logo
Advertisement

রাশিফলে দেখে নিন আজ আপনার দিনটি কেমন কাটতে পারে

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
রাশিফলে দেখে নিন আজ আপনার দিনটি কেমন কাটতে পারে
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

দৈনন্দিন জীবনের উত্থান-পতন, সঠিক সিদ্ধান্ত গ্রহণ কিংবা আগাম সতর্কতার জন্য অনেকেই চোখ রাখেন গ্রহ-নক্ষত্রের অবস্থানের ওপর। আজ আপনার ভাগ্য ঠিক কী বলছে? রাশিভেদে কেমন যেতে পারে আজকের (মঙ্গলবার) দিনটি—চলুন একনজরে জেনে নেওয়া যাক।

মেষ

জীবনে নতুন কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারেন। এমন কারও সঙ্গে দেখা হতে পারে, যার কারণে আনন্দের সৃষ্টি হবে। গোপন কোনো পরিকল্পনা থাকলে তা সফল হতে পারে। শিক্ষার্থীদের জন্য সময়টি বিশেষ শুভ। প্রেমের সম্পর্কে বিশ্বাস বজায় রাখতে পারলে শান্তি পাবেন। বন্ধুর উপকার করতে গিয়ে কিছুটা সময় ব্যয় হতে পারে। প্রযুক্তিখাতের সঙ্গে যুক্তদের জন্য দিনটি ভালো। ভ্রমণে আনন্দ পেতে পারেন।

তবে হঠাৎ প্রচুর অর্থ ব্যয় হতে পারে। পরিবারে কোনো ঝামেলা তৈরি হতে পারে এবং ভাই-বোনের সঙ্গে বিবাদে জড়ানোর আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা আছে।

বৃষ

কাজে সফল হতে হলে অলসতা ত্যাগ করতে হবে। অন্যথায় ক্ষতির মুখে পড়তে পারেন। আজ অর্থ লেনদেন এড়িয়ে চলাই ভালো, আর্থিক ক্ষতি হতে পারে। ব্যবহারে মাধুর্য বজায় রাখুন। কোনো সুপ্ত ইচ্ছা পূরণ হতে পারে। কর্মক্ষেত্রে কারও সহযোগিতা পাবেন। প্রেমের সম্পর্কে সুসংবাদ আসতে পারে।

কারও কারণে ভ্রমণের পরিকল্পনায় ব্যাঘাত ঘটতে পারে। সন্তানদের লেখাপড়ায় বড় কোনো সুযোগ আসতে পারে। শরীর ভালো থাকবে। তবে খরচের বিষয়ে সতর্ক থাকতে হবে। ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে। নিজের বুদ্ধিমত্তা দিয়ে সম্পর্ক ভালো রাখতে পারবেন।

মিথুন

যানবাহন চালানোর সময় বিশেষ সতর্ক থাকুন। কলেজপড়ুয়াদের লেখাপড়ায় উন্নতি হতে পারে। প্রেমের সম্পর্কে সুখের মুহূর্ত আসবে। জমি-সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ কারও সঙ্গে আলোচনা হতে পারে।

দিনের শেষে কাজের চাপ বাড়তে পারে। তবে আর্থিক উন্নতির সম্ভাবনা থাকায় আনন্দ বাড়বে। পছন্দের কোনো জিনিস কিনতে হতে পারে। সার্বিকভাবে ভাগ্য অনুকূলে থাকবে। তবে সংযত থাকা প্রয়োজন।

খরচ তুলনামূলক কম হবে। নতুন কিছু কেনাকাটায় পরিবারে আনন্দ তৈরি হতে পারে। প্রেমের সম্পর্কে ভালো সময় কাটবে। পেশাগত দিক থেকে দিনটি মোটামুটি যাবে।

কর্কট

কর্মক্ষেত্রে সাফল্য আসতে পারে। মানসিক স্থিরতার জন্য ধর্মীয় স্থানে ভ্রমণের ইচ্ছা হতে পারে। ছোটদের প্রতি ভালোবাসা বাড়বে। তবে অতিরিক্ত উত্তেজিত হওয়া থেকে বিরত থাকুন।

