logo

কোন জিনিস কতদিন ব্যবহার করবেন

কোন জিনিস কতদিন ব্যবহার করবেন

আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক জিনিস আছে, যেগুলো আমরা প্রায় প্রতিদিনই ব্যবহার করি—বালিশ, তোয়ালে, দাঁতের ব্রাশ, জুতা কিংবা রান্নাঘরের মসলা। এগুলো ছাড়া দিন চলা প্রায় অসম্ভব। কিন্তু সমস্যাটা হলো, আমরা বেশিরভাগ সময়ই এসব জিনিসের ব্যবহারকাল বা মেয়াদ নিয়ে তেমন ভাবি না। 

যতদিন ব্যবহার করা যায়, ততদিনই ব্যবহার করতে থাকি। অনেক সময় জিনিসগুলো নষ্ট হয়ে গেলেও বা আগের মতো কার্যকর না থাকলেও আমরা তা বদলাতে দেরি করি।

এতে করে অজান্তেই শরীরে জমতে থাকে জীবাণু, বাড়ে সংক্রমণের ঝুঁকি, এমনকি ছোট ছোট অভ্যাস থেকেই তৈরি হতে পারে বড় স্বাস্থ্য সমস্যা। শুধু তাই নয়, কিছু জিনিস সময়মতো না বদলালে দুর্ঘটনার ঝুঁকিও বাড়তে পারে। তাই নিজের ও পরিবারের সুস্থতার জন্য জানা জরুরি; কোন জিনিস কতদিন ব্যবহার করা নিরাপদ এবং কখন তা পরিবর্তন করা উচিত।

বালিশ

মেয়াদ: ২-৩ বছর
পুরোনো বালিশে ধুলা, তেল ও জীবাণু জমে। এতে ঘাড়ব্যথা ও ত্বকের সমস্যা হতে পারে।

স্লিপার

মেয়াদ: ৬ মাস
দীর্ঘদিন ব্যবহারে ফাঙ্গাস জমে, যা পায়ের সংক্রমণের ঝুঁকি বাড়ায়।

শাওয়ার পাফ বা স্পঞ্জ

মেয়াদ: ২ সপ্তাহ থেকে ৬ মাস
ভেজা থাকার কারণে দ্রুত জীবাণু জমে। অন্য কারও সঙ্গে শেয়ার করা উচিত নয়।

তোয়ালে

মেয়াদ: ১-৩ বছর
পুরোনো তোয়ালে সহজেই ব্যাকটেরিয়ার আস্তানা হয়ে যায়, নিয়মিত ধুলেও পুরোপুরি পরিষ্কার হয় না।

দাঁতের ব্রাশ

মেয়াদ: ৩ মাস
ব্রাশের ব্রিসল নষ্ট হলে বা অসুস্থ হওয়ার পর নতুন ব্রাশ ব্যবহার করা উচিত।

হেয়ার ব্রাশ

মেয়াদ: ১ বছর
নিয়মিত পরিষ্কার না করলে এতে ময়লা ও জীবাণু জমে।

সুগন্ধী বা পারফিউম

মেয়াদ: ১-৩ বছর
খোলার পর সময়ের সঙ্গে গন্ধ ও মান কমে যায়।

দৌড়ানোর জুতা

মেয়াদ: ২৫০-৩০০ মাইল ব্যবহার
ব্যবহার বেশি হলে জুতার কুশন নষ্ট হয়, ফলে পায়ে চাপ পড়ে।

মসলা

মেয়াদ: ১-৩ বছর
পুরনো মসলায় স্বাদ ও গন্ধ কমে যায়। গুঁড়া মসলা ৬ মাসেই কার্যকারিতা হারাতে পারে।

আটা-ময়দা

মেয়াদ: ৬-১২ মাস
দীর্ঘদিন রাখলে গুণাগুণ নষ্ট হয় এবং সংক্রমণের ঝুঁকি থাকে।

অগ্নিনির্বাপণ যন্ত্র

মেয়াদ: প্রায় ১৫ বছর
নিয়মিত পরীক্ষা না করলে প্রয়োজনে কাজ নাও করতে পারে।

মাল্টি-প্লাগ

মেয়াদ: ১-২ বছর
অতিরিক্ত চাপ পড়লে শর্টসার্কিট বা আগুন লাগার ঝুঁকি থাকে।

মশা নিরোধক স্প্রে

মেয়াদ: ২ বছর
মেয়াদ পার হলে কার্যকারিতা কমে যায়।

ছোট ছোট জিনিসের ব্যবহারকাল অবহেলা করলে বড় সমস্যার ঝুঁকি তৈরি হতে পারে। তাই সময়মতো এসব জিনিস বদলে ফেললে স্বাস্থ্য ভালো থাকবে এবং দুর্ঘটনার আশঙ্কাও কমবে।

সূত্র : ব্রাইটসাইড