মাশরাফির জন্মদিনসহ ঘটনাবহুল ৫ অক্টোবর

সময় প্রবহমান। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এসব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।
ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।
আজ সোমবার, ৫ অক্টোবর ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।
ঘটনাবলি:
১৭৮৯ - ফরাসি বিপ্লবের সূচনা হয়।
১৭৯৬ - ব্রিটেনের বিরুদ্ধে স্পেনের যুদ্ধ ঘোষণা হয়।
১৮৬৪ - ঘূণিঝড়ে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে ১৭ হাজার মানুষের মৃত্যু হয়।
১৯১০ - তুরস্কের শাসন থেকে বুলগেরিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয় এবং প্রথম ফার্দিনান্দ জার নির্বাচিত হন।
১৯১১ - পর্তুগালের রাজা মনোয়েল ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যান।
১৯১৪ - জার্মান ও ফরাসি বিমানের আক্রমণের মধ্য দিয়ে প্রথম আকাশযুদ্ধ শুরু হয়।
১৯৭৫ - প্রেসিডেন্টের এক অধ্যাদেশ বলে রক্ষীবাহিনীর সব সদস্য বাংলাদেশ সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হন।
১৯৮৯ - কলকাতা হাইকোর্টের সাবেক বিচারপতি ফাতিমা বিবি ভারতের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি মনোনীত হন।
১৯৯০ - একীভূত জার্মানির প্রথম সংসদ অধিবেশন হয়।
২০০২ - ডেটন শান্তিচুক্তির পর নিজস্ব তত্ত্বাবধানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
জন্ম:
১৮০৮ - ভিলহেল্ম ভাইৎলিং, তিনি ছিলেন জার্মান কারুশিল্পী এবং উনিশ শতকের বিপ্লবী।
১৮২৯ - চেস্টার এ. আর্থার, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ২১তম রাষ্ট্রপতি।
১৮৬৪ - লুই লুমিয়ের, তিনি ছিলেন ফরাসি পরিচালক ও প্রযোজক।
১৮৭৯ - ফ্রান্সিস পেটন রউস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রোগবিদ্যাবিদ।
১৮৮৭ - মার্টিন লুথার কিং, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি বিচারক।
১৯০২ - ল্যারি ফাইন, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও গায়ক।
১৯৩০ - রেইনহার্ড সেল্টেন, তিনি নোবেল পুরস্কার বিজয়ী জার্মান অর্থনীতিবিদ।
১৯৩৬ - ভাক্তলাভ হ্যাভেল, তিনি চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি, প্রখ্যাত রাজনীতিবিদ, নাট্য নির্মাতা ও কবি।
১৯৪০ - বব কাউপার, তিনি ছিলেন সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯৪৯ - পিটার এক্রয়েড, তিনি যুক্তরাজ্যের একজন ঔপন্যাসিক, কবি ও জীবনীকার।
১৯৬৭ - গায় পিয়ার্স, তিনি ইংরেজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান অভিনেতা ও গায়ক।
১৯৭৫ - কেট এলিজাবেথ উইন্সলেট, তিনি ইংরেজ অভিনেত্রী ও গায়িকা।
১৯৮৩ - মাশরাফি বিন মর্তুজা, সাবেক অধিনায়ক, বাংলাদেশ ক্রিকেট দল।
১৯৮৭ - নাজমুল হোসেন, তিনি বাংলাদেশি ক্রিকেটার।
মৃত্যু:
১৫৬৫ - লডভিক ফেরারি, তিনি ছিলেন ইতালীয় গণিতবিদ ও অধ্যাপক।
১৮০৫ - লর্ড কর্নওয়ালিস, তিনি ছিলেন ব্রিটিশ ভারতের গভর্নর।
১৯১৮ - রলান্ড গারস, তিনি ছিলেন ফরাসি সৈনিক ও পাইলট।
১৯৭৪ - আবুল হাশিম, তিনি ছিলেন ভারত উপমহাদেশের প্রখ্যাত বাঙালি রাজনীতিবিদ।
১৯৭৬ - লার্স অনসেজার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী নরওয়েজিয়ান-আমেরিকান রসায়নবিদ ও পদার্থবিদ।
১৯৮৪ - মুজিবুর রহমান খাঁ, তিনি ছিলেন সাংবাদিক ও সাহিত্যিক।
১৯৮৫ - আবদুস সাত্তার, তিনি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি।
২০০৪ - মরিস হিউ ফ্রেডরিক উইলকিন্স, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী নিউজিল্যান্ডীয়-ইংরেজ পদার্থবিজ্ঞানী ও জীববিজ্ঞানী।
২০১০ - মেরি লেওনা জামিন, তিনি ছিলেন আমেরিকান মডেল ও অভিনেত্রী।
২০১১ - স্টিভ জবস, তিনি ছিলেন অ্যাপল ইনকরপোরেেশনের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা।