রাশিফলে দেখুন আজ কেমন কাটতে পারে আপনার দিনটি

দৈনন্দিন জীবনের উত্থান-পতন, সঠিক সিদ্ধান্ত গ্রহণ কিংবা আগাম সতর্কতার জন্য অনেকেই চোখ রাখেন গ্রহ-নক্ষত্রের অবস্থানের ওপর। আজ আপনার ভাগ্য ঠিক কী বলছে? রাশিভেদে কেমন যেতে পারে আজকের (২৩ আগস্ট, রোববার) দিনটি—চলুন একনজরে জেনে নেওয়া যাক।
মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল)
স্ত্রীর অথবা স্বামীর জন্য ব্যবসায় যোগাযোগ ভালো থাকবে। চেনা অতিথিরা বাড়িতে আসবে। জাতকদের রাগ নিয়ন্ত্রণে রাখা উচিত, কারণ একটু অশান্তির সম্ভাবনা আছে। বাবা-মায়ের জন্য খরচ বাড়তে পারে, আত্মীয়দের সঙ্গে সময় কাটালে শান্তি মিলবে। প্রেমের ক্ষেত্র শুভ। দাম্পত্যজীবনে সুখবর অপেক্ষা করছে। অর্থ নিয়ে কারও সঙ্গে আলোচনা হতে পারে। ভাইবোনদের সঙ্গে ঝামেলা মিটে যাবে। বন্ধুর কাছে হেয় হতে পারেন। কর্ম নিয়ে তেমন কোনো সমস্যা নেই।
বৃষ (২০ এপ্রিল – ২০ মে)
জীবনযাত্রার মান উন্নত হবে। সন্তান যদি আগে অসুস্থ থাকে, তবে স্বাস্থ্যের উন্নতি হবে। অনেক দিন বাদে স্ত্রী বা স্বামীর কথাবার্তায় মাধুর্য বাড়বে। ব্যবসায় বাহুল্য বৃদ্ধি পাবে। বাড়িতে খরচের দিকে নজর দেওয়া জরুরি, তার জন্য স্ত্রী বা স্বামীর সঙ্গে আলোচনা করা দরকার। প্রেমের ক্ষেত্রে প্রত্যাশা পূরণ না-ও হতে পারে। বেশ কিছু অর্থ খরচ হতে পারে। একই কথা বলায় অশান্তি। বন্ধুর সঙ্গে মতবিরোধ হতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ উদ্ধার।
মিথুন (২১ মে – ২০ জুন)
পড়াশোনার জন্য বিদেশ থেকে কোনো খবর আসার সম্ভাবনা রয়েছে। দিনের শেষে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের উষ্ণতা ফিরে আসবে। সামান্য সর্দিতে ভুগতে পারেন। ব্যবসার প্রয়োজনে খরচ বাড়লেও ব্যবসা মজবুত হবে। খেলাধুলোতে পুরস্কৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। একাকী সময় কাটানোয় প্রশান্তি মিলবে। সকাল থেকে আর্থিক চাপ বাড়তে পারে। পরিবারের সবাই মিলে ভ্রমণ হতে পারে। বুঝেশুনে কথা বলা দরকার, বিবাদের আশঙ্কা রয়েছে। পেশাগত ক্ষেত্রে অপরের কাছে সাহায্য নিতে হতে পারে।
কর্কট (২১ জুন – ২২ জুলাই)
এই দিনটি অত্যন্ত ভালোবাসা পূর্ণ এবং সুখের হবে। চারপাশের ব্যবসায়ীদের সঙ্গে একটি গভীর সংযোগ স্থাপন করতে পারবেন। ব্যবসার স্থান খুব ভালো বলে মনে হচ্ছে। মহাজনের সঙ্গে সংযোগগুলো দীর্ঘমেয়াদি হবে। বাড়ির কোনো জিনিস কেনা যেতে পারে। তাতে সবার কাছে আকর্ষণের পাত্র হতে পারবেন। কোনো কারণে ঋণ নিতে হতে পারে। পরিবারের দিকে কোনো সমস্যা নেই। ভাই-বোনের সম্পর্কে মিষ্টতা বাড়বে। নতুন ব্যবসার উদ্যোগ করতে পারেন।
সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট)
ব্যবসায় আত্মবিশ্বাস অনুভব করবেন, যা ব্যবসাকে আরও শক্তিশালী করবে এবং আয় বাড়বে। বসের সঙ্গে কথাবার্তা খুব ভালো হবে এবং চিন্তাভাবনা ভাগ করে নিতে পারবেন। আত্মীয়ের সঙ্গে যোগাযোগ সহজ হবে। নতুন বিবাহ করলে এই সময় অনুভূতিগুলো খোলাখুলিভাবে প্রকাশ করতে পারবেন। খরচ নিয়ন্ত্রণে না রাখতে পারলে ভোগান্তি। স্ত্রী বা স্বামীর সঙ্গে বিবাদ সৃষ্টি হলে, কথা বুঝে বলুন। সন্তানদের জন্য মনে বিশেষ আনন্দের উদয়। পেশার দিকটা বেশ ভালো দেখা যাচ্ছে।
কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর)
প্রতিবেশীর সঙ্গে সম্পর্কগুলোতে সম্প্রীতি এবং গভীরতা আসবে। প্রেমের ক্ষেত্রে আবেগপ্রবণ থাকবেন। ভাইয়ের সঙ্গে সম্পর্কের উন্নতি। উচ্চপদস্থ ব্যক্তিরা কাজের প্রশংসা করবেন। ব্যবসায় আনন্দ এবং সন্তুষ্টি আসবে, অর্থভাগ্য খুব ভালো। সঞ্চয় বেশ ভালো। পারিবারিক দিকে কোনো সমস্যা থাকবে না। স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য। উপার্জন দ্বিগুণ হতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর)
