সাপ্তাহিক ছুটির দিনটি কেমন যেতে পারে, জেনে নিন রাশিফলে

কর্মক্ষেত্রের ব্যস্ততা, নতুন সিদ্ধান্ত, অর্থনৈতিক চড়াই-উতরাই বা সম্পর্কের টানাপোড়েন; প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি নিয়ে আসতে পারে ভিন্ন ভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতা। কারও বাণিজ্যিক উন্নতির জোরালো সম্ভাবনা থাকলেও কারও ক্ষেত্রে অর্থব্যয় বা পারিবারিক অস্বস্তি দেখা দিতে পারে। অন্যদিকে প্রেমের সম্পর্কে যেমন শুভসূচনার আভাস রয়েছে, তেমনই রয়েছে সতর্ক থাকার বার্তাও।
একনজরে দেখে নেওয়া যাক শুক্রবারের (৬ নভেম্বর) রাশিফলে আপনার ভাগ্যে কী থাকতে পারে:
মেষ (২১ মার্চ–১৯ এপ্রিল)
সব সময় যেরকম কাজ করতে চেয়েছেন, অফিসে সে ধরনের কাজ পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকার সম্ভাবনা আছে। প্রিয় মানুষের সঙ্গে সময় কাটিয়ে আনন্দ পাবেন। বন্ধু ও পরিবারের সদস্যরা কাজে সহায়তা করতে পারে। নতুন প্রকল্পের কাজ শুরু করার আগে যাচাই করে নিন।
বৃষ (২০ এপ্রিল–২০ মে)
আর্কষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব সবার মন জয় করে নেবে। কাজের চাপ কম থাকতে পারে। অফিসে অন্যদের ব্যাপারে নাক গলাবেন না। প্রেমের জন্য দিনটি শুভ। খরচের চাপ বাড়তে পারে। আগুন থেকে একটু সাবধান থাকার চেষ্টা করুন।
মিথুন (২১ মে–২০ জুন)
প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করলে কর্মজীবনের উন্নতি হতে পারে। ব্যবসায় কিছু পরিবর্তন আনতে পারেন, যার মাধ্যমে আর্থিক উন্নতি হবে। বুদ্ধির জোরে কর্মক্ষেত্রের সমস্যার সমাধান করতে পারবেন। কোনো নিমন্ত্রণ পেতে পারেন। পেটের সমস্যায় ভুগতে পারেন। মেধার কারণে কোনো কঠিন বিষয়ও সহজে আয়ত্ত করতে পারবেন।
কর্কট (২১ জুন–২২ জুলাই)
ছোট ব্যবসায়ীদের ক্ষতি হতে পারে, তবে খুব বেশি দুশ্চিন্তা করার দরকার নেই। দুপুরের পরে সমস্যা কেটে যেতে পারে। ব্যবসায় সঞ্চয় করার দক্ষতা শিখে সেটিকে সঠিক কাজে লাগাতে পারেন। বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যদের সঙ্গে বেড়াতে যেতে পারেন। প্রেমিক বা প্রেমিকাকে কোনো অভিমানের কথা বলবেন না।
সিংহ (২৩ জুলাই–২২ আগস্ট)
কর্মক্ষেত্রে পরিবেশ খুব ভালো থাকবে না। আঘাত থেকে সাবধান থাকুন। পরিশ্রমের ভালো ফল পেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে আচরণ ঠিক না রাখলে অযথা অশান্তি হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে যাওয়ার কারণে দাম্পত্যকলহ হতে পারে। বাবার জন্য ব্যবসার সমস্যা থেকে উদ্ধার পাবেন।
কন্যা (২৩ আগস্ট–২২ সেপ্টেম্বর)
দুঃসাহসিকতার কারণে কর্মস্থানে সুনাম পেতে পারেন। কোনো ঝামেলার কাজ করতে বাধ্য হতে পারেন। কঠোর কোনো সিদ্ধান্ত নেওয়ার কারণে পরিবারের সদস্যরা সমস্যা তৈরি করতে পারে। শেয়ারে ভুল বিনিয়োগের আশঙ্কা আছে। জীবনে সুন্দর এবং আকর্ষণীয় কেউ আসার সম্ভাবনা আছে।
তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)
ব্যবসার ক্ষেত্রে খুব ভালো সময়, এটা কাজে লাগাতে পারেন। সন্তানের কাজের খবর আসতে পারে। ভাইয়ের সঙ্গে কিছু বিষয়ে আলোচনা হতে পারে। পারস্পরিক বোঝাপড়া ভালো রাখার চেষ্টা করুন, সঙ্গীর প্রতি সহনশীল হোন।
বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর)
দীর্ঘ দিন প্রেমের সম্পর্কে থাকলে বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন। প্রেমের ক্ষেত্র শুভ। ব্যবসায় খুব ভালো খবর আসতে পারে। স্বামী বা স্ত্রীর দ্বারা খুব উপকার পেতে পারেন। বাবার সঙ্গে সম্পত্তির ব্যাপারে কথা হতে পারে। কারও অন্যায় কাজ মেনে নেওয়া বা ক্ষমা করা খুব কঠিন হয়ে উঠবে।
ধনু (২২ নভেম্বর–২১ ডিসেম্বর)
কাজের পরিস্থিতি বুঝে চলুন। বসের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা সেরে নিতে পারেন। ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু শিখতে পারেন, এর ফলে অনেক উন্নতি হবে। সম্পর্কের সমস্যাগুলোর সমাধান করতে পারবেন। দুপুরের পরে সন্তানের জন্য বাড়িতে বিবাদ হতে পারে।
মকর (২২ ডিসেম্বর–১৯ জানুয়ারি)
সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলার সুযোগ পেতে পারেন। অনেক দিন ধরে চেপে রাখা কথা বলে ফেলুন। ব্যবসায় উন্নতির সম্ভাবনা আছে। কর্মস্থানে এমন কিছু বলবেন না, যার জন্য অনুতপ্ত হতে হয়। পানিপথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা আপাতত বন্ধ রাখুন।
কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)
বাড়িতে শান্তি থাকতে পারে। সঙ্গীর সঙ্গে কোনো গোপন বিষয়ে কথা হতে পারে। ব্যবসার শত্রু কোনো কঠিন পরিস্থিতিতে ফেলতে পারে, তা বুঝে উপযুক্ত পদক্ষেপ নিন। নতুন কাজের জন্য যোগাযোগ খুব ভালো হবে। দিনের শুরুতে ব্যবসায় সমস্যা বাড়তে পারে, পরে ঠিক হয়ে যাবে।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। ব্যবসার বিষয় নিয়ে ব্যস্ত থাকার কারণে বাড়িতে সময় দিতে পারবেন না। বাবার সঙ্গে তর্ক হওয়ার আশঙ্কা। বাড়িতে কোনো শুভ কাজের জন্য খরচ বাড়তে পারে। সন্ধ্যার পরে হাতে অর্থ আসার সম্ভাবনা আছে। সঙ্গী আর্থিক বিষয়ে সাহায্য করতে পারে, তাকে কৃতজ্ঞতা জানাতে ভুলবেন না।
