৬ জুলাই: ইতিহাসের পাতায় দেখুন আজকের দিনটি

সময় তার নিজস্ব গতিতে অবিরাম এগিয়ে চলে, আর সেই স্রোতের সঙ্গে সঙ্গে বিকশিত হয় মানবসভ্যতা। নানা ঘটনা-দুর্ঘটনা, প্রজ্ঞাবান মনীষী থেকে শুরু করে সাধারণ মানুষের জন্ম ও মৃত্যু—সব মিলিয়েই ধীরে ধীরে গড়ে ওঠে ইতিহাসের দীর্ঘ অধ্যায়।
প্রতিটি দিনই তাই বয়ে আনে নতুন গল্প, উন্মোচন করে অজানা সম্ভাবনার দুয়ার। আজ ৬ জুলাই। এই দিনেই ঘটেছে বহু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম নিয়েছেন কিংবা পৃথিবী ছেড়েছেন এমন অনেক আলোচিত ও স্মরণীয় ব্যক্তি।
ঘটনাবলি
১৪১৫ - চেক ধর্মীয় সংস্কারবাদী জান হুসকে ক্যাথলিক কাউন্সিল কর্তৃক জীবন্ত পুড়িয়ে হত্যা।
১৫০৫ - সিকান্দার শাহ লোদির রাজত্বকালে ভয়ানক ভূমিকম্পে আগ্রা বিধ্বস্ত হয়।
১৮৮৫ - বিখ্যাত ফরাসি চিকিৎসক ও বিজ্ঞানী লুই পাস্তুর রোগ প্রতিরোধক টিকা আবিষ্কার করেন।
১৯১৯ - বিশ্বের প্রথম বিমান ‘ব্রিটিশ আর-৩৪’ আটলান্টিক পাড়ি দেয়। লন্ডন থেকে নিউ ইয়র্ক যেতে সময় নেয় ১০৮ ঘণ্টা।
১৯৪৪ - সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ রেডিওতে গান্ধীজিকে ‘জাতির জনক’ অভিধা দেন।
১৯৪৫ - নিকারাগুয়ার প্রথম জাতিসংঘের সনদ গ্রহণ।
১৯৫৩ - রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
১৯৬৪ - তিয়াত্তর বছর ব্রিটিশ অধিকারে থাকার পর মালাউই স্বাধীনতা লাভ করে।
১৯৭১ - কামুজু বান্দার নিজেকে মালাবির আজীবন প্রেসিডেন্ট ঘোষণা।
১৯৭৯ - মিশরে নীল নদের তীরে বিনানুল মূলক নামক গুহায় মিশরের ফেরাউন দ্বিতীয় রেমেসিসের মমি আবিষ্কৃত হয়।
২০২৩ - তামিম ইকবাল সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দেন, যা পরবর্তীতে প্রত্যাহার করেছেন।
জন্ম
১২৬৫ - ইতালির বিশ্বখ্যাত কবি দান্তে আলিগিয়েরি।
১৮৩৭ - রামকৃষ্ণ গোপাল ভাণ্ডারকর, ভারতীয় গবেষক, প্রাচ্যবিদ ও সমাজ সংস্কারক।
১৮৬৬ - নগেন্দ্রনাথ বসু, বাংলা ভাষায় প্রথম বিশ্বকোষের সংকলক, প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদ।
১৮৯০ - ধন গোপাল মুখোপাধ্যায়, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম সফল ভারতীয় বুদ্ধিজীবী।
১৯০১ - ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ভারতীয় শিক্ষাবিদ, লেখক এবং জাতীয়তাবাদী রাজনীতিবিদ।
১৯০৬ - দৌলত সিং কোঠারি, ভারতীয় পদার্থবিদ এবং শিক্ষাবিদ।
১৯২১ - ন্যান্সি রিগ্যান, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রোনাল্ড রিগ্যানের সহধর্মণী।
১৯২৪ - মহিম বরা, ভারতের অসমের গল্পকার, কবি সাহিত্যিক ও শিক্ষাবিদ।
১৯৩০ - কর্ণাটকী শাস্ত্রীয় সংগীতের কণ্ঠশিল্পী এম বালামুরলীকৃষ্ণ।
১৯৩৫ - চতুর্দশ দলাই লামা, ১৯৫৯ খ্রিষ্টাব্দে তিব্বত থেকে প্রস্থান করে ভারতে আশ্রয় গ্রহণ করেন।
১৯৪৬ - জর্জ ডব্লিউ বুশ, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৩তম প্রেসিডেন্ট।
১৯৪৬ - সিলভেস্টার স্ট্যালোন, মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক।
১৯৪৯ - নোলি দে কাস্ত্রো, ফিলিপিনো সাংবাদিক ও রাজনীতিবিদ।
১৯৫২ - হিলারি ম্যান্টেল, ইংরেজ নারী ঔপন্যাসিক, ছোট গল্প লেখিকা, প্রাবন্ধিক।
১৯৫৩ - মাহমুদুর রহমান, বাংলাদেশি প্রকৌশলি, সাংবাদিক ও রাজনীতিবিদ।
১৯৮০ - এভা গ্রিন, ফরাসি চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল।
১৯৮৫ - রণবীর সিং, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।
মৃত্যু
১৫৩৫ - থমাস মুর, ইংরেজ আইনজ্ঞ, সমাজবিজ্ঞানী, দার্শনিক, লেখক ও কূটনীতিক।
১৬১৪ - রাজা মানসিংহ, রাজা ভগবান দাসের পালিত ছেলে।
১৮৫৪ - জর্জ সায়মন ও’ম, জার্মান পদার্থবিদ।
১৮৯৩ - গি দ্য মোপাসাঁ, ফরাসি কবি, গল্পকার ও ঔপন্যাসিক।
১৯৪০ - জমিরুদ্দিন আহমদ, হাটহাজারী মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক।
১৯৬২ - উইলিয়াম ফকনার, সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন সাহিত্যিক।
১৯৭১ - লুইস আর্মস্ট্রং, মার্কিন ট্রাম্পেট বাদক ও জ্যাজ সংগীতশিল্পী।
১৯৭৬ - ঝু দে, চীনের একজন সর্বাধিনায়ক, সেনাপতি, রাজনীতিবিদ, বিপ্লবী এবং চীনের কমিউনিস্ট পার্টির অন্যতম অগ্রদূত।
২০০২ - ধীরুভাই অম্বানী, ভারতীয় শিল্পপতি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা।
২০১৪ - শঙ্করীপ্রসাদ বসু, খ্যাতকীর্তি লেখক, সমালোচক, গবেষক ও ছাত্রপ্রিয় অধ্যাপক।
২০১৭ - হরিপদ কাপালী, বাংলাদেশি কৃষক, হরি ধানের উদ্ভাবক।
২০২০ - এন্ড্রু কিশোর, বাংলাদেশি গায়ক।




