logo
Advertisement

ওজন কমানোর ৮ সহজ অভ্যাস

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
ওজন কমানোর ৮ সহজ অভ্যাস
ছবি : সংগৃহীত

ওজন কমানো আসলে কঠিন ডায়েট বা কঠোর নিয়মের বিষয় নয়, বরং প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে। দীর্ঘমেয়াদে সুস্থভাবে ওজন কমাতে হলে ব্যালান্সড জীবনধারা, সচেতন খাওয়া, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত পানি পান এবং ভালো ঘুম খুবই গুরুত্বপূর্ণ।

Advertisement

সম্প্রতি এক ফিটনেস ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রামে ৮টি সহজ অভ্যাস শেয়ার করে ভাইরাল হয়েছেন, যেগুলো অনুসরণ করে তিনি নিজেই ৬৭ কেজি থেকে ৫৩ কেজিতে নেমে আসেন।

চলুন জেনে নিই সেই সহজ ৮ অভ্যাস।

জাঙ্ক ফুড পুরোপুরি না নয়

যদি জাঙ্ক ফুড খেতে ইচ্ছা হয়, খাবেন। কারণ নিজেকে সম্পূর্ণ নিষেধ করলে পরে অতিরিক্ত খাওয়ার প্রবণতা তৈরি হয়। তাই খেতে হলে উপভোগ করে খাওয়া এবং পরে স্বাভাবিকভাবে এড়িয়ে যাওয়া উচিত।

প্রতিদিন হাঁটা

প্রতিদিন হাঁটা শরীরের ফ্যাট কমাতে এবং হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী। প্রতিদিন ১০ হাজার স্টেপ না পারলেও, কিছুটা হলেও হাঁটা গুরুত্বপূর্ণ।

রাতে কার্বোহাইড্রেট কমানো

রাতে ভাত বা রুটি কমিয়ে বা বাদ দিয়ে ডিম, পনির, ডাল বা চিকেন খাওয়া। এতে শরীর তুলনামূলক হালকা লাগে এবং ঘুমও ভালো হয়।

ধীরে ধীরে খাওয়া

ধীরে খেলে মস্তিষ্ক সময় পায় পেট ভরে গেছে এমন সংকেত বুঝতে। এতে অতিরিক্ত খাওয়া কমে এবং হজমও ভালো হয়।

প্রতিটি খাবারের আগে পানি পান

খাবারের ৩০ মিনিট আগে পানি পান করলে পেট কিছুটা ভরে যায়, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে।

প্রতিদিন ওজন না মাপা

প্রতিদিন ওজন মাপলে মানসিক চাপ বাড়ে। তাই সপ্তাহে একবার ওজন মাপাই যথেষ্ট।

ঘুমের রুটিন ঠিক করা

খারাপ ঘুম শরীরে ক্ষুধা বাড়ায় এবং অস্বাস্থ্যকর খাবারের প্রতি আকর্ষণ তৈরি করে। প্রতিদিন অন্তত ৭ ঘণ্টা ঘুম ওজন কমাতে বড় ভূমিকা রাখে।

‘কাল থেকে শুরু করব’ - এমন মানসিকতা বাদ দেওয়া

একদিন ভুল হলেই পুরো সপ্তাহ নষ্ট হয়ে গেছে - এই ধারণা বাদ দিতে হবে। যেখানেই থামা হোক না কেন, আবার সেখান থেকেই চালিয়ে যাওয়া উচিত।

এই অভ্যাসগুলো কোনো কঠোর ডায়েট নয়; বরং সহজ জীবনধারার পরিবর্তন। নিয়মিতভাবে এগুলো অনুসরণ করলে ধীরে ধীরে স্বাস্থ্যকর ওজন কমানো সম্ভব এবং সেটাই সবচেয়ে টেকসই উপায়।

সূত্র: এনডিটিভি