logo

রাশিফলে দেখুন আজ দিনটি কেমন কাটতে পারে

আনন্দবাজার
আনন্দবাজার
রাশিফলে দেখুন আজ দিনটি কেমন কাটতে পারে
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

নতুন সিদ্ধান্ত, কর্মক্ষেত্রের ব্যস্ততা, অর্থনৈতিক বিষয় ও সম্পর্কের ক্ষেত্রে প্রতিটি রাশির জন্য দিনটি বয়ে আনতে পারে ভিন্ন অভিজ্ঞতা। কারও ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে, আবার কারও ক্ষেত্রে অর্থব্যয় বা পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। প্রেমের সম্পর্কেও কারও জন্য সুখবর থাকলেও কারও ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ রয়েছে।

দেখে নেওয়া যাক শুক্রবারের (৯ অক্টোবর) রাশিফলে কার ভাগ্যে কী আছে।

মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল)

পড়াশোনার জন্য দিনটি শুভ। পড়াশোনা নিয়ে উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন। ব্যবসায় চাপ বাড়তে পারে। তবে বাড়তি ব্যবসার দিক থেকে দিনটি উপযুক্ত। শরীরের কোনো ক্ষত থেকে জ্বালা-যন্ত্রণা বাড়তে পারে। পাওনা টাকা আদায়ে ঝামেলা হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য অশান্তিতে থাকবেন।

বৃষ (২০ এপ্রিল – ২০ মে)

প্রেমের ব্যাপারে আবেগ সংযত রাখুন। সন্তানের জন্য অর্থদণ্ড দিতে হতে পারে। কাজের জন্য সুনাম বাড়তে পারে। প্রবাসী বন্ধুর জন্য মনখারাপ হবে। কাজের ব্যাপারে উদ্বেগ বাড়বে এবং ব্যবসায়ও খরচ বৃদ্ধি পাবে। খেলাধুলার কারণে পুরস্কৃত হতে পারেন। হুটহাট রেগে যাবেন না।

অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে। পেটের পুরোনো রোগ নতুন করে দেখা দিতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তিতে থাকবেন। কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে।

মিথুন (২১ মে – ২০ জুন)

ব্যবসায় ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারবেন না। পাওনা আদায়ে দেরি হতে পারে। নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার লাভ করবেন। প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ হবে। চিকিৎসার খরচ বাড়তে পারে। কর্মস্থানে আপনাকে কারো কথামতো চলতে হতে পারে।

আত্মীয়দের কাছ থেকে সাহায্য পাবেন। খরচ বাড়তে পারে। অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদের সম্ভাবনা।

কর্কট (২১ জুন – ২২ জুলাই)

আপনার বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে। সকালের দিকে একই খরচ বার বার হবে।

শিক্ষকদের জন্য ইতিবাচক পরিবর্তন হতে পারে। প্রেমের ব্যাপারে সারা দিন দুশ্চিন্তা থাকতে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। নতুন কোনো বন্ধুর জন্য আনন্দ লাভ করবেন। আর্থিক চাপ থাকবে। কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা হবে। চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে। মায়ের শরীর নিয়ে চিন্তায় থাকবেন। তবে দাম্পত্যজীবনে শান্তিতে থাকবেন।

সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট)

কোনো কাজে বার বার চেষ্টা করে ব্যর্থ হবেন। তবে আশা পূরণের জন্য আনন্দ পেতে পারেন। চাকরির স্থানে উন্নতির সম্ভাবনা আছে। কিন্তু ব্যবসায় ভালো কিছু আশা করবেন না। আইনি কাজের ভালো সুযোগ আসতে পারে। কোনো বন্ধুর কারণে ক্রোধ বাড়তে পারে।

বাইরের লোকের জন্য দাম্পত্য সম্পর্কে বিবাদ হতে পারে। রক্তশূ্ন্যতা বাড়তে পারে। বাবার চিকিৎসায় খরচ বাড়তে পারে।

কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর)

বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে। বাড়িতে বিবাদের জন্য কষ্ট পাবেন। সাবধানে থাকুন, যেকোনো বিপদ ঘটতে পারে। দাম্পত্যজীবনে সুখবর আসতে পারে। তবে বাবার জন্য চিন্তা বাড়তে পারে। চাকরির স্থানে কারো সঙ্গে তর্ক বাধতে পারে। ব্যবসায় একটু শান্তি পেতে পারেন। বিয়ের কথাবার্তা চলার সম্ভাবনা দেখা যাচ্ছে।

তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর)

সন্তানের জন্য সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। বাইরের অশান্তি ঘরে আসতে পারে। পরিবারে খরচ বৃদ্ধি পাবে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে।

অতিরিক্ত কাজের চাপে ক্লান্তিবোধ হবে। ব্যস্ততা থাকবে। চাকরির জন্য প্রভাবশালী মানুষের সঙ্গে যোগাযোগ কাজে লাগান। ব্যবসায় চুরি থেকে সাবধান থাকুন। জীবনে নতুন প্রেমের সম্ভাবনা।

বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর)

অন্যের উপকারের জন্য খরচ বৃদ্ধি পাবে। অংশীদারি ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে চাকরির স্থানে জটিলতা বৃদ্ধি পেতে পারে। ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে। কোনো ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে।

ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন। মা-বাবার সঙ্গেও সামান্য কারণে তর্ক হতে পারে। দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে। সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি পেতে পারে।

ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর)

কর্মক্ষেত্রে বন্ধুদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে। বুদ্ধির ভুলের জন্য চাপ বৃদ্ধি পেতে পারে। প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে, তবে দুপুরের পরে ক্ষতির আশঙ্কা। প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ করবেন। ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক হতে পারে। বাড়িতে বন্ধু সমাগমে আনন্দিত হবেন। ভাই-বোনের মধ্যে সম্পত্তির ব্যাপারে বিবাদ হতে পারে। সম্মান নিয়ে টানাটানির আশঙ্কা রয়েছে।

মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি)

শত্রু থেকে সাবধান থাকুন। কাজে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে। সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে। তবে ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাবে। ঋণমুক্তির সুযোগ পাবেন।

নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করাই ভালো। পড়াশোনার উন্নতি হবে। দাম্পত্যকলহ বাড়তে পারে। অম্বলের সমস্যা বাড়তে পারে। বাবার জন্য ভালো কিছু করার সুযোগ পাবেন।

কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

প্রেমে হতাশা থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে। অনেক দিনের আশা পূরণে বাধা আসবে। ডায়াবেটিস নিয়ে কষ্ট বৃদ্ধি পাবে। কাজের ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। লটারি থেকে কিছু আয় হতে পারে। প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি পাবে। কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে। বাড়ির কাছে ভ্রমণ হতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

বাড়িতে কিংবা বাইরে মাথা ঠান্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে। অকারণে তর্কে জড়াতে পারেন। দাম্পত্যকলহ হতে পারে। এছাড়া সকালের দিকে বন্ধুদের দ্বারা বিব্রত হতে পারেন।

সামাজিক সুনাম লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসার ব্যাপারে ভালো সুযোগ আাসতে পারে। মনের মতো মানুষের দেখা পাবেন। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। তবে বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা হবে।