সামাজিক কাজে অংশ নিতে হতে পারে। বাড়িতে অতিথি আসায় আনন্দের পরিবেশ তৈরি হবে। প্রেমের সম্পর্কে উষ্ণতা থাকবে। তবে সন্তানদের নিয়ে কিছুটা চিন্তা বাড়তে পারে।

আর্থিক দিক মোটামুটি ভালো থাকবে। পরিবারের কারও সঙ্গে বিবাদ হলেও সামগ্রিকভাবে সম্পর্ক ঠিকঠাক থাকবে। কর্মক্ষেত্রে বড় কোনো চিন্তার কারণ থাকবে না।

সিংহ

বাড়ি তৈরির কাজে খরচ হতে পারে। নতুন বাড়ির জন্য প্রয়োজনীয় কিছু জিনিসও কিনতে হতে পারে। ইতিবাচক মনোভাব ধরে রাখতে পারলে কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন।

স্ত্রীকে আনন্দ দিতে উপহার দেওয়ার ইচ্ছা হতে পারে। নিম্নস্তরের শিক্ষার্থীদের জন্য দিনটি খুব একটা ভালো নয়। বন্ধুর কারণে কোথাও বিপদে পড়ার আশঙ্কা রয়েছে, তাই সতর্ক থাকুন।

আর্থিক উন্নতি খুব বেশি হবে না, বরং কিছুটা অতিরিক্ত খরচ হতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে মতের মিল থাকবে। স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কর্মক্ষেত্রে সুখবর পেতে পারেন।

কন্যা

লেখাপড়ার সঙ্গে যুক্তরা কিছুটা চঞ্চল থাকবেন। তবে পড়াশোনায় মনোযোগ ধরে রাখা জরুরি। নিজের ব্যবহার মধুর রাখতে পারলে দাম্পত্যজীবনে সুখ বজায় থাকবে।

খরচ করার প্রবণতা বাড়তে পারে। তাই ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে কিছুটা চাপ থাকবে, তবে পরিশ্রমের মাধ্যমে তা সামলে নিতে পারবেন।

আয় ভালো হলেও ব্যয়ও প্রায় সমান হতে পারে। পরিবারের কারও সঙ্গে বেশি কথা বলে বিবাদে জড়াবেন না। সম্পর্ক ভালো রাখতে ব্যবহারে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে।

তুলা

পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা মনোমালিন্য হতে পারে। তবে দিনের শেষদিকে তা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পেশা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি ভালো।

সন্তানদের সঙ্গে বুঝেশুনে চলুন এবং তাদের মতামতকে গুরুত্ব দিন। কোনো বিষয়ে অশান্তিতে থাকলে ধ্যানের মাধ্যমে নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে পারেন। প্রেমের দিকটি ভালো যাবে। আর্থিক অবস্থাও অনুকূলে থাকবে।

আর্থিক উন্নতি নিজের প্রত্যাশামতো হতে পারে। পরিবারের সদস্যদের আচরণ কিছুটা অপরিচিত মনে হতে পারে। বন্ধুর সঙ্গে অতিরিক্ত সময় কাটানোর প্রবণতা নিয়ন্ত্রণ করুন। পেশাগত ক্ষেত্রে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক

স্বাস্থ্য নিয়ে বড় কোনো চিন্তার কারণ নেই। তবে নিজের শরীরের পাশাপাশি বাড়ির বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের দিকেও নজর দিন।

কর্মক্ষেত্রে প্রভাবশালী কেউ ষড়যন্ত্র করতে পারে। তাই সতর্ক থাকুন। সংসারের বিশেষ প্রয়োজনে খরচ বাড়তে পারে। ভাই-বোনেরা আপনার কাছে কিছু আশা করতে পারেন, তাদের হতাশ না করার চেষ্টা করুন।

ভাগ্য সহায়ক হবে, তবে সাফল্যের জন্য নিজের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। অলসতা করলে আর্থিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে প্রতিবেশীর সাহায্য নিতে হতে পারে।

হঠাৎ খরচ বেড়ে যেতে পারে। পরিবারের সদস্যদের মন জয় করতে পারবেন। পারিবারিক সম্পর্কের দিকে বিশেষ নজর দিন। কর্মক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন।

