আজকের রাশিফল: কর্মক্ষেত্র থেকে প্রেম, কার ভাগ্যে কী

কর্মক্ষেত্রের ব্যস্ততা, নতুন সিদ্ধান্ত, অর্থনৈতিক চড়াই-উতরাই বা সম্পর্কের টানাপোড়েন; প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি নিয়ে আসতে পারে ভিন্ন ভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতা। কারও বাণিজ্যিক উন্নতির জোরালো সম্ভাবনা থাকলেও কারও ক্ষেত্রে অর্থব্যয় বা পারিবারিক অস্বস্তি দেখা দিতে পারে। অন্যদিকে প্রেমের সম্পর্কে যেমন শুভসূচনার আভাস রয়েছে, তেমনই রয়েছে সতর্ক থাকার বার্তাও।
একনজরে দেখে নেওয়া যাক বুধবারের (২৫ নভেম্বর) রাশিফলে আপনার ভাগ্যে কী থাকতে পারে:
মেষ (২১ মার্চ–১৯ এপ্রিল)
সকাল থেকে নিয়মমাফিক কাজ হবে। আত্মীয়ের সঙ্গে বিবাদ মিটে গিয়ে সুখের সময় আসতে পারে। পুরোনো কথা ভুলে শত্রুদের সম্মান করবেন। নববিবাহিতেরা সম্পর্কের দিকে মনোযোগ দিন। ব্যবসায় আত্মবিশ্বাস বাড়বে। শেয়ারে বড় কিছু নিয়ে চিন্তা করতে পারেন। সততার সঙ্গে কাজ করতে পারবেন। ভাইদের সঙ্গে ভালো সময় কাটবে। অফিসে বসের কথা মনোযোগ দিয়ে শুনুন।
বৃষ (২০ এপ্রিল–২০ মে)
রক্ত পরীক্ষায় পুরোনো অসুখ সেরে যাওয়ার সুখবর পেতে পারেন। বিদেশে গেলে ভালো যোগাযোগের সুযোগ পাবেন। ট্রাফিক নিয়ম মেনে চলুন। দুপুরের পরে ব্যবসায়িক কার্যক্রমে গতি আসতে পারে। সাফল্যের হার বেশি থাকবে। পেশাগত বিষয়ে লাভবান হবেন। শেয়ারে কাঙ্ক্ষিত ফল পেতে পারেন।
মিথুন (২১ মে–২০ জুন)
সন্তানকে চোখে চোখে রাখুন, ঝামেলা হতে পারে। কোনো আত্মীয়ের জন্য পরিবারে আনন্দ নষ্ট হওয়ার আশঙ্কা আছে। তবে ভাই-বোনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে। কাজে মনোবল তুঙ্গে থাকবে, এর জন্য মানসিক সুখ বাড়বে। ব্যাংকের ঋণের ব্যাপারে তথ্য সংগ্রহের ওপর জোর দিন। অভিনেতারা খুব ভালো কাজ করতে পারবেন। অফিসে নিয়মশৃঙ্খলা বাড়তে পারে।
কর্কট (২১ জুন–২২ জুলাই)
ব্যবসায় কাছের মানুষের সমর্থন পাবেন। শেয়ারে আত্মবিশ্বাস বজায় রাখুন। কর্মস্থানে সকলের সঙ্গে সম্প্রীতি বাড়বে। স্ত্রীর জন্য কর্মজীবনে ভালো ফল পেতে পারেন। সাংসারিক সুযোগ-সুবিধার ওপর মনোযোগ বাড়তে পারে। প্রেমের অনুভূতি বৃদ্ধি পাবে। বন্ধু সম্পর্কে সচেতন থাকবেন। নতুন ব্যবসার জন্য ভালো দিন। বিচক্ষণতা বজায় রাখতে পারলে সবার সমর্থন পেতে পারেন।
সিংহ (২৩ জুলাই–২২ আগস্ট)
সকালের দিকে জরুরি কাজ সেরে নিন। সন্ধ্যার পর স্ত্রীর সঙ্গে তর্ক হতে পারে। মায়ের শরীর ভালো থাকবে। নিজের জিনিস অন্যকে দিতে হতে পারে। বাড়িতে অতিথি আসতে পারে। চোখের সমস্যা বাড়লে দ্রুত চিকিৎসকের কাছে যান। কোনো বিষয়ে হতাশাগ্রস্ত হওয়ায় কাজে ব্যাঘাত ঘটতে পারে।
কন্যা (২৩ আগস্ট–২২ সেপ্টেম্বর)
বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা সামান্য কারণেই বাতিল হতে পারে। পরীক্ষার ফল ভালো হতে পারে। মায়ের শরীর নিয়ে চিন্তিত হতে পারেন। স্ত্রী বাড়িতে নতুন কিছু কেনার প্রস্তাব দিতে পারে। কোনো পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। না চাইতেই অফিস থেকে ছুটি পেতে পারেন। ধার নেওয়া একেবারেই ঠিক হবে না।
তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)
সন্তানদের লেখাপড়া নিয়ে চিন্তা থাকতে পারে। বন্ধুর সহযোগিতা কাজে আসবে। কাজে উন্নতির সম্ভাবনা আছে। বিদেশে থাকা কারও সঙ্গে কথা হতে পারে। স্ত্রী আপনার মনের কথা শুনবেন এবং বুঝবেন। আয়ের দিকে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, তবে খরচও বাড়তে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর)
পারিপার্শ্বিক সব কিছুই ভালো থাকবে। মাথা গরম না করাই ভালো। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, তারা বিয়ের কথা ভাবতে পারেন। পরিবারের কোনো সিদ্ধান্তে বেশ খুশি হতে পারেন। পরিবহন ব্যবসায় লাভবান হতে পারবেন।
ধনু (২২ নভেম্বর–২১ ডিসেম্বর)
শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। ভাইয়ের সঙ্গে ব্যবসায় উন্নতির সম্ভাবনা আছে। কাজের চাপ কম থাকলেও মানসিক চাপ থাকতে পারে। শুরুটা ভালো হলেও দিনের শেষে হঠাৎ আর্থিক ক্ষতি হতে পারে। আধুনিক চিন্তাভাবনা করতে পারবেন। বাড়ির পোষ্যদের বিশেষ যত্ন নিন। রূপচর্চার জন্য খরচ বাড়বে।
মকর (২২ ডিসেম্বর–১৯ জানুয়ারি)
গাড়ি চালানোয় বিশেষ সতর্কতা প্রয়োজন। খাবারের দিকে নজর দিন। প্রতিবেশীরা সম্মান করবেন। অনেক দিনের পুরোনো কোনো জিনিস খুঁজে পেতে পারেন। স্ত্রীকে কথা দিয়ে কথা রাখতে না পারায় অশান্তি হতে পারে। অংশীদারি ব্যবসায় একটু সমস্যা হতে পারে, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। পাওনাদারদের সঙ্গে তর্ক হতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)
বন্ধুর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। মামার বাড়ির পক্ষ থেকে কিছু সম্পত্তি পেতে পারেন। নিজের কোনো জিনিসের ভাগ দিতে ইচ্ছে করবে না। রাগ ও জেদ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। অচেনা কাউকে সাহায্য না করাই ভালো। দিনের শেষ অংশে কিছুটা হলেও শান্তি পেতে পারেন।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
নির্দিষ্ট সময়ে কাজ সেরে ফেলার চেষ্টা করুন। তবে তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না। মনের মতো পছন্দের খাবার খেতে পারেন। বাড়িতে নতুন জিনিস কিনতে ইচ্ছে করবে। আত্মীয়দের জন্য বাড়িতে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। দৃষ্টির অগোচরে থাকা কেউ ঠকানোর চেষ্টা করতে পারে। নতুন কাজের সন্ধান করতে পারেন।

