আজকের রাশিফল: চাকরিতে সুসংবাদ, ব্যবসায় সতর্ক থাকতে হবে যাদের

দিনটি কারও জন্য বয়ে আনতে পারে নতুন সুযোগ ও সুসংবাদ, আবার কারও ক্ষেত্রে বাড়তে পারে অর্থচিন্তা কিংবা সম্পর্কের টানাপোড়েন। ব্যবসা, চাকরি, পরিবার, প্রেম ও অর্থ—সব মিলিয়ে ১২ রাশির জাতক-জাতিকাদের জন্য শনিবার (৫ সেপ্টেম্বর) দিন কেমন যাবে, কোথায় সতর্ক থাকতে হবে এবং কোথায় মিলতে পারে সাফল্য, তা জেনে নিন আজকের রাশিফলে।
মেষ
পরিবারের সবাই মিলে কাছাকাছি কোথাও ভ্রমণে যেতে পারেন। কারও অনুরোধে সাহায্য করতে বাধ্য হতে পারেন। সকালের দিকে ব্যবসা মোটামুটি চলবে। আনন্দের মধ্য দিয়ে দিন শুরু হলেও শেষভাগে দুশ্চিন্তা ও উদ্বেগ বাড়তে পারে। কোনো কাজ সময়মতো শেষ করতে কর্মীদের তাগাদা দিতে হতে পারে। চাকরির ক্ষেত্রে হঠাৎ সুসংবাদ পেতে পারেন। জীবনসঙ্গীর সামান্য কোনো বিষয় ভাবিয়ে তুলতে পারে।
বৃষ
অফিসে ভালো কাজের জন্য ছোট কোনো উপহার পেতে পারেন। বাড়িতে ধর্মীয় আচার-অনুষ্ঠানের জন্য খরচ হলেও তাতে আনন্দ পাবেন। আর্থিক দুশ্চিন্তা থাকলেও প্রয়োজন মিটে যাবে। পেশাগত চাপ থাকবে, তবে নতুন যোগাযোগ তৈরি হতে পারে। মা-বাবার কোনো কাজে প্রথমে ক্ষুব্ধ হলেও পরে বুঝতে পারবেন, সেটিই আপনার জন্য উপকারী হয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটি খুব একটা ভালো যাবে না।
মিথুন
সকালের দিকে সন্তানের বিষয়ে মানসিক উদ্বেগ বাড়তে পারে। ব্যবসায় কোনো যোগাযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত তা ভেস্তে যেতে পারে। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে মনোমালিন্য হওয়ার আশঙ্কা রয়েছে। পরিচিত কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে সাহায্য নিতে হতে পারে। আয়ের তুলনায় ব্যয় বাড়বে। কারও অনুরোধ অনিচ্ছা সত্ত্বেও রাখতে হতে পারে। দুপুরের পর মাথাব্যথা দেখা দিতে পারে। কোথাও বেড়াতে গিয়ে আনন্দ পাবেন।
কর্কট
সংসারে অযথা ভুল বোঝাবুঝি ও অশান্তি দেখা দিতে পারে। দিনটি কিছুটা চাপের মধ্য দিয়ে কাটবে। কোনো কাজেই খুব একটা সাহায্য পাবেন না। তবে আর্থিক দিক ভালো থাকবে। সন্তানের কোনো ভালো খবর আনন্দ দেবে। ব্যবসার ক্ষেত্রে হঠাৎ অর্থের সংকট দেখা দিতে পারে। শেয়ারবাজারে কিছুটা বাধা আসতে পারে। রাস্তায় কোনো বয়স্ক ব্যক্তিকে সাহায্য করে আনন্দ পাবেন।
সিংহ
সকালের দিকে জীবনসঙ্গীর পরামর্শে উপকৃত হবেন। শেয়ারবাজারের বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। প্রেমের সম্পর্কে শান্তি ফিরবে। ব্যবসায় অশান্তি ও ভুল বোঝাবুঝি থেকে সাবধান থাকুন। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে। দুপুরের পর সরকারি কোনো কাজে যাওয়া শুভ হতে পারে। মানসিক চাপ ও চঞ্চলতার মধ্য দিয়ে দিন কাটতে পারে। সম্পত্তি নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে।
কন্যা
কোনো ঘটনায় সামান্য আঘাত পাওয়ার আশঙ্কা রয়েছে। ব্যবসায় কোনো বিষয়ে কথার খেলাপ হতে পারে। উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে। অংশীদারের কাছ থেকে অর্থলাভের সম্ভাবনা রয়েছে। ধর্মীয় কাজে ব্যয় হতে পারে। কোনো গুরুর সহায়তায় উপকৃত হবেন। প্রেমসংক্রান্ত কোনো সংবাদ আপনাকে উৎসাহিত করবে। সংসারে মতবিরোধের কারণে অশান্তি হতে পারে। ব্যবসায় ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।
তুলা
কোনো কাজে পরিবারের সদস্যদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। বাবা-মায়ের আশীর্বাদে অমীমাংসিত কোনো কাজ সম্পন্ন হতে পারে। বন্ধুরা কাজের বিষয়ে পরামর্শ দিতে পারেন। ভ্রমণের পরিকল্পনা থাকলে আপাতত তা স্থগিত রাখাই ভালো। শেয়ারবাজারে লাভ হওয়ায় আনন্দিত হতে পারেন। আত্মীয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা সেরে নিন।
বৃশ্চিক
পড়ে থাকা কাজগুলো সম্পন্ন করার জন্য দিনটি উপযুক্ত। নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে প্রচেষ্টা সফল হতে পারে। জীবনসঙ্গী কোনো কথায় বিরক্ত হতে পারেন। সহকর্মীদের কথায় মনোযোগ দিন। সামাজিক ক্ষেত্রে যারা কাজ করছেন, তাদের সম্মান বাড়তে পারে। কর্মচারীদের দায়িত্বশীল হয়ে কাজ করার দিন। আর্থিক বিষয়ে কিছুটা সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাবার কাছ থেকে ছোট কোনো সাহায্য পেতে পারেন।
ধনু
বাড়িতে অনেক দিন পর সুখ ও সমৃদ্ধি বাড়তে পারে, যা আপনাকে আনন্দ দেবে। পড়াশোনার প্রতি আরও মনোযোগ দেওয়া প্রয়োজন। নতুন যানবাহন কেনার পরিকল্পনা থাকলে আপাতত স্থগিত রাখুন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো ব্যবসায়িক চুক্তি সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের কোনো সমস্যা অবহেলা করবেন না। দুপুরের পর প্রেমের ক্ষেত্রে সময়টি অনুকূল থাকবে।
মকর
পরিবারের সবাইকে নিয়ে ধর্মীয় কাজে অংশ নিতে পারেন। ব্যবসায় অংশীদারদের মধ্যে অকারণে ঝামেলা হতে পারে। কাজের বিষয়ে বন্ধুদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। সন্তানদের পড়াশোনা নিয়ে ভালো খবর পাবেন। বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের উন্নতির সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে তর্ক হতে পারে, তাই সতর্ক থাকুন।
কুম্ভ
কোনো নতুন উদ্যোগে জড়ানো থেকে বিরত থাকাই ভালো। আদালতসংক্রান্ত কোনো বিষয় নিয়ে চিন্তিত থাকলে তা দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। তরুণরা কাজের চেষ্টার পাশাপাশি অন্যান্য বিষয়েও মনোযোগ দিতে পারবেন। কর্মক্ষেত্রে অন্যের বিষয়ে অপ্রয়োজনীয় কথা বললে তার ফল ভালো নাও হতে পারে। বন্ধুদের সঙ্গে আনন্দে সময় কাটবে।
মীন
সকালের দিকে সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা থাকতে পারে। ব্যবসায় বাড়তি মনোযোগ দেওয়া প্রয়োজন। কাজের দক্ষতা বাড়বে। প্রেমের বিষয় নিয়ে চিন্তিত থাকতে পারেন। কোনো আইনি বিষয়ে সাফল্য পেতে পারেন। কোথাও টাকা আটকে থাকলে তা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক বিষয়ে জটিলতা বাড়তে পারে। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে আনন্দে সময় কাটবে।