ধনু

পুরোনো কোনো পাওনা আদায় করতে চাইলে আজ চেষ্টা চালাতে পারেন। সন্তানের পড়াশোনায় ভালো মনোযোগ দেখতে পাবেন। ভালো কাজের জন্য সন্তানকে উৎসাহ দিন।

ব্যবসায় কাছের কোনো মানুষের সহযোগিতা পেতে পারেন। সঞ্চয় বাড়াতে হলে খরচে লাগাম দিতে হবে। সামান্য শরীর খারাপ লাগলেও দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।

হঠাৎ কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। কেউ আপনার কাছে সাহায্য চাইতে পারেন। ধর্মীয় স্থানে ভ্রমণের সুযোগ আসতে পারে। পুরোনো পাওনা থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

পরিবারের সবাইকে নিয়ে ভ্রমণে আনন্দ পাবেন। সম্পর্ক ভালো রাখতে পরস্পরের প্রতি যত্নশীল থাকুন। নতুন কাজের সুযোগও আসতে পারে।

মকর

নিজের সম্মান রক্ষায় লড়াই করতে হতে পারে। শত্রুপক্ষ গুরুত্বপূর্ণ কোনো কাজে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। তাই সতর্ক থাকুন।

নতুন কোনো কাজের সুযোগ এলে তা হাতছাড়া করবেন না। শিক্ষকতার সঙ্গে যুক্তদের উন্নতির সুযোগ আসতে পারে। অপ্রত্যাশিত অর্থ লাভের সম্ভাবনাও রয়েছে।

প্রেমের ক্ষেত্রে বেশি এগিয়ে না যাওয়াই ভালো; হতাশ হতে পারেন। রাস্তায় চলাফেরার সময় সতর্ক থাকুন। শরীর নিয়ে সামান্য সমস্যা থাকলেও তা খুব বেশি ভোগাবে না।

হঠাৎ কোনো প্রাপ্তি হতে পারে। পারিবারিক সম্পর্কে সামান্য বিবাদ দেখা দিতে পারে। দূরসম্পর্কের কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। চাকরিতে নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে।

কুম্ভ

কাজে মনোযোগ বাড়ান, নইলে ক্ষতির মুখে পড়তে পারেন। প্রেমের সম্পর্কে কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা মিটিয়ে সামনে এগিয়ে যেতে পারবেন।

কারও সঙ্গে দুর্ব্যবহার করবেন না। রাগ নিয়ন্ত্রণে রাখুন। রাজনৈতিক কাজের সুযোগ এলে তা কাজে লাগাতে পারেন। অতিরিক্ত চিন্তা করলে শরীরের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

দিনটি যেমনই কাটুক, আশা হারাবেন না। সৎ মানুষের সঙ্গ পেতে ইচ্ছা করবে। কোনো কিছু কিনে লাভবান হতে পারেন। পরিবারে সবাই একসঙ্গে থাকলে আনন্দ পাবেন।

তবে কাছের কারও কাছ থেকে আঘাত পেতে পারেন। কর্মক্ষেত্রে কিছুটা চিন্তা বাড়তে পারে।

মীন

অন্যের কাজ করতে গিয়ে নিজের কাজের ক্ষতি হতে পারে। কাউকে সাহায্য করতে গিয়ে উল্টো বদনামের শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।

আর্থিক কোনো সমস্যা থাকলে তা অনেকটাই কমে আসবে। প্রেমের সম্পর্কে ওঠানামা থাকতে পারে। কোনো আত্মীয়ের জন্য অর্থ ব্যয় হতে পারে। সন্তানের কোনো কাজে গর্ব অনুভব করবেন।

স্ত্রীর সঙ্গে সম্পর্ক মধুর থাকবে, এতে আনন্দ বাড়বে। মায়ের কোনো কথায় আনন্দ পেতে পারেন। পৈতৃক সম্পত্তির ভাগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

পরিবারে শান্তি বজায় থাকবে এবং সবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। তবে অর্থের জন্য কিছুটা পরিশ্রম করতে হতে পারে।