বন্ধু আবেগের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। ব্যবসায় যোগাযোগ মসৃণ হবে, যা ব্যবসার ক্ষেত্রে লাভজনক হবে। প্রেমের জন্য অত্যন্ত সুখের হবে। অফিসের চারপাশের মানুষদের সঙ্গে একটি গভীর সংযোগ অনুভব করবেন। শেয়ারবাজারে বিনিয়োগ না করাই ভালো। সন্তানের ব্যাপারে স্ত্রী বা স্বামীর সঙ্গে কোনো আলোচনা হতে পারে। অর্থভাগ্য খুব খারাপ, ধার করার সম্ভাবনা আছে। পরিবারে কারও সঙ্গে তর্ক না করাই ভালো। নতুন কোনো সম্পর্ক নিয়ে বিবাদ বাধতে পারে। পেশাগত ক্ষেত্র মধ্যম প্রকার, একটু কষ্ট বাড়তে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর)
বাড়িতে সুনাম হবে। ব্যবসায় আত্মবিশ্বাস অনুভব করবেন, বন্ধুদের সঙ্গে কথাবার্তা মধুর হবে এবং খরচ বাড়বে। ভাই-বোনের সঙ্গে যোগাযোগ সহজ হবে। দরকারি কাজগুলো দুপুরের পরে করবেন, শেয়ারে কোনো প্রকার বিনিয়োগ করা যাবে না। পরিচিত কারও থেকে আয় হবে। পরিবারের মধ্যে মাথা গরম করবেন না। প্রেমের সম্পর্কে লাভবান হবেন। ব্যবসায় ভালোই লাভ দেখা যাচ্ছে।
ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর)
স্ত্রী বা স্বামীর সঙ্গে কোনো অশান্তি থাকলে তার সমাধান হবে। কর্মচারীকে অনুপ্রেরণা দিন। ভ্রমণে আনন্দ এবং সন্তুষ্টি আসবে। কোনো বুদ্ধিদাতা শেয়ারে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। ব্যবসায় লোকবল কম মনে হতে পারে, কাউকে কোনো কথা দেবেন না। অর্থভাগ্য ভালো, চারিদিক থেকে আয়ের সুযোগ পাবেন। পরিবারে সবার সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। প্রিয়জনের কথায় সম্পর্কে চিড় ধরতে পারে। জীবিকার ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না।
মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি)
কোনো কাজের জন্য অফিসে উদ্বিগ্ন এবং নিরাপত্তাহীন বোধ হতে পারে। বাড়ির অশান্তি মানসিক অবস্থাকে প্রভাবিত করতে পারে। বন্ধু ব্যবসার কাজে সাহায্য করবে। কর্মস্থানে কোনো সমস্যায় ধৈর্য ধরুন এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। বাবার শরীরের ব্যাপারে মানসিক চাপ থাকতে পারে। অর্থ নিয়ে কোনো রকম চিন্তা থাকবে না। ভাই-বোনের সঙ্গে একটু বুঝে চলুন। সম্পর্কভাগ্য মধ্যম প্রকার, বিবাদের আশঙ্কা রয়েছে। পেশাগত ক্ষেত্রে অশান্তি বাড়তে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
স্ত্রী বা স্বামীর সঙ্গে কথা বলে স্বস্তি পেতে পারেন। স্ত্রী বা স্বামী সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করতে পারে। এই দিন সন্তানের জন্য কিছুটা সময় বের করুন, নিজেকে সময় দিন এবং স্ত্রী বা স্বামীর অনুভূতিগুলো বুঝুন। ব্যবসার দিকে চাপ থাকবে না, অর্থ আসবে চিন্তা করতে হবে না। ব্যবসায় বিনিয়োগ করা যেতে পারে। অর্থভাগ্য খুব খারাপ থাকবে না। পরিবারে কোনো ব্যক্তির জন্য একটু বিবাদের আশঙ্কা। কোনো কথা নিয়ে বাড়িতে সম্পর্কে চিড় আসতে পারে। জীবিকার জন্য খুব চাপ থাকবে, সাবধান থাকুন।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
ব্যবসার সম্পর্কগুলো কীভাবে উন্নতি করা যেতে পারে, তা বোঝার চেষ্টা করুন। এই সময় নতুন কিছু করার চেষ্টা করুন, কারণ এটি একটি নতুন শুরুরও ইঙ্গিত দিচ্ছে। জাতক-জাতিকাদের ক্ষেত্রে শিল্পের দিকে এটি অত্যন্ত ইতিবাচক এবং আনন্দদায়ক দিন হবে। বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে আরও ভালো সম্পর্ক স্থাপিত হবে। পশুপাখির জন্য কিছু খরচ হতে পারে। অর্থভাগ্য খুব খারাপ থাকবে না। পরিবারে কোনো একজন ব্যক্তির জন্য একটু বিবাদের আশঙ্কা। কোনো কথা নিয়ে কারও সঙ্গে সমস্যা হতে পারে। জীবিকার জন্য খুব চাপ থাকবে, সাবধান থাকুন।
সূত্র: আনন্দবাজার



