Advertisement

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

এশিয়া পোস্ট ডেস্ক
ইতিহাসের এই দিনে যা ঘটেছিল
ইতিহাসের এই দিনে। ছবি: সংগৃহীত

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাস আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।

ইতিহাসের পাতায় শুক্রবার (৩১ জুলাই) দিনটি নানা গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ঘটনার জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য।

বিশ্বের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক, সামাজিক, বৈজ্ঞানিক ও কূটনৈতিক অঙ্গনে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা এই দিনটিকে ইতিহাসে গুরুত্বপূর্ণ করে রেখেছে। একই সঙ্গে এই দিনে জন্ম নিয়েছেন বহু বিশিষ্ট ব্যক্তি এবং মৃত্যুবরণ করেছেন বিশ্বখ্যাত কবি, বিজ্ঞানী, রাজনীতিবিদ ও সংস্কৃতিসেবীরা।

ঘটনাবলি:

১৪৯৮ - প্রথম ইউরোপীয় হিসেবে ক্রিস্টোফার কলম্বাস পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ত্রিনিদাদ আবিষ্কার করেন।

১৬৫৮ - সম্রাট আওরঙ্গজেব আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন ও সমাবর্তন উৎসব সম্পন্ন করেন।

১৮০৬ - ব্রিটিশ উপনিবেশবাদীরা দক্ষিণ আফ্রিকার ‘কাপ’ এলাকা দখল করে নেয়।

১৮০৭ - লর্ড মিন্টো গবর্নর জেনারেল পদে অধিষ্ঠিত হন।

১৮৫৬ - নিউজিল্যান্ডের শহর ক্রাইস্টচার্চকে সিটি হিসেবে গ্রহণ করা হয়।

১৯০৮ - স্যার ব্যাডেন পাওয়েল স্কাউট আন্দোলনের সূচনা করেন।

১৯১৯ - এয়েইমারে জার্মানি প্রজাতন্ত্র ঘোষণা করে।

১৯২৭ - নাগপুরে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে।

১৯৪৪ - দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালে খ্যাতনামা ফরাসী লেখক এ্যান্টনি দোসান্ত এক বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।

১৯৫৪ - ইতালীয় পর্বতারোহী দল প্রথম হিমালয়ের কে-২ শৃঙ্গে আরোহণ করেন।

১৯৬৬ - মার্কিন টিভি অভিনেতা ডীন কেইন জন্মগ্রহণ করেন। যিনি সুপারম্যান চরিত্রে অভিনয় করেছেন।

১৯৭১ - এপোলো-১৫ মহাকাশ যান চাঁদে যাবার উদ্দেশ্যে রওনা হয়।

১৯৭৩ - বাংলাদেশকে দক্ষিণ ভিয়েতনামের স্বীকৃতি।

১৯৭৮ - চট্টগ্রামে এলপি গ্যাস কারখানা উদ্বোধন।

১৯৭৮ - চীনে সেকসপিয়ারের রচনাবলীর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

১৯৯১ - সোভিয়েত-মার্কিন দূরপাল্লার পারমাণবিক অস্ত্রহ্রাস চুক্তি ‘স্টার্ট’ স্বাক্ষরিত হলে দুদেশের মধ্যে বিরাজমান পাঁচ দশক ব্যাপী বিরোধের অবসানে কার্যকর পদক্ষেপ ঘটে।

১৯৯২ - জর্জিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

২০০৬ - কিউবার নেতা ফিদেল কাস্ত্রো ছোটভাই রাউল কাস্ত্রোর কাছে সাময়িকভাবে ক্ষমতা হস্তান্তর করেন।

২০০৭ - বাংলাদেশে অর্ধশত বছরের পুরনো খুলনার পিপলস জুট মিল আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয়া হয়।

জন্ম:

১৭১৮ - ইংরেজ পদার্থবিদ জন ক্যান্টনের জন্ম।

১৭৩৬ - বিখ্যাত ফরাসী পদার্থবিদ চার্লস অগাস্টিন কুলান জন্মগ্রহণ করেন।

১৮৩৫ - ফ্রান্স এর ৫০ তম প্রধানমন্ত্রী হেনরি ব্রিসন জন্মগ্রহণ করেন ।

১৮৭৫ - ফরাসি চিত্রকর জাক ভিয়ঁর জন্ম।

১৮৮০ - হিন্দি ভাষার লেখক মুন্সি প্রেমচাঁদ জন্মগ্রহণ করেন।

১৯১১ - বংশীবাদক পান্নালাল ঘোষের জন্ম।

১৯৬৫ - ব্রিটিশ লেখক জে কে রাউলিং জন্মগ্রহণ করেন।

মৃত্যু:

১৮৭৫ - মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তদশ রাষ্ট্রপতি এন্ড্রু জনসন মৃত্যুবরণ করেন।

১৯৮০ - ভারতীয় সঙ্গীতশিল্পী মোহাম্মদ রফি মৃত্যুবরণ করেন ।

১৯৯২ - কমিউনিস্ট নেতা রতন সেন সন্ত্রাসীদের হাতে নিহত হন।

২০০৯ - ইংলিশ ফুটবলার এবং ব্যবস্থাপক বব্বি রবসন মৃত্যুবরণ করেন।

২০১২ - আমেরিকান গায়ক ও গান লেখক বিল ডস মৃত্যুবরণ করেন।

এছাড়াও নাম না জানা অনেক বিখ্যাত মানুষের জন্ম ও মৃত্যু হয়েছে এই দিনে। ঘটেছে অনেক ঘটনা।