logo

বুধবার ঢাকার যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ

বুধবার ঢাকার যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ

রাজধানী ঢাকায় প্রতিদিনই প্রয়োজন অনুযায়ী মানুষকে বিভিন্ন মার্কেট ও শপিংমলে যেতে হয়। তবে নির্দিষ্ট দিনে অনেক এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে, যা আগে থেকে জানা না থাকলে ভোগান্তিতে পড়তে হয়। তাই বের হওয়ার আগে জেনে নেওয়া ভালো, বুধবার (০১ এপ্রিল) কোন কোন এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে।

যেসব মার্কেট বন্ধ থাকবে

বুধবার রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে। এগুলো হলো - 

  • পাবলিক ওয়ার্কস সেন্টার
  • ইউনিটি প্লাজা
  • যমুনা ফিউচার পার্ক
  • নুরুনবী সুপার মার্কেট
  • ইউনাইটেড প্লাজা
  • কুশল সেন্টার
  • এবি সুপার মার্কেট
  • আমির কমপ্লেক্স
  • উত্তরার মাসকট প্লাজা

যেসব এলাকায় দোকানপাট বন্ধ থাকবে

বুধবার রাজধানীর কিছু এলাকায় সাধারণ দোকানপাটও বন্ধ থাকে। সেসব এলাকা হলো - 

  • বারিধারা
  • সাঁতারকুল
  • শাহজাদপুর
  • নিকুঞ্জ ১ ও ২
  • কুড়িল
  • বসুন্ধরা আবাসিক এলাকা
  • মধ্য ও উত্তর বাড্ডা
  • জগন্নাথপুর
  • খিলক্ষেত
  • উত্তরখান
  • দক্ষিণখান
  • জোয়ার সাহারা
  • আশকোনা
  • বিমানবন্দর সড়ক
  • উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এলাকা

অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে আগে থেকেই কোন এলাকায় কী বন্ধ থাকবে তা জেনে বের হওয়াই সবচেয়ে ভালো। এতে সময় বাঁচবে এবং কাজও সহজ হবে।