logo

ইতিহাসের পাতায় আজ

ইতিহাসের পাতায় আজ
কম্পাস, দূরবীন, গ্লোব, সেক্সট্যান্ট ও পুরোনো মানচিত্রের গ্রাফিক্স।

সময়ের স্রোত তার নিজস্ব নিয়মেই বয়ে চলে। সেই স্রোতের ধারায় নানা ঘটনা–দুর্ঘটনা, মনীষী ও সাধারণ মানুষের জন্ম-মৃত্যুর মধ্য দিয়ে সমৃদ্ধ হয় মানবসভ্যতা, গড়ে ওঠে ইতিহাস। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে প্রতিটি দিনের সঙ্গে জড়িয়ে থাকে এমন অনেক ঘটনা ও ব্যক্তিত্ব, যা ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে।

আজ ২৮ সেপ্টেম্বর, সোমবার। চলুন ইতিহাসের পাতায় চোখ রেখে জেনে নিই—এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যু।

ঘটনাবলী:

১৮৬৫ - এলিজাবেথ গ্যারেট এন্ডারসন প্রথম শল্যাচিকিৎসক হিসেবে ব্রিটেনে নিবন্ধিত হন।

১৯০৬ - হংকং এ প্রবল ঘূর্ণিঝড়ে ১০ হাজার লোকের মৃত্যু।

১৯২৩ - বুলগেরিয়ায় ফ্যাসিস্টবিরোধী এক অভ্যুত্থান ঘটে।

১৯২৮ - স্যার অ্যালেকজান্ডার ফ্লেমিং প্রথমবারের মতো পেনিসিলিন আবিষ্কারের কথা ঘোষণা করেন।

১৯৯৬ - জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এক প্রস্তাব পাশ করে মুসলমানদের প্রথম ক্বেবলা আল আকসা মসজিদের নীচে খননকাজ পরিচালনা বন্ধ করার জন্য ইহুদীবাদী ইসরাইলের প্রতি আহবান জানায়।

জন্ম:

১৫৭৩ - ইতালীয় অনন্য চিত্রশিল্পী মাইকেল এঞ্জেলোর জন্ম।

১৭৪৬ - প্রাচ্যতত্ত্ববিদ ও এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা উইলিয়াম জোনসের জন্ম।

১৯২৯ - ভারতের স্বনামধন্য কন্ঠশিল্পী লতা মঙ্গেশকর জন্মগ্রহণ করেন।

১৯৭৫ - অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টুয়ার্ট ক্লার্ক জন্মগ্রহণ করেন।

১৯৮২ - ভারতীয় ক্রিড়াবিদ অভিনভ বিন্দ্রা জন্মগ্রহণ করেন।

মৃত্যু:

১৯৩৬ - সাহিত্যিক শেখ ফজলল করিমের ইন্তেকাল।

১৮৯৫ - ফরাসি রসায়নবিদ ও অণুজীববিজ্ঞানী লুই পাস্তুরের মৃত্যু।

১৯০২ - ফরাসি ঔপন্যাসিক এমিল জোলার মৃত্যু।

১৯৫৩ - মার্কিন জ্যোতির্বিদ এডউইন হাবলের মৃত্যু।

১৯৭০ - মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুন নাসের মৃত্যুবরণ করেন।

১৯৮৯ - ফিলিপাইনের সাবেক রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোসের মৃত্যু।

১৯৯৬ - আফগান সাবেক রাস্ট্রপতি মোহাম্মদ নাজিবুল্লাহ মৃত্যুবরণ করেন।