logo

আজ টুপি পরার দিন

আজ টুপি পরার দিন

প্রতি বছরের কিছু দিন কেবল মজা করার জন্য। আবার কিছু দিন থাকে গুরুত্বপূর্ণ কারণে উদযাপনের জন্য। কিন্তু আজকের দিনটি একেবারে আলাদা। কারণ, এটি দুটোই একসঙ্গে করে একদিকে আনন্দ, আর অন্যদিকে মানুষের জন্য কিছু ভালো করার উদ্দেশ্য। ঠিক তাই এসেছে ওয়্যার আ হ্যাট ডে, অর্থাৎ টুপি পরার দিন!

দিনটি কেন পালন করা হয়?

‘ওয়্যার এ হ্যাট ডে’ একটি বার্ষিক তহবিল সংগ্রহকারী অনুষ্ঠান, যেখানে মানুষকে ব্রেন টিউমার গবেষণার সমর্থনে টুপি পরতে উৎসাহিত করা হয়। যুক্তরাজ্যের ‘ব্রেন টিউমার রিসার্চ’সহ বিভিন্ন দাতব্য সংস্থা এই দিনটির আয়োজন করে এবং এর লক্ষ্য হলো ব্রেন টিউমার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, যা ক্যানসারের সবচেয়ে মারাত্মক রূপগুলোর মধ্যে অন্যতম। টুপি পরার মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্রেন টিউমারে আক্রান্তদের প্রতি তাদের সমর্থন জানাতে পারেন এবং উন্নততর চিকিৎসা ও চূড়ান্তভাবে একটি নিরাময় খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ গবেষণার তহবিলে অবদান রাখতে পারেন।

ওয়্যার আ হ্যাট ডে কীভাবে উদযাপন করবেন

সবচেয়ে সহজ উপায় হলো, একটি টুপি পরা। কালো ফেডোরা হোক বা রঙিন সজ্জিত টুপি, আজই সময় আপনার আলমারি থেকে টুপি বের করার। আর সঙ্গে বন্ধু, প্রতিবেশী বা সহকর্মীদের জানাতে ভুলবেন না, এই দিনের মূল উদ্দেশ্য হলো ব্রেন টিউমারের জন্য সচেতনতা ও সাহায্য।

উদ্যোগ করে তহবিল সংগ্রহ করুন

স্কুল, অফিস বা কমিউনিটির অন্য অনুষ্ঠানগুলোতে সবাইকে একত্রিত করে তহবিল সংগ্রহ করা যেতে পারে। এই তহবিল সরাসরি ব্রেন টিউমার রিসার্চ ফাউন্ডেশনে দান করা যায়।

যারা সরাসরি তহবিল তুলতে পারছেন না, তারা ব্যক্তিগতভাবে দান করতে পারেন। যুক্তরাজ্যের ব্রেন টিউমার রিসার্চ ফান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্রেন টিউমার সোসাইটি এমন দুটি প্রতিষ্ঠান, যা গবেষণা ও সহায়তা দেয়।

ওয়্যার আ হ্যাট ডে সম্পর্কিত কিছু তথ্য

  • ব্রেন টিউমার শিশু ও যুবকদের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ক্যানসারের মধ্যে অন্যতম।
  • অধিকাংশ ব্রেন টিউমারের কোনো নির্দিষ্ট পরিবেশগত কারণ পাওয়া যায়নি।
  • প্রথম সফল ব্রেন টিউমার অপারেশন হয়েছিল ১৮৮০-এর দশকে।
  • সিটি স্ক্যান এবং এমআরআই ব্রেন টিউমারের চিকিৎসার ধরণ পুরোপুরি বদলে দিয়েছে।
  • ব্রেন টিউমারের গবেষণার জন্য অনুদান তুলনামূলকভাবে কম পাওয়া যায়।
  • সফল চিকিৎসার পরও দীর্ঘমেয়াদি স্মৃতি, ব্যক্তিত্ব এবং মনোযোগ সংক্রান্ত সমস্যা থাকতে পারে।
  • বিশ্বজুড়ে টুপি ও মাথার পরিধান সামাজিক স্থিতি, পরিচয় বা ধর্মীয় অবস্থান বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে।