্জন করতে পারবেন। ব্যবসার উন্নতির জন্য কোথায় পরিবর্তন প্রয়োজন, তা নিয়ে নতুন করে পরিকল্পনা করতে হবে।
জমি-সংক্রান্ত পুরোনো জটিলতা দ্রুত সমাধানের উদ্যোগ নিন। ঋণ থাকলে ধীরে ধীরে তা পরিশোধের পরিকল্পনা করুন। সংসারে কিছুটা অশান্তি দেখা দিতে পারে। স্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তা হতে পারে।
কর্কট
সকালের দিকে সামান্য কারণে মেজাজ খারাপ হতে পারে। তবে অর্থপ্রাপ্তি অনেক দিনের আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করবে। সন্ধ্যায় বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে।
নতুন প্রেম জীবনে আনন্দের অনুভূতি তৈরি করতে পারে। ব্যবসায় পরিস্থিতি অনুকূলে থাকবে। শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকুন। পাওনা টাকা হাতে আসতে পারে। তবে নতুন কারও উপস্থিতিকে কেন্দ্র করে পরিবারে বিরোধ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সম্পর্কের ক্ষেত্রেও ভুল সিদ্ধান্ত থেকে সাবধান থাকুন। পেশাগত জীবনে কিছুটা চাপ বা কষ্টের মুখোমুখি হতে পারেন।
সিংহ
ভ্রমণের সুযোগ এলেও এতে বাড়তি অর্থ ব্যয় হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মনোমালিন্য তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে প্রত্যাশা অনুযায়ী ফল নাও আসতে পারে। তবে প্রয়োজনে বন্ধুর কাছ থেকে বড় অঙ্কের আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সন্ধ্যার পর পরিবারে সুখবর আসতে পারে। জীবনসঙ্গীকে খুশি করতে বিশেষ কিছু উপহার দেওয়ার পরিকল্পনা করতে পারেন। আর্থিক বিষয়ে অন্যের সহায়তা পাবেন। পারিবারিক পরিবেশ মোটের ওপর ভালো থাকবে। তবে পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা নিয়ে কিছুটা উদ্বেগ থাকতে পারে। কর্মক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে।
কন্যা
ব্যবসায় আপনার পরিকল্পনা নষ্ট করতে কেউ চেষ্টা করতে পারে। তাই কর্মচারীদের কাজের ওপর নজরদারি বাড়ান। খেলাধুলায় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। রাস্তায় চলাচলের সময় বাড়তি সতর্কতা প্রয়োজন।
জীবনসঙ্গী আপনার জন্য বিশেষ কোনো পরিকল্পনা করতে পারেন, যা আপনাকে আনন্দ দেবে। ব্যবসায় লাভের সম্ভাবনাও রয়েছে। অর্থপ্রাপ্তির কারণে মন ভালো থাকবে। তবে দুপুরের পর পারিবারিক পরিবেশ অশান্ত হতে পারে। বিবাহবহির্ভূত বা পরিবারের বাইরের সম্পর্কের বিষয়ে সতর্ক থাকুন। পেশাগত জীবনে অন্যদের সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
তুলা
রাগ বা অভিমান মনে পুষে না রেখে তা দূর করার চেষ্টা করুন। ব্যবসায় কাউকে ঋণ দেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন। না হলে ভবিষ্যতে বড় ধরনের সমস্যায় পড়তে পারেন।
একঘেয়েমি কাটাতে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। বন্ধু বা বান্ধবীর কাছ থেকে আনন্দের খবর আসতে পারে। প্রিয়জনের কাছ থেকে উপহার পাওয়ার সম্ভাবনাও রয়েছে। আর্থিক বিষয়ে অন্যের সহায়তা প্রয়োজন হতে পারে। পারিবারিক সমস্যা সমাধানে প্রতিবেশীদের সহযোগিতা নিতে হতে পারে। পরিবারের বাইরের কোনও সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে। তবে কর্মক্ষেত্রে ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক
অভিজ্ঞ ও জ্ঞানী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করলে গুরুত্বপূর্ণ কিছু ধারণা পেতে পারেন। অফিসের গোপন বা ব্যক্তিগত বিষয় সবার সঙ্গে আলোচনা না করাই ভালো।
আজ সঙ্গীর কাছ থেকে ভালোবাসা ও আন্তরিকতা পাবেন। ব্যবসায় লাভের কারণে আনন্দিত হতে পারেন। যাঁদের আপনার সহযোগিতা প্রয়োজন, তাঁদের পাশে দাঁড়ানোর সুযোগ আসবে। প্রিয় মানুষের সঙ্গে সময় কাটালে সম্পর্ক আরও ভালো হবে। আর্থিক বিষয়ে কারও সাহায্য প্রয়োজন হতে পারে। পারিবারিক পরিবেশ কিছুটা চাপের হতে পারে। বাইরের কোনও সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে। তবে পেশাগত জীবনে ভালো সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ধনু
পুরোনো সুখের স্মৃতিগুলো মনে করে মানসিক প্রশান্তি পেতে পারেন। নতুন ব্যবসা শুরু করার আগে সম্ভাব্য ঝুঁকি ভালোভাবে যাচাই করুন। কাউকে ঋণ দেওয়ার আগে প্রয়োজনীয় কাগজপত্র ঠিক আছে কি না নিশ্চিত হয়ে নিন।
বিবাহিত জীবনে অশান্তি দেখা দিতে পারে। ব্যবসার জন্য দিনটি বেশ ভালো হতে পারে এবং লাভের সুযোগ আসতে পারে। কর্মস্থলে কোনও কর্মীর সঙ্গে বিরোধ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। পাওনা টাকা আদায়ে বাধার মুখে পড়তে পারেন। পরিবারের সদস্যদের বিষয়ে সতর্ক থাকুন। সম্পর্কের ক্ষেত্রে দিনটি আনন্দময় হতে পারে। তবে পেশাগত জীবনে ক্ষতির আশঙ্কা রয়েছে।
মকর
শত্রু বা প্রতিদ্বন্দ্বীদের সুযোগ না দেওয়াই ভালো। দুপুরের পর আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। শেয়ারবাজারে বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি ভালোভাবে বিশ্লেষণ করুন।
প্রিয় মানুষের কাছ থেকে দূরে থাকা কঠিন মনে হতে পারে। ব্যবসায় ক্ষতির আশঙ্কা এড়াতে নিয়মিত নজরদারি বজায় রাখুন। ব্যস্ততার মধ্যেও নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন। আর্থিক প্রয়োজনে আত্মীয়ের সাহায্য নিতে হতে পারে। পরিবারে কথা বলার সময় ভেবেচিন্তে কথা বলুন। প্রতিবেশীদের কারণে বাড়িতে বিবাদ তৈরি হতে পারে। তবে পেশাগত দিক থেকে দিনটি অনুকূল।
কুম্ভ
অবসর সময়ে ঘরের কাজকর্মে মন দিতে পারেন। দাম্পত্য জীবনে পারিবারিক বিষয় নিয়ে অশান্তি তৈরি হতে পারে। তবে মা-বাবার বিচক্ষণতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে।
বাবার দীর্ঘদিনের শারীরিক সমস্যায় উন্নতির সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক দিক থেকে স্বস্তি পাবেন। কোনও আইনি মামলায় জড়িয়ে থাকলে সিদ্ধান্ত আপনার পক্ষে আসতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দে সময় কাটাতে পারবেন। বন্ধুদের সঙ্গেও সম্পর্ক ভালো থাকবে। তবে কর্মক্ষেত্রে ছোট কোনও ভুল থেকে ক্ষতির আশঙ্কা রয়েছে।
মীন
কোনো কাজের জন্য বন্ধু উপকারে আসবেন। কর্মক্ষেত্রে অগ্রগতির সুযোগ রয়েছে। সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবেন এবং ঊর্ধ্বতনরাও আপনার কাজের অগ্রগতিতে সন্তুষ্ট হতে পারেন।
ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক হতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়া দরকার। অর্থভাগ্য বেশ ভালো থাকবে, তাই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করুন। পরিবারের সদস্যদের মধ্যে সবসময় সুসম্পর্ক নাও থাকতে পারে। সম্পর্কের ক্ষেত্রে সামান্য চাপ তৈরি হতে পারে। তবে পেশাগত জীবনে আনন্দ ও সাফল্যের সম্ভাবনা রয়েছে।



