আজ আপনার ভাগ্যে কী থাকতে পারে, জেনে নিন রাশিফলে

কর্মক্ষেত্রের ব্যস্ততা, নতুন সিদ্ধান্ত, অর্থনৈতিক চড়াই-উতরাই বা সম্পর্কের টানাপোড়েন; প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি নিয়ে আসতে পারে ভিন্ন ভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতা। কারও বাণিজ্যিক উন্নতির জোরালো সম্ভাবনা থাকলেও কারও ক্ষেত্রে অর্থব্যয় বা পারিবারিক অস্বস্তি দেখা দিতে পারে। অন্যদিকে প্রেমের সম্পর্কে যেমন শুভসূচনার আভাস রয়েছে, তেমনই রয়েছে সতর্ক থাকার বার্তাও।
একনজরে দেখে নেওয়া যাক মঙ্গলবারের (১০ নভেম্বর) রাশিফলে আপনার ভাগ্যে কী থাকতে পারে:
মেষ (২১ মার্চ–১৯ এপ্রিল)
ব্যবসায় সততা বজায় রাখা কঠিন হবে, তবে তা ক্ষুণ্ণ হতে দেবেন না। কর্মদক্ষতার জন্য কর্মস্থানে সুনাম পেতে পারেন। অপরের মূল্যবোধকে গুরুত্ব না দিলে অপমানিত হতে পারেন। সামাজিক সম্মান বৃদ্ধি পেতে পারে।
পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটবে। প্রেমের প্রস্তাব পেতে পারেন। পড়াশোনায় লক্ষ্যের দিকে অগ্রসর হবেন।
বৃষ (২০ এপ্রিল–২০ মে)
ভাই-বোনের সঙ্গে স্নেহ, সম্প্রীতি বজায় রাখতে পারবেন। পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। বন্ধুর মনের কথা অনেক দিন বাদে জানতে পারবেন। কর্মস্থানের প্রতি আস্থা বাড়বে এবং কর্মেও উন্নতি হবে। সকালের দিকে প্রেমের ব্যাপারে কোনো খবর আসতে পারে।
শেয়ারে লাভের পরিমাণ ভালো হবে। কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্য বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। বাবার সঙ্গে দরকারি আলোচনা করতে পারেন। পরিবারের সঙ্গে ভ্রমণ নিয়ে আলোচনা হবে।
মিথুন (২১ মে–২০ জুন)
ব্যবসায় ভালো সহযোগিতা পেতে পারেন। আর্থিক লেনদেনে ভুল হওয়ার আশঙ্কা আছে। প্রিয়জনের কাছ থেকে কোনো উপহার পেতে পারেন। প্রেমে আবেগের ওপর নিয়ন্ত্রণ বাড়ানো দরকার। স্বাস্থ্যের ব্যাপারে একটু সচেতন হওয়া দরকার। খাবারের প্রতি সংযমী হোন। প্রয়োজনীয় কোনো কাজের জন্য অপরের সাহায্য নিতে হতে পারে।
কর্কট (২১ জুন–২২ জুলাই)
সন্তানের জন্য ভালো কিছু করতে পারবেন। অফিসে সম্মান বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় মনোবল বৃদ্ধি পাবে। নিজের কথা উচ্চপদস্থ ব্যক্তির কাছে বলার সুযোগ তৈরি হতে পারে। পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে পারবেন। ব্যবসার স্থানে ভালো সম্পর্ক বজায় রাখতে পারবেন। সকালের দিকে ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে পারেন। পড়াশোনার বিষয়ে আগ্রহী থাকবেন এবং বন্ধুর থেকে এগিয়ে যাবেন।
সিংহ (২৩ জুলাই–২২ আগস্ট)
কোনো বাড়তি লাভের জন্য প্রলোভন এড়িয়ে চলুন। ব্যবসায় খুব ভালো মনোযোগ বজায় রাখুন। অফিস সম্পর্কিত আলোচনাগুলোয় মন দিন। প্রতিভাবান ব্যক্তিদের দ্বারা উপকার পেতে পারেন। কাজের দায়িত্ব পালন করতে পারবেন। স্ত্রীর জন্য ব্যবসার কাজে উন্নতি হবে। শরীর নিয়ে চাপ বাড়তে পারে তাই নিয়ম অমান্য করা এড়িয়ে চলুন। প্রেমের প্রতি আত্মবিশ্বাস বৃদ্ধি করুন।
কন্যা (২৩ আগস্ট–২২ সেপ্টেম্বর)
প্রতিবেশীর সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো মিটে যাবে। আর্থিক বাধা দূর হতে পারে। কাজের সাফল্য খুব আনন্দ দেবে। অনুকূল পরিস্থিতি উৎসাহিত করবে।
সংসারের বিভিন্ন কাজ করে খুব ভালো লাগবে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্র শুভ। উচ্চপদস্থ ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন।
তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)
সকালের দিকে স্বাস্থ্যের ব্যাপারে সাবধান থাকুন। মনোবল বাড়াতে স্বামী বা স্ত্রীর সঙ্গে পরামর্শ করতে পারেন। বাড়িতে অতিথিদের আগমন বৃদ্ধি পাবে। বিভিন্ন অনুষ্ঠানে দান করতে হতে পারে।
কর্মস্থানে সহকর্মীরা সহায়ক হতে পারেন। সকালের দিকে রাজনীতির আলোচনা সফল হবে। নতুন কোনো সম্পর্কের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করতে পারবেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর)
ব্যক্তিগত বিষয়গুলো কাউকে না বলাই ভালো। খেলায় সাফল্য অর্জন করতে পারবেন। পারিবারিক বিষয়ে প্রচুর খরচ হতে পারে। ব্যবসায় নিজের মতো করে এগিয়ে যাবেন। বাড়িতে সুখ-শান্তি বাড়াতে হলে গুরুজনের সাহায্য নিতে পারেন। প্রতিবেশীর সঙ্গে কোনো আলোচনায় সাহস বজায় রাখুন। কর্মস্থানে সবাইকে সঙ্গে নিয়ে চলতে পারবেন।
ধনু (২২ নভেম্বর–২১ ডিসেম্বর)
মাথা ঠান্ডা রাখুন। বয়স্ক আত্মীয়দের অতিরিক্ত চাহিদা পূরণ করা সম্ভব হবে না। প্রিয়জনদের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। সকালে ব্যায়াম করতে পারেন। এর ফলে উপকার পাবেন। ব্যবসায় কিছু কাজ খারাপ হওয়ার কারণে বিরক্ত থাকতে পারেন।
মকর (২২ ডিসেম্বর–১৯ জানুয়ারি)
অচেনা কাউকে বিশ্বাস করবেন না। সব কিছু ভালো ভাবে পর্যবেক্ষণ করুন। সন্তানের বিষয়ে ভালো খবর পেতে পারেন। পরিবারে সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে। অন্যকে কিছু অর্থ দিয়ে সাহায্য করতে পারেন। কোনো খারাপ ব্যাপারে জড়িয়ে পড়বেন না। স্বাস্থ্য ভালো থাকতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)
প্রয়োজনের সময় পরিবারের সদস্যদের তুলনায় বন্ধু বেশি সঙ্গ দেবেন। স্বামী বা স্ত্রীর ব্যবহারে মেজাজ খারাপ হতে পারে। শেয়ার সংক্রান্ত বিষয়গুলোতে নজর দেওয়া জরুরি। ভবিষ্যতের কোনো ক্ষতি এড়াতে সততার সঙ্গে কাজ করার চেয়ে ভালো আর কিছু হতে পারে না।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
আর্থিক বিষয়ে চাপ বাড়তে পারে। প্রিয়জনের সঙ্গে ভালো সময় কাটাতে পারেন। সংসার জীবনে বিতর্ক আসতে পারে। ব্যবসায় একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন। প্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়াবেন না। ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন। কারও খারাপ আচরণ উপেক্ষা করুন, কারণ এর ফলে ব্যবসায় ক্ষতির আশঙ্কা আছে।

