রাশিফলে দেখে নিন কেমন যেতে পারে দিনটি

দৈনন্দিন জীবনের উত্থান-পতন, সিদ্ধান্ত গ্রহণ আর আগাম সতর্কতার জন্য অনেকেই চোখ রাখেন তারার অবস্থানে। আজ আপনার ভাগ্য কী বলছে? রাশিভেদে কেমন যেতে পারে আজকের (১ আগস্ট, শনিবার) দিনটি—চলুন জেনে নেওয়া যাক।
মেষ
মা-বাবার সঙ্গে কোনো জরুরি বিষয়ে আলোচনা হতে পারে। দুপুরের পর পাওনা টাকা আদায়ের সম্ভাবনা রয়েছে। সম্পত্তির বিষয়ে মানসিক চাপ বাড়বে। অন্যের উপকার করতে গিয়ে বাড়তি খরচ হতে পারে। তবে ব্যবসায় উন্নতির শুভ ইঙ্গিত মিলছে। কর্মক্ষেত্রে জটিলতার কারণে দুশ্চিন্তা দেখা দিতে পারে। কোনো আত্মীয়ের সঙ্গে সামান্য বিষয় নিয়ে তর্কের আশঙ্কা রয়েছে।
বৃষ
বাড়িতে হঠাৎ অতিথি বা বন্ধুদের আগমনে খরচ বাড়তে পারে। শারীরিক অস্বস্তি বা কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে। তবে বুদ্ধিমত্তার জোরে শত্রুকে পরাজিত করে সাফল্য পাবেন। ভাই-বোনের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দিতে পারে। সমাজে সম্মানহানির দুশ্চিন্তা থাকবে। ক্ষতির হাত থেকে অল্পের জন্য বেঁচে যেতে পারেন।
মিথুন
বাড়তি খরচের কারণে ব্যবসায় চাপ সৃষ্টি হতে পারে। শত্রুর চক্রান্তে ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে জমি কেনাবেচায় লাভের মুখ দেখতে পারেন। শিক্ষার্থীদের জন্য আজ খারাপ কোনো ঘটনার যোগ রয়েছে। সবচেয়ে বিশ্বাসযোগ্য কোনো মানুষ আপনাকে ঠকাতে পারে।
কর্কট
ব্যবসায় মুনাফা বাড়ানোর বিষয়ে আজ ফলপ্রসূ আলোচনা হতে পারে। কাউকে কটু কথা বলে পরবর্তীতে অনুতপ্ত হতে পারেন। শারীরিক কষ্ট বাড়ার যোগ রয়েছে। পরিচিত বা অপরিচিত কারও মাধ্যমে ক্ষতির ঝুঁকি রয়েছে, তাই সতর্ক থাকুন। প্রতিটি পদক্ষেপে ভেবেচিন্তে খরচ করুন। সংসারের মুলতুবি কাজগুলো দ্রুত সেরে ফেলা ভালো।
সিংহ
প্রেমের ক্ষেত্রে আজ অত্যন্ত সুখের দিন হতে পারে। আইনি জটিলতা নিরসনে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সহযোগিতা পাবেন। সন্তানের ব্যবহারে মনে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে। তবে পরিবারে কোনো সুসংবাদ আসতে পারে। সেবামূলক কাজে যুক্ত হয়ে শান্তি পাবেন। কোমরের যন্ত্রণা বাড়তে পারে। স্ত্রীর কোনো কর্মকাণ্ডে হতভম্ব হতে পারেন।
কন্যা
বাড়িতে নতুন কোনো সদস্য বা অতিথি আসা নিয়ে দুশ্চিন্তা হতে পারে। কৃষিকাজে যুক্ত ব্যক্তিদের জন্য সাফল্যের দিন। শিক্ষার্থীদের পড়াশোনায় সুনাম বৃদ্ধি পাবে। দুপুরের পর ব্যবসা সংক্রান্ত বিশেষ আলোচনার সুযোগ আসবে। আজ ভ্রমণ এড়িয়ে চলাই ভালো, সমস্যায় পড়তে পারেন। প্রিয়জনের কোনো আচরণে সংসারে অশান্তির সৃষ্টি হতে পারে।
তুলা
স্ত্রীর পেছনে বিপুল অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় অর্থের টানাপোড়েন বা অভাব দেখা দিতে পারে। প্রেমের সম্পর্কে তিক্ততা থেকে বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে। অনৈতিক বা অসৎ কোনো কাজের জন্য অনুশোচনা ও মনঃকষ্ট দেখা দেবে। ব্যবসায় পরিবর্তনের শুভ সম্ভাবনা রয়েছে। কর্মস্থলে পদোন্নতি বা উন্নতির সুযোগ আসতে পারে।
বৃশ্চিক
প্রতিবেশীর আচার-আচরণে সম্মানহানির আশঙ্কা রয়েছে। সামাজিক বা সেবামূলক কাজে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। পরিবারে বিবাদ দেখা দিতে পারে। কোনো বন্ধুর কাণ্ডে মনে কষ্ট পাবেন। তবে শুভ কাজে সাফল্য মিলবে। পড়াশোনার উদ্দেশ্যে বিদেশযাত্রার পরিকল্পনা আপাতত বাতিল হতে পারে।
ধনু
সকালের দিকে কোনো মানসিক দুশ্চিন্তা আপনাকে ব্যতিব্যস্ত রাখতে পারে। শিক্ষকতা পেশায় যুক্তদের জন্য সুসংবাদ অপেক্ষা করছে। প্রেমে কোনো ধরনের চাপ সৃষ্টি হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে অযাচিত বিবাদে জড়ানো থেকে বিরত থাকুন। নতুন বন্ধু লাভে আনন্দ পাবেন। স্ত্রীর কোনো উদ্যোগে মনের শান্তি মিলবে।
মকর
ব্যবসায় ভালো কিছু ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে। অফিসে পদোন্নতি ও উন্নতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে সার্বিক ব্যয় বৃদ্ধি পাবে। কোনো কাজে বার বার চেষ্টা করলেও কাঙ্ক্ষিত ফল নাও মিলতে পারে। শারীরিক কষ্ট বা অসুস্থতা অবহেলা করবেন না। আইনি কাজ সম্পন্ন করার ভালো সুযোগ আসবে।
কুম্ভ
পরিবারে বিবাদের কারণে মন খারাপ হতে পারে। তবে ব্যবসার ক্ষেত্রটি বেশ শুভ। বিয়ের ব্যাপারে নতুন যোগাযোগের সম্ভাবনা রয়েছে। দুপুরের পর একটু বাড়তি সতর্ক থাকুন, কোনো দুর্ঘটনা বা বিপদের আশঙ্কা রয়েছে। কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ বাঁধতে পারে। দাম্পত্য জীবনে সুখের খবর আসতে চলেছে।
মীন
অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট হতে পারে। চাকরির নতুন ও শুভ যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে। বাবার সঙ্গে মতবিরোধ ও তর্ক হওয়ায় মন খারাপ হতে পারে। প্রিয়জনের সঙ্গ আপনাকে আনন্দ দেবে। ক্রীড়াক্ষেত্রে শুভ পরিবর্তনের সংকেত রয়েছে। আজ পেটের সমস্যায় ভুগতে পারেন।
.png)





