logo
Advertisement

রাশিফলে দেখুন আজ কেমন কাটতে পারে আপনার দিনটি

এশিয়া পোস্ট ডেস্ক
রাশিফলে দেখুন আজ কেমন কাটতে পারে আপনার দিনটি
প্রতীকী ছবি।

দৈনন্দিন জীবনের উত্থান-পতন, সঠিক সিদ্ধান্ত গ্রহণ কিংবা আগাম সতর্কতার জন্য অনেকেই চোখ রাখেন গ্রহ-নক্ষত্রের অবস্থানের ওপর। আজ আপনার ভাগ্য ঠিক কী বলছে? রাশিভেদে কেমন যেতে পারে আজকের (২১ আগস্ট, শুক্রবার) দিনটি—চলুন একনজরে জেনে নেওয়া যাক।

Advertisement

মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল)

পরিবারে আজ সুখ-শান্তি বজায় থাকবে। গুরুজনদের পরামর্শকে গুরুত্ব দেওয়া বুদ্ধিমানের কাজ হবে। কেনাকাটায় পেতে পারেন আকর্ষণীয় ছাড়। দীর্ঘদিন পর প্রেমের সম্পর্কে ইতিবাচক পরিবর্তনের আভাস রয়েছে। ব্যবসায় আজ সাহসী পদক্ষেপ নেওয়ার দিন। পরিবারকে সঙ্গে নিয়ে দূরে কোথাও ভ্রমণে যাওয়ার সম্ভাবনা আছে। হঠাৎ বাড়িতে পুরনো অতিথির আগমন হতে পারে।

বৃষ (২০ এপ্রিল – ২০ মে)

বন্ধুর সহায়তায় ব্যবসায়িক যোগাযোগের উন্নতি ঘটবে। কাঙ্ক্ষিত ও প্রয়োজনীয় ব্যক্তির সঙ্গে আজ সাক্ষাৎকার হতে পারে। নবদম্পতিরা সন্তান আগমনের সুখবর পেতে পারেন। তবে পারিবারিক বিষয়ে কিছুটা অশান্তি বৃদ্ধির আশঙ্কা রয়েছে। ব্যক্তিগত কিছু বিষয়ে খুব একটা সুবিধা করে উঠতে পারবেন না।

মিথুন (২১ মে – ২০ জুন)

ব্যবসায় প্রত্যাশার চেয়েও ভালো ফলাফলের সম্ভাবনা রয়েছে। ধর্মীয় বা আধ্যাত্মিক কর্মকাণ্ডে যুক্ত থাকলে মানসিক আনন্দ বাড়বে। কর্মক্ষেত্রে বসের সাথে সুসম্পর্ক কাজে লাগিয়ে এগিয়ে যান। আর্থিক দিক বেশ মজবুত থাকবে। সামাজিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব বা প্রস্তাব পেতে পারেন।

কর্কট (২১ জুন – ২২ জুলাই)

দাম্পত্য জীবনে স্ত্রীর সাথে বোঝাপড়া আরও দৃঢ় হবে। দীর্ঘদিন পর শেয়ার বাজারে লাভের মুখ দেখতে পারেন। সন্তানের পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে আগ্রহ বাড়বে। বুদ্ধিমত্তার জোরে নতুন কাজে সুনাম কুড়াবেন। বাণিজ্যিক ক্ষেত্রে মুনাফা বৃদ্ধির যোগ রয়েছে। অফিসে অধীনস্থ কর্মচারীরা সব কাজ দক্ষতার সঙ্গে সামলে নেবেন।

সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট)

বাবা-মায়ের স্বাস্থ্যের প্রতি বাড়তি নজর দিন। নিজের গোপন কোনো তথ্য কারো কাছে প্রকাশ করলে বিপদে পড়তে পারেন। কর্মক্ষেত্রে নিজের প্রস্তাব সবাইকে বোঝাতে কিছুটা বেগ পেতে হবে। দূরবর্তী ব্যবসায়িক পরিকল্পনাগুলো গতি পাবে। ব্যবসায় ক্রেতার চাহিদাকে বেশি প্রাধান্য দেওয়া প্রয়োজন।

কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর)

পারিবারিক সম্পর্কগুলো আজ অনুকূল থাকবে। জীবনসঙ্গীর মিষ্টি ব্যবহারে মুগ্ধ হয়ে পরিবার বিয়ের সম্মতি দিতে পারে। ব্যবসায়িক কাজে আজ পূর্ণ মনোযোগ থাকবে। রাস্তায় কোনো মূল্যবান বস্তু পেলেও সাবধানে নাড়াচাড়া করুন। বাবার শারীরিক অবস্থার উন্নতি হবে।

তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর)

কর্মক্ষেত্রে প্রচেষ্টা জোরদার করুন, সুফল নিশ্চিত। শেয়ার বাজার থেকে প্রত্যাশার চেয়ে ভালো লাভের সম্ভাবনা রয়েছে। সরকারি চাকরিজীবীদের পদোন্নতি বা পদমর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।

বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর)

প্রভাবশালী কোনো ব্যক্তির সমর্থন বা সহযোগিতা পাবেন। ঘরের জমে থাকা পুরনো কাজগুলো আজ শেষ করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে মধুর অনুভূতি বজায় থাকবে। বেকারদের জন্য ছোটখাটো কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। পরিবারের সবাইকে নিয়ে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা হতে পারে।

ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর)

সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় থাকবেন। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ও আগ্রহ বাড়বে। প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সুনাম বৃদ্ধি পাবে। ঋণ পরিশোধের ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন। ব্যবসায়িক প্রতিযোগিতায় দ্রুত এগিয়ে যাবেন। তবে গুরুত্বপূর্ণ কাজগুলো দিনের শেষের দিকে করাই শ্রেয়।

মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি)

কাজের বেশ চাপ থাকলেও সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রে আয়-রোজগার ভালো হবে। নতুন চাকরির চেষ্টায় শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। তবে সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যার সমাধান আটকে যেতে পারে। আপনার ব্যক্তিত্বে অন্যরা প্রভাবিত হবেন। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের দিনটি দারুণ।

কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

সকাল থেকেই বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে। সঙ্গী আপনার মতামতকে মূল্যায়ন করবেন। আজ পছন্দের কোনো খাবার উপভোগ করতে পারেন। গুরুজনদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। আপনার আচরণে সবাই মুগ্ধ হবেন। বাড়ি নির্মাণের বিষয়ে ভাইয়ের সঙ্গে আলোচনা সফল হতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

দিনের শুরু থেকেই কাজের গতি বজায় থাকবে। ব্যবসায়িক যোগাযোগের ওপর বাড়তি নজর দেওয়া প্রয়োজন। সামাজিক কোনো মেলবন্ধন বা ব্যবস্থাপনামূলক কাজে যুক্ত হতে পারেন। ব্যবসায় আয় ও ব্যয়ের মধ্যে বজায় থাকবে ভারসাম্য। সংসারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাওয়ার কারণে ভাইদের মধ্যে কিছুটা হিংসার সৃষ্টি হতে পারে।

সূত্র: আনন্দবাজার