৫ জুলাই: ইতিহাসের পাতায় দেখুন আজকের দিনটি

সময় তার নিজস্ব গতিতে অবিরাম এগিয়ে চলে, আর সেই স্রোতের সঙ্গে সঙ্গে বিকশিত হয় মানবসভ্যতা। নানা ঘটনা-দুর্ঘটনা, প্রজ্ঞাবান মনীষী থেকে শুরু করে সাধারণ মানুষের জন্ম ও মৃত্যু—সব মিলিয়েই ধীরে ধীরে গড়ে ওঠে ইতিহাসের দীর্ঘ অধ্যায়।
প্রতিটি দিনই তাই বয়ে আনে নতুন গল্প, উন্মোচন করে অজানা সম্ভাবনার দুয়ার। আজ ৫ জুলাই। এই দিনেই ঘটেছে বহু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম নিয়েছেন কিংবা পৃথিবী ছেড়েছেন এমন অনেক আলোচিত ও স্মরণীয় ব্যক্তি।
ঘটনাবলি
৬৬১ - ইমাম হাসান (রা.) ও মুয়াবিয়া (রা.)-এর মধ্যে সন্ধি স্থাপন।
১৬৮৭ - ইংরেজ বিজ্ঞানী এবং আধুনিক বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ স্যার আইজাক নিউটনের লেখা ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা প্রকাশিত হয়।
১৮১১ - প্রথম দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে ভেনিজুয়েলা স্পেনের কাছ থেকে স্বাধীনতা পায়।
১৯২৪ - ব্রাজিলের সাওপাওলোতে সামরিক অভ্যুত্থান হয়।
১৯৩২ - অলিভিয়েরা সালাজারের পর্তুগালের ক্ষমতা গ্রহণ।
১৯৪৭ - ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা বিল অনুমোদিত হয়।
১৯৫৪ - বিবিসি প্রথম টেলিভিশন সংবাদ বুলেটিন সম্প্রচার করে। প্রথম সংবাদ পাঠক ছিলেন রিচার্ড বেকার।
১৯৬২ - ফ্রান্সের কাছ থেকে আলজেরিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৭৫ - কেচাভার্দের স্বাধীনতা লাভ।
১৯৭৭ - পাকিস্তানে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জুলফিকার আলি ভুট্টোকে অপসারিত করে জিয়াউল হক ক্ষমতা দখল করেন।
১৯৯৪ - ফিলিস্তিনে স্বায়ত্তশাসনের সূচনা হয়।
২০০২ - ২৩ বছরের শাসক মাদাগাস্কারের সাবেক প্রেসিডেন্ট দিদিয়ার রাতসবিকার স্ত্রী-মেয়ে এবং শীর্ষ সহযোগীদের নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান।
জন্ম
১৮৫৭ - জার্মানির কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, মার্কসবাদী তাত্ত্বিক এবং ‘নারী অধিকার’ আন্দোলনের বিশিষ্ট নেত্রী ক্লারা জেটকিন।
১৮৮৬ - জগদীশচন্দ্র গুপ্ত, বাঙালি কথাসাহিত্যিক ও ছোটগল্পকার।
১৮৮৯ - জঁ ককতো, ফরাসি ঔপন্যাসিক, নাট্যকার, চিত্রশিল্পী ও চলচ্চিত্র নির্মাতা।
১৮৯১ - জন হাওয়ার্ড নরথ্রপ, মার্কিন রসায়নবিদ ও শিক্ষায়তনিক, নোবেল পুরস্কার বিজয়ী।
১৯০১ - বীরেন্দ্রনাথ সরকার, প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও কলকাতার নিউ থিয়েটার্সের প্রতিষ্ঠাতা।
১৯২৬ - জ্ঞানেশ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি অভিনেতা,পরিচালক ও নাট্যব্যক্তিত্ব।
১৯৩৬ – জেমস মিরলিস, স্কটিশ অর্থনীতিবিদ এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।
১৯৩৮ - মোহাম্মদ ফরহাদ, বাংলাদেশি রাজনীতিবিদ।
১৯৪১ - শহীদ সাংবাদিক সৈয়দ নাজমুল হক।
১৯৪৪ - দীপঙ্কর দে, ভারতীয় বাঙালি টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা।
১৯৬২ - যুবায়ের আহমদ আনসারী, ইসলামি পণ্ডিত ও রাজনীতিবিদ।
১৯৮২ - আলবের্তো জিলার্দিনো, ইতালীয় ফুটবলার।
মৃত্যু
১৮২৬ - সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা স্যার টমাস স্ট্যামফোর্ড র্যাফেলস।
১৯৫৭ - প্রতুলচন্দ্র গঙ্গোপাধ্যায় ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিশিষ্ট বিপ্লবী।
১৯৬৫ - বনবিহারী মুখোপাধ্যায়, দরদী চিকিৎসক ও ব্যঙ্গ-সাহিত্যস্রষ্টা।
১৯৬৬ - নোবেলজয়ী হাঙ্গেরীয় রসায়নবিদ গেয়র্গ ডে হেভেসি।
১৯৬৯ - মার্কিন চলচ্চিত্র নির্মাতা লিও ম্যাককার।
১৯৬৯ - জার্মান স্থপতি ভালটার গ্রোপিউস।
১৯৭৯ - টেনিস তারকা এলিজাবেথ রায়ান।
১৯৮০ - বিমলাকান্ত রায়চৌধুরী বিশিষ্ট সংগীত, সেতার ও বাদ্যশিল্পী।
১৯৯৩ - কালী বন্দ্যোপাধ্যায়, বাংলা চলচ্চিত্র ও নাট্যজগতের খ্যাতনামা অভিনেতা।
২০০৭ - শুভেন্দু চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা।





