২২ জুন: ইতিহাসের পাতায় দেখুন আজকের দিনটি

সময় তার নিজস্ব গতিতে অবিরাম এগিয়ে চলে, আর সেই স্রোতের সঙ্গে সঙ্গে বিকশিত হয় মানবসভ্যতা। নানা ঘটনা-দুর্ঘটনা, প্রজ্ঞাবান মনীষী থেকে শুরু করে সাধারণ মানুষের জন্ম ও মৃত্যু—সব মিলিয়েই ধীরে ধীরে গড়ে ওঠে ইতিহাসের দীর্ঘ অধ্যায়।
প্রতিটি দিনই তাই বয়ে আনে নতুন গল্প, উন্মোচন করে অজানা সম্ভাবনার দুয়ার। আজ ২২ জুন। এই দিনেই ঘটেছে বহু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম নিয়েছেন কিংবা পৃথিবী ছেড়েছেন এমন অনেক আলোচিত ও স্মরণীয় ব্যক্তি।
ঘটনাবলি
১৩৭৭ - দ্বিতীয় রিচার্ডের ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ।
১৫১৯ - ব্রিটেনে দাসপ্রথা বাতিল।
১৫৫৫ - হুমায়ুন সিন্ধু নদী পার হয়ে লাহোর দখল করে নেন এবং সিকান্দর সুরিকে দিল্লির সিংহাসন থেকে উৎখাত করেন।
১৫৫৫ - সিরহিন্দ যুদ্ধে জয়লাভের পর হুমায়ুনকে সম্রাট আকবরের উত্তরাধিকার ঘোষণা।
১৬৩৩ - পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে—এই অভিমতের জন্য গ্যালিলিও গ্যালিলির বিচার শুরু হয়।
১৭৭২ - ব্রিটেন থেকে ক্রীতদাস প্রথা তুলে নেওয়া হয়।
১৯০৪ - আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) জন্ম।
১৯২১ - ৫২টি দেশের ৬০৫ জনপ্রতিনিধির উপস্থিতিতে মস্কোয় তৃতীয় কমিউনিস্ট আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়।
১৯৩৯ - সুভাষচন্দ্র বসু মুম্বাইয়ের সর্বভারতীয় অধিবেশনে সারা ভারত ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন।
১৯৭২ - আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) বাংলাদেশের সদস্যপদ লাভ।
১৯৮৬ - বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে বিখ্যাত হ্যান্ড অব গড গোলটি করেন আর্জেন্টিনার ফুটবলার দিয়েগো মারাদোনা। ম্যাচটিতে আর্জেন্টিনা ২-১ গোলে জয়লাভ করে।
১৯৮৯ - পনেরো বছরের গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে এ্যাংগোলার বিবাদমান পক্ষগুলো যুদ্ধ বিরতি মেনে নিতে রাজি হয়।
জন্ম
১৭৬৭ - ভিলহেল্ম ফন হুম্বোল্ট, জার্মান ভাষাবিজ্ঞানী।
১৮৫৫ - স্যামুয়েল মরিস, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
১৮৫৬ - হেনরি রাইডার হ্যাগার্ড, ইংরেজ ঔপন্যাসিক।
১৮৮৯ - কালিদাস রায়, রবীন্দ্রযুগের রবীন্দ্রানুসারী কবি, প্রাবন্ধিক ও পাঠ্যপুস্তক রচয়িতা।
১৮৯৮ - এরিখ মারিয়া রেমার্ক, জার্মান সাহিত্যিক ও লেখক।
১৯০০ - ভারতীয় বাঙালি স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী ও রাজনীতিবিদ গণেশ ঘোষ।
১৯১২ - সাগরময় ঘোষ, বাঙালি লেখক ও বাংলা সাহিত্য-পত্রিকা ‘দেশ’এর সাবেক সম্পাদক।
১৯২২ - ভি বালসারা, ভারতীয় সংগীত পরিচালক আবহসঙ্গীত পরিচালক ও যন্ত্র সংগীত শিল্পী।
১৯৩২ - সোরায়া এসফানদিয়ারি-বখতিয়ারি, ইরানি অভিনেত্রী।
১৯৪১ - স্বরূপ দত্ত, বাঙালি মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা।
১৯৪৯ - মেরিল স্ট্রিপ, মার্কিন অভিনেত্রী ও গায়িকা।
১৯৬৩ - রনু মজুমদার, হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতে পদ্মশ্রী পুরস্কারের সম্মানে সম্মানিত বংশীবাদক।
১৯৬৪ - ড্যান ব্রাউন, মার্কিন রোমাঞ্চকর উপন্যাস লেখক।
১৯৭৪ - জোসেফ বিজয় চন্দ্রশেখর, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।
১৯৮৪ - জেরোমি টেলর, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।
১৯৮৭ - নিকিতা রাকাভেৎসা, অস্ট্রেলীয় পেশাদার ফুটবলার।
মৃত্যু
১০৩৭ - ইবনে সিনা, মধ্যপ্রাচ্যের কিংবদন্তীতুল্য দার্শনিক, চিকিৎসক ও বিজ্ঞানী।
১৪২৯ - জামশিদ গিয়াসউদ্দিন আল কাশি, মধ্যযুগের একজন প্রতিভাধর মুসলমান জ্যোতির্বিজ্ঞানী।
১৯৪০ - মন্টি নোবেল, বিখ্যাত অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।
১৯৫৯ - তুলসী লাহিড়ী, নাট্যকার, অভিনেতা, সুরকার, বাংলা ছায়াছবির জনপ্রিয় চিত্রনাট্যকার।
১৯৭৬ - গোপীনাথ কবিরাজ, ভারতীয় বাঙালি সংস্কৃত-তন্ত্র পণ্ডিত ও দার্শনিক ছিলেন।
১৯৮৭ - ফ্রেড অ্যাস্টেয়ার, আমেরিকান অভিনেতা এবং নৃত্যশিল্পী।
১৯৯০ - ইলিয়া ফ্রাংক, সোভিয়েত পদার্থবিজ্ঞানী।
২০০৮ - জর্জ কার্লিন, আমেরিকান স্ট্যান্ড-আপ কৌতুকাভিনেতা, অভিনেতা, লেখক এবং সামাজিক সমালোচক ছিলেন।
২০২০ - অমলেন্দু বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট বাঙালি জ্যোতির্বিজ্ঞানী